📘 সিরাতে ইবন হিশাম 📄 বনু কুরায়যার বিরুদ্ধে নির্দেশ নিয়ে জিবরাঈল (আ)-এর আগমন

📄 বনু কুরায়যার বিরুদ্ধে নির্দেশ নিয়ে জিবরাঈল (আ)-এর আগমন

ইবন হিশাম বলেন: ইমাম যুহরী (র)-এর বর্ণনা অনুযায়ী যুহরের সময় জিবরাঈল (আ) এসে উপস্থিত হলেন। তাঁর মাথায় ছিল রেশমী পাগড়ী। তিনি জিন-আটা খচ্চরের উপর সওয়ার ছিলেন, যার উপর রেশমী কাপড় ছিল।
তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আপনি কি হাতিয়ার রেখে দিয়েছেন? রাসূলুল্লাহ্ (সা) বললেন: হ্যাঁ। জিবরাঈল (আ) বললেন: কিন্তু ফেরেশতাগণ এখনও অস্ত্র রাখেনি। আমি এই মাত্র শত্রুদের ধাওয়া করে এলাম। আল্লাহ্ তা'আলা আপনাকে বনু কুরায়যার উপর হামলা করার নির্দেশ দিয়েছেন। আমি তাদের কাঁপিয়ে দিতে যাচ্ছি।
তখন রাসূলুল্লাহ্ (সা)-এর নির্দেশে ঘোষক ঘোষণা করলেন: তোমরা যারা শুনছো এবং অনুগত, তারা বনু কুরায়যার বসতিতে গিয়েই আসরের সালাত আদায় করবে, তার আগে নয়। এ সময় তিনি ইবন উম্মু মাকতুমকে মদীনায় প্রশাসক নিযুক্ত করেন। ইব্‌ন হিশাম এরূপ বর্ণনা করেছেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 আলী (রা) বনু কুরায়যার কটুক্তি সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা)-কে অবহিত করেন

📄 আলী (রা) বনু কুরায়যার কটুক্তি সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা)-কে অবহিত করেন

ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ্ (সা) আলী (রা)-কে তাঁর পতাকা নিয়ে আগেই পাঠিয়ে দিলেন। বাকি সকলেও দ্রুত রওনা হলেন, আলী (রা) সবার আগে পৌঁছে গেলেন। তিনি দুর্গগুলোর কাছাকাছি পৌঁছে শুনতে পেলেন, তারা রাসূলুল্লাহ্ (সা) সম্পর্কে অশ্রাব্য গলাবাজি করছে। তিনি দ্রুত ফিরে আসলেন এবং পথিমধ্যে রাসূলুল্লাহ্ (সা)-এর সংগে তাঁর সাক্ষাৎ হল। তিনি আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আপনি ইতর প্রকৃতির লোকগুলোর নিকটবর্তী হবেন না। তিনি বললেন: কেন? সম্ভবতঃ তুমি আমার প্রতি তাদের কোন কটুক্তি শুনেছ।
তিনি বললেন: হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: আমাকে দেখলে তারা ওসব আর মুখে আনবে না। তিনি তাদের দুর্গগুলোর নিকটবর্তী হয়ে বললেন: হে বানরের জ্ঞাতিগোষ্ঠী! আল্লাহ্ তা'আলা কি তোমাদের লাঞ্ছিত করেন নি? তিনি কি তোমাদের প্রতি আযাব নাযিল করেন নি? তারা বলল: হে আবুল কাসিম! তা তো আপনার অজানা নয়।

📘 সিরাতে ইবন হিশাম 📄 দাহ্ইয়া কালবীর আকৃতিতে জিবরাঈল (আ)-এর আগমন

📄 দাহ্ইয়া কালবীর আকৃতিতে জিবরাঈল (আ)-এর আগমন

বনু কুরাযায় পৌঁছার আগে সাওরায়ন নামক স্থানে একদল সাহাবীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন: তোমরা কি তোমাদের পাশ দিয়ে কাউকে যেতে দেখেছ? তাঁরা বললেন: হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! একটি খচ্চরে সওয়ার হয়ে দাহইয়া ইব্‌ খালীফা কালবীকে আমাদের পাশ দিয়ে যেতে দেখেছি। খচ্চরটির উপর জিন-আঁটা ছিল এবং তার উপর রেশমী চাদর ছিল। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, সেই-ই তো জিবরাঈল। বনু কুরায়যাকে ভীত-সন্ত্রস্ত ও তাদের দুর্গগুলো কাঁপিয়ে দেওয়ার জন্য তাঁকে পাঠান হয়েছে।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনু কুরায়যার অবরোধ

📄 বনু কুরায়যার অবরোধ

রাসূলুল্লাহ্ (সা) বনু কুরায়যার লোকালয়ে পৌঁছে তাদের 'আনা' নামক একটি কুয়ার পাশে শিবির স্থাপন করলেন। ইবন হিশাম বলেন: কুয়াটার নাম আন্নী।
ইবন ইসহাক বলেন: এরপর সাহাবিগণও এসে তাঁর সাথে মিলিত হলেন, তন্মধ্যে কতিপয় লোক এমনও ছিলেন, যারা এখানে পৌঁছান ইশার পরে, কিন্তু আসরের সালাত বনু কুরায়যায় এসে আদায় করার নির্দেশ থাকায় তাঁরা রাস্তায় তা আদায় করেননি। সামরিক প্রস্তুতি সম্পন্ন করতে, গিয়ে তাদের দেরি হয়ে যায়। আবার নির্দেশের অন্যথা হয়ে যাবে এ আশংকায় তাঁরা রাস্তায় আসরের সালাত আদায় করেননি। শেষ পর্যন্ত ইশার সালাত আদায়ের পর তারা তা আদায় করে নেন। কিন্তু এজন্য না আল্লাহ্ তা'আলা তাঁর কিতাবে, আর না রাসূলুল্লাহ্ (সা) তাঁদেরকে কোন তিরস্কার করেন।
এ ঘটনা আমার কাছে বর্ণনা করেছেন আমার পিতা ইসহাক ইব্‌ন ইয়াসার। তিনি শুনেছেন মা'বাদ ইব্‌ন কা'ব ইবন মালিক আনসারীর কাছে।

ফন্ট সাইজ
15px
17px