📄 এর জবাবে ইয়াহূদী সিমাকের কবিতা
এর জবাবে ইয়াহূদী সিমাক আবৃত্তি করলেন:
আন তাফহারূ ফা হুয়া ফখরুল্লাকুম * বিমাকতালি কা'বি আবীল আশরাফ
গাদাতা 'আযওতুম 'আলা হাতাফিহী * ওয়া লাম ইয়া'তি 'ইন্দা ওয়া লাম ইউখলিফ
ফি'লুল লাওয়ালী ওয়া সারফুদ দুহুরি * ইয়াদিনু মিনাল 'আদিলিল মুনসিফ
বিকাতলিন নাযীরি ওয়া আহলাফিহা * ওয়া 'আকরুন নাখিলা ওয়া লাম তুকাতিফ
ফা ইন লা আমুত তাতিকুম বিল ক্বানা * ওয়া কুল্লু হুসামিম মা'য়ান মুরাহফ
বিকাফ্ফি কুম্মিয়্যিন বিহী ইয়াহতামী * মাতা ইয়ুলকি ক্বারনান লাহু ইয়াতলাফ
মা'আল ক্বাওমি সখরুন ওয়া আশইয়্যা'উহু * ইযা গাওয়ারাল ক্বাওমু লাম ইয়াদ'আফ
কালাইসুম বিরুজ্জি হাত্তা গীলতান * আখী গাবাতিন হা-সা-র আজওয়াফ
কা'বকে হত্যা করে যদি তোমরা গর্ববোধ কর তবে তা করতে পার। তোমরা তো তাকে হত্যা করেছ সেই দিন, যেদিন তোমরা বের হয়েছিলে তার রক্তের নেশায়, অথচ সে কোন বিশ্বাসঘাতকতা করেনি, ওয়াদাখেলাফ করেনি।
রজনীযোগে আপতিত বিপর্যয় ও কালচক্র সেই ন্যায়পরায়ণ ও ইনসাফকারীর প্রতিও আঘাত হানতে পারে-
যিনি বনূ নাযীর ও তার মিত্রদেরকে হত্যা করেছেন। আর কেটে সাফ করেছেন তাদের খেজুর বাগান, এখনও যার ফল তোলা হয় নি।
যদি আমি বেঁচে থাকি, তবে আমি বর্শা আর এমন তরবারি নিয়ে, তোমাদের সম্মুখীন হব, যা হবে অত্যন্ত শাণিত ও কর্তনকারী।
তা শোভা পাবে এমন সাহসী যোদ্ধার হাতে, যা নিয়ে সে লড়াই করবে অমিততেজে, আর শত্রুকে ধ্বংস করবে।
তাদের সাথে থাকে সাখর (আবু সুফিয়ান) ও তার দলের লোক; আর সাখর যে দলে থাকে, তাদের মনে কোন ভয়-ভীতি থাকে না।
সে তো তারাজ পর্বতের সিংহের মত, যে নিজের ঝোপঝাড় সুরক্ষিত রেখে বনে শিকার করে বেড়ায় এবং শিকার ছিঁড়ে ফেড়ে নিজের উদর পূর্তি করে।
📄 সুলায়ম গোত্রের কবি আব্বাস ইব্ন মিরদাস বনূ নাযীরের প্রশংসায় নিম্নের কবিতাটি রচনা করে
لو أن أهل الدار لم يتصدعوا * رأيت خلال الدار ملهى وملعبا .
বাড়ির মানুষ বিক্ষিপ্ত না হয়ে গেলে, তুমি বাড়ির আঙিনায় খেলাধূলার প্রশস্ত জায়গা দেখতে পেতে।
فانك عمرى هل أريك ظعائنا * سلكن على ركن الشطاة فتيأبا .
আল্লাহর কসম! তুমি বল, আমি কি তোমাকে আমাদের উষ্ট্রারোহী নারীদের দেখাব? যারা 'শাতাত'-এ এবং 'তায়আব'-এ চলাফেরা করে?
ات عليهن عين من ظباء بالة * اوانس يصبين الحليم المجربا
তাবালার হরিণীদের মত ভাগর ডাগর তাদের চোখ। তারা প্রেমময়ী যারা অভিজ্ঞ আত্মসংযমীকেও দিশেহারা করে দেয়।
اذا جاء باغى الخير قلن فجاءة * له بوجوه كالدنانير مرحبا
যখন তাদের কাছে কেউ ভাল উদ্দেশ্যে আসে, তখনই তারা দীনার তুল্য চকচকে চেহারায় হাসি ফুটিয়ে বলে- স্বাগতম!
واهلا فلا ممنوع خير طلبته * ولا انت تخشى عندنا ان تؤنبا
তুমি আপনজনদের কাছে এসেছ। যা কিছু ভাল তুমি পেতে চাইবে, তাতে কোন বাধার সৃষ্টি হবে না। আর আমাদের কাছে তোমার কোন কটুবাক্য শোনার ভয় নেই।
فلا تحسبى كنت مولی ابن مشکم * سلام ولا مولى حي بن اخطبا
তুমি আমাকে মনে করোনা যে, আমি সাল্লাম ইব্ন মিশকাম কিংবা হুয়ায়্য ইব্ন আখতাবের মিত্র।
📄 খাউওয়াতের উক্ত কবিতার প্রতিউত্তরে আব্বাস ইব্ন মিরদাস আরো বলে
هجوت صريح الكاهنين وفيكم * لهم نعم كانت من الدهر ترتبا
তুমি (ইয়াহূদী) কাহিন (নামক) কুলীন গোত্রদ্বয়ের' প্রতি ব্যঙ্গ করলে, অথচ তোমাদের প্রতি রয়েছে তাদের অশেষ অনুগ্রহ, যা যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত।
أولئك اخرى لو بكيت عليهم * وقومك لو ادى من الحق موجبا
তারাই তো এর বেশী যোগ্য ছিল যে, তুমি তাদের সহমর্মিতায় চোখের পানি ফেলতে এবং তোমার জাতিও তাদের কৃতজ্ঞতা আদায়ের কর্তব্য পালন করত।
من الشكر ان الشكر خير مغبة * وأوفق فعلا للذي كان اصوبا
বস্তুত কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে উৎকৃষ্টতম বদলা। একজন সঠিক বিবেকবানের জন্য এটাই শ্রেষ্ঠ কর্মপন্থা।
فكنت كمن امسى يقطع رأسه * ليبلغ عزا كان فيه مركبا
কিন্তু তুমি তো সেই ব্যক্তির মত হয়ে গেছ, প্রতিপত্তি লাভ যার একমাত্র উদ্দেশ্য, আর এজন্য যে নিজের মাথা কেটে দিতেও প্রস্তুত।
فيك بني هارون واذكر فعالهم * وقتلهم للجوع اذ كنت مجدبا
• তোমার তো উচিত হারূনের বংশধরদের প্রতি চোখের পানি ফেলা এবং তাদের অবদানের কথা স্মরণ করা, ভুলে যেও না, অনাহারে তোমরা যখন মারা যাচ্ছিলে, তখন তারা তোমাদের জন্য কিভাবে পশু যবাই করত।
أخوات أذر الدمع بالدمع وابكهم * واعرض عن المكروه منهم ونكبا
হে খাউওয়াত! তাদের সে অশ্রুর বিনিময়ে তুমিও অশ্রু প্রবাহিত কর। তাদের জন্য কাঁদ এবং যা তাদের জন্য পীড়াদায়ক ও অপসন্দনীয় তা পরিহার কর।
فانك لو لا فيتهم في ديارهم * لا لفيت عما قد قول منكبا
তুমি যদি তাদের দেশে গিয়ে তাদের সাথে মিশতে, তা হলে এখন যা-কিছু বলছ, তা থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে।
সراع إلى العليا كرام لدى الوغى * يقال لباغي الخير اهلا ومرحبا
তারা ঊর্ধ্বগামিতায় বেগবান, রণক্ষেত্রে সজ্জন, কল্যাণপ্রার্থীর জন্য তাদের দুয়ার সদা খোলা, তারা তাকে জানায় স্বাগতম।
টিকাঃ
১. অর্থাৎ বনু কুরায়যা ও বনু নাযীর। এদের ধারণা, তারা হারুন (আ)-এর বংশধর।