📘 সিরাতে ইবন হিশাম > 📄 খুবায়ব (রা)-এর শাহাদতের সময় উপস্থিত কাফিরবৃন্দ

📄 খুবায়ব (রা)-এর শাহাদতের সময় উপস্থিত কাফিরবৃন্দ

ইবন হিশাম বলেন: এ শোকগাথাটি আগেরটার মত। কাব্য বিশারদদের অনেকে এদু'টিকে হাসান (রা)-এর কাসীদা বলে স্বীকার করেন না। খুবায়ব (রা) সম্পর্কে রচিত তাঁর কিছু শ্লোক আমি এখানে পূর্বোক্ত কারণে উল্লেখ করিনি।
ইবন ইসহাক বলেন: হাসান ইব্‌ন সাবিত (রা) আরও বলেন:
لو كان في الدار قرم ماجد بطل * ألوى من القوم صقر خاله انس
اذن وجدت خبيبا مجلسا فسحا * ولم يشد عليك السجن والحرس
ولم تسقك الى التنعيم زعنفة * من القبائل منهم من نفت عدس
وانت ضيم لها في الدار محتبس * دلوك غدرا وهم فيها أولو خلف
যদি এ বসতিতে সম্প্রদায়ের মর্যাদাবান ও সাহসী ব্যক্তি থাকত, বাজপক্ষীর মত ক্ষীপ্র হত যার আক্রমণ এবং যিনি আনাসের ভাগ্নে, তা হলে হে খুবায়ব! তুমি পেতে এক প্রশস্ত অবস্থান।
কেউ তোমাকে বন্দী করতে আসত না এবং তুমি অন্তরীণ হতে না,
তোমাকে তানঈমে টেনে হিঁচড়ে নিতে পারত না, সেই সব লোক যারা নিজেদের মিথ্যা বংশ পরিচয় দেয় (তারা বলে আমরা আদাস গোত্রীয়) অথচ আদাস গোত্রের প্রধান পুরুষগণ তাদের অস্বীকার করে।
তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে বিশ্বাসঘাতকতাই তাদের চরিত্র। আহা, বন্দী অবস্থায় তুমি তো তাদের মাঝে অসহায় হয়ে পড়েছিলে।
ইব্‌ন হিশাম বলেন: আনাস হচ্ছেন সুলায়ম গোত্রীয় জনৈক বধির ব্যক্তি এবং মুতঈম ইব্‌ন 'আদী ইব্‌ন নাওফাল ইব্‌ন আব্দ মানাফ-এর মামা।
(نفت عدس -)আদাস গোত্র প্রত্যাখ্যান করেছে) এ কথার দ্বারা হুজায়র ইব্‌ন আবূ ইহাবকে বোঝান হয়েছে। কারও মতে আ'শ ইব্‌ন যুরারা ইব্‌ন নাব্বাশ আসাদীকে বোঝান হয়েছে। সে ছিল বনূ নাওফাল ইব্‌ন আব্দ মানাফের মিত্র।
ইবন ইসহাক বলেন: খুবায়ব (রা)-কে শহীদ করার সময় কুরায়শ গোত্রের যারা সমেবত হয়ে উল্লাস প্রকাশ করেছিল তারা হলো: ইকরামা ইব্‌ন আবু জাহল, সাঈদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন আবু কায়স ইব্‌ন আবদ উদ্‌দ, বনু যুহরার মিত্র আখনাস ইব্‌ন শারীক সাকাফী, বন্ উমাইয়া ইব্‌ন আব্দ শামসের মিত্র উবায়দা ইব্‌ন্ন হাকীম ইবন উমাইয়া ইব্‌ন হারিছা ইব্‌ন আওকাস সুলামী, উমাইয়ার ইব্‌ন আবূ উদ্বা ও হাফ্রামীর পুত্রগণ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাসান ইন্ন সাবিত (রা)-এর আরো কবিতা

📄 হাসান ইন্ন সাবিত (রা)-এর আরো কবিতা

খুবায়ব (রা)-এর সংগে হুযায়ল গোত্রের লোকেরা যে, আচরণ করেছিল, হাসান (রা) তার নিন্দা করে বলেন:
ابلغ بنی عمرو بان اخاهم * شراه امرو قد كان للغدر لازما
شراه زهير بن الاغر وجامع * وكانا جميعا يركبان المحارما
اجرتم فلما ان اجرتم غدرتم * وكنتم بالكتاف الرجيع لهاذما
فليت خبيبا لم تخنه امانة * وليت خبيبا كان بالقوم عالما
১৭৭.
বনূ আম্রকে জানিয়ে দাও, তাদের লোককে এমন এক লোক বিক্রি করেছে, বিশ্বাসঘাতকতা করাই যার চরিত্র।
তাকে বিক্রি করেছে যুহায়র ইব্‌ন আগার ও জামি, অন্যায় অপরাধে লিপ্ত হওয়াই যাদের চরিত্র।
তোমরা তাদের নিরাপত্তা দিলে, কিন্তু পরে নিরাপত্তা দিয়ে বিশ্বাসঘাতকতা করলে। তোমরা রাজী'র প্রান্তরে ঘাপটি মেরে ছিলে শাণিত তরবারি হাতে নিয়ে।
হায়! খুবায়ব যদি বিশ্বাসঘাতকতার শিকার না হতেন। হায়, তিনি যদি শত্রুদের সম্পর্কে ওয়াকিফহাল থাকতেন।
ইব্‌ন হিশাম বলেন: যুহায়র ইব্‌ন আগার ও জামি খুবায়র (রা)-কে বিক্রি করেছিল। তারা উভয়ে হুযায়ল গোত্রের লোক।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হুয়ায়ল গোত্রের নিন্দায় হাসান (রা)-এর কবিতা

📄 হুয়ায়ল গোত্রের নিন্দায় হাসান (রা)-এর কবিতা

ইব্‌ন ইসহাক বলেন: হাসান ইব্‌ন সাবিত (রা) আরও বলেন:
ان سرك الغدر صرفا لا مزاج له * فأت الرجيع فسل عن دارلحيان
قوم تواصوا بأكل الجار بينهم * فالكلب والقرد والانسان مثلان
لو ينطق التيس يوما كان يحطيهم * وكان ذا شرق فيهم ودا شأن دار
যদি তুমি নির্জলা বিশ্বাসঘাতকতায় আনন্দবোধ কর, তবে রাজী' নামকস্থানে চলে যাও এবং লিহয়ান গোত্রের আবাস সম্পর্কে জিজ্ঞাসা কর।
তারা তো এমন সম্প্রদায়, যারা প্রতিবেশীকে ভাগাভাগি করে গ্রাস করতে পরস্পর সহযোগিতা করে। তাদের দৃষ্টিতে কুকুর, বানর আর মানুষ সব একই পর্যায়ের।
যদি ব্যাঙের বাকশক্তি থাকত এবং তাদের সামনে বক্তৃতা দিতে পারত, তবে তাদের মাঝে সেই বেশি মর্যাদাবান ও গণ্যমান্য সাব্যস্ত হত।
ইব্‌ন হিশাম বলেন: আবু যায়দ আনসারী (র) আমাকে শুধুমাত্র শেষের পংক্তিটি আবৃত্তি করে শুনিয়েছে।
ইব্‌ন ইসহাক বলেন: হাসান ইব্‌ন সাবিত (রা) বনু হুযায়লের নিন্দায় আরও বলেন :
سألت هذيل رسول الله فاحشة * ضلت هذيل بما سألت ولم تصب
سالوا رسولهم ماليس معطيهم * حتى الممات وكان سبنة العرب
ولن ترى لهذيل داعيا ابدا * يدعو لتمكرمة عن منزل الحرب
لقد ارادوا خلال الفحش ويحهم * وان يحلوا حراما كان في الكتب
হুযায়ল গোত্রের লোকেরা রাসূলল্লাহ্ (সা)-এর কাছে ব্যাভিচারের অনুমতি চাইল তাদের এ প্রার্থনা সঠিক ছিল না, এটা তাদের বিভ্রান্তি বৈ কিছুই ছিল না।
তারা তাদের রাসূলের কাছে এমন বিষয় চাইল, যা তিনি দেওয়ার নন, এমনকি মৃত্যুর সম্মুখীন হতে হলেও। এরা তো আরব জাতির কুলাঙ্গার।
তুমি হুযায়ল গোত্রের মাঝে এমন কোন লোক দেখতে পাবে না, যে লুট-তরাজ ছেড়ে সাধুপন্থা অবলম্বনের আহবান জানাবে।
ওরা অশ্লীলতার অনুমোদন চায়, ছিঃ ওরা কিতাবে বর্ণিত হারামকে হালাল করার অভিলাষী।
হাসান ইব্‌ন সাবিত (রা) বনূ হুযায়লের নিন্দা করে আরও বলেন:
لعمرى لقد شانت هذيل بن مدرك * احاديث كان في خبيب وعاصم
আমার জীবনের কসম! হুযায়ল গোত্রকে কলঙ্কিত করেছে সেই আচরণ যা তারা খুবায়ব ও আসিমের প্রতি করেছে।
احاديث لحيان صلوا بقبيحها * ولحيان جرامون شرا الجرائم
লিহয়ান গোত্র দুষ্কৃতির পঙ্কে জড়িয়ে গেছে। আসলে এ গোত্রটি একটি জঘন্যতম অপরাধী।
اناس هم من قومهم في صميمهم * بمنزلة الزمعان دبر القوادم
এরা তো সেই লোক, যাদের শ্রেষ্ঠ কুলীনদের মূল্য চতুষ্পদ জানোয়ারের সামনের পায়ের পেছনের পশম তুল্য।
هم غدروا يوم الرجيع واسلمت * أمانتهم ذاعفة ومكارم
... রাজী'র ঘটনার দিন তারা চরম বিশ্বাসঘাতকতা করেছে। তাদের বিশ্বস্ততার অবস্থা এই ছিল যে তারা একজন সচ্চরিত্র ও সম্মানী লোককে বিশ্বাসঘাতকতা করে অসহায়ভাবে ত্যাগ করেছে।
رسول رسول الله غدرا ولم تكن * هذيل توقى منكرا المحام
তারা আল্লাহর রাসূলের বার্তাবাহকের সাথে গাদ্দারী করেছে। প্রকৃতপক্ষে হুযায়ল গোত্রের লোকেরা ঘৃণ্যতম অপরাধ থেকেও বেঁচে থাকে না।
فسوف يرون النصر يوما عليهم * بقتل الذي تحميه دون الجرائم
অচিরেই তারা দেখবে, তাদের বিরুদ্ধে অন্যদের সাহায্য করা হচ্ছে, সেই মহান ব্যক্তিকে হত্যা করার পরিণতিতে, যার লাশকে কাফিরদের হাত থেকে রক্ষা করেছিল।
ابابیل دیر شمس دون لحمه * حمت لحم شهاد عظام الملاحم
ঝাঁকে ঝাঁকে বোলতা। তারা তাঁর লাশের পক্ষে রুখে দাঁড়ায়। তারা রক্ষা করে সেই মহান সিপাহীর দেহকে, যিনি বড় বড় রণক্ষেত্রে নৈপুণ্য দেখিয়ে ছিলেন।
لعلى هذيلا ان يروا بمصابه * مصارع قتلى او مقاما لمأتم .
অসম্ভব নয়, তারাও তাঁর হত্যার পরিণামে দেখতে পাবে নিজেদের লোকদের হত্যা স্থল, কিংবা সেই জায়গা, যেখানে তাদের জন্য বিলাপ করবে শোকাতুরা রমণীকুল।
وتوقع فيهم وقعة ذا صولة * يوافى بها الركبان اهل المواسم
আমরা তাদের উপর হানব এমন কঠিন আঘাত, যদ্বারা চিহ্নিত উষ্ট্রারোহীদের পরিপূর্ণ বদলা হয়ে যাবে।
با مر رسول الله ان رسوله * رأى رأى ذي حزم بلحيان عالم
আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর নির্দেশে এ কাজ করব। জেনে রাখ, আল্লাহর রাসূল বন্ লিহয়ান সম্পর্কে ওয়াকিফহাল। তাদের সম্পর্কে তাঁর এ সিদ্ধান্ত অটল।
قبيلة ليس الوفاء يهمهم * وان ظلموا لم يدفعوا كف ظالم
তারা একটি ক্ষুদ্র গোত্র। তাদের অন্তরে ওয়াদা পালনের কোন গুরুত্ব নেই। তাদের প্রতি যুলুম করা হলে, তারা যালিমের হাত প্রতিহত করতে পারে না।
اذا الناس حلوا بالفضاء رأيتهم * بمجرى قبل الماء بين المخارم
মানুষ যখন রণক্ষেত্রে নেমে আসবে তখন তুমি তাদের নিম্ন ভুমিতে পানির নালার ধারে পড়ে থাকতে দেখবে।
محلهم دار البوار ورأيهم * اذا نابهم امر كرأى البهائم
তাদের ঠিকানা হবে ধ্বংসস্থল, তাদের উপর যখন বিপদ আসবে, তখন তাদের সিদ্ধান্ত হবে চতুষ্পদ জন্তুর সিদ্ধান্তের মত।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাসান (রা)-এর কবিতা

📄 হাসান (রা)-এর কবিতা

হাসান ইবন সাবিত (রা) তাদের নিন্দায় আরও বলেন:
لحى الله الحيانا فليست دمائهم * لنا من قتيلى غدرة بوفاء
" লিহয়ান গোত্রকে আল্লাহ্ চরম শাস্তি দিন। তাদের সকলের রক্ত আমাদের কাছে সেই দু'জনের রক্তের সমান নয়, যাদেরকে তারা বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছে।
همو قتلوا يوم الرجيع ابن حرة * اخا ثقة في وده وصفاء
11 ** রাজী'র দিন তারা হত্যা করেছে এমন এক ব্যক্তিকে, যিনি ছিলেন এক স্বাধীন নারীর পুত্র; ভালবাসা ও নিষ্ঠায় অত্যন্ত বিশ্বাসভাজন।
فلوا قتلوا يوم الرجيع باسرهم * بذى الدبر ما كانوا له بكفاء
রাজী'র ঘটনায় নিহত যু'দ-দাবর'-এর একার বদলে যদি তাদের সকলকেও হত্যা করা হয়, তবু ও-তার যথার্থ প্রতিকার হবে না।
قتيل حمته الدبر بين بيوتهم * لدى اهل كفر ظاهر وجفاء
তিনি নিহত হওয়ার পর বোলতার ঝাঁক তাদের বসতিতে তাদেরই চোখের সামনে তাঁর লাশ হিফাজত করেছিল। বস্তুতঃ তাদের কুফরি গোপন নয়, বরং তারা প্রকাশ্য পাপাচারী।
فقد قتلت لحيان اكرم منهم * وباعوا خبيبا ويلهم بلقاء
লিহয়ান গোত্র হত্যা করেছে তাদের চাইতে উত্তম মানুষ। আর তারা বিক্রয় করেছে খুবায়বকে তুচ্ছ বিনিময়ে তারা শোচনীয়ভাবে ধ্বংস হোক।
فأبى للحيان على كل حالة * على ذكر هم في الذكر كل عفاء
ধিক্কার সর্বাবস্থায় বনূ লিহয়ানের জন্য ইতিহাসের পাতা হতে তাদের স্মৃতি মুছে যাক।
قبيلة باللوم والغدر تفترى * فلم تمس يخفى لؤمها بخفاء
এরা একটি নীচাশয় গোত্র, যারা বিশ্বাসঘাতকতায় একে অপরকে উৎসাহ যোগায়। ফলে তাদের নীচতা আর মোটেই গোপন থাকে না।
فلوا قتلوا لم توف منه دماؤهم * بلى ان قتل القا تلبه شفائی
তাদের সকলকে যদি হত্যা করা হয়, তবু তাদের সকলের রক্ত দ্বারা তাঁর রক্তের ক্ষতিপূরণ হবে না। হ্যাঁ, সে ঘাতকদের হত্যা করতে পারলে আমার অন্তর কিছু শান্তি পেত।
فإلا امت اذعر هذيلا بغارة * كفادي الجهام المعتدى بإفاء
আমার যদি মৃত্যু না হয়, তবে আমি এক প্রত্যুষে হুযায়ল গোত্রের উপর এমন এক আক্রমণ চালাব, যা হবে মুষলধারায় বর্ষণের মত। তারপর আমি মালে গনীমত নিয়ে ফিরে আসব।
بامر رسول الله والامر امره * يبي للحيان الغناء بفناء
আর তা করব আল্লাহ্র রাসূলের নির্দেশে। তাঁর নির্দেশই তো চূড়ান্ত নির্দেশ। লিহয়ান গোত্রের বিশ্বাসঘাতকেরা খোলা মাঠে রাত কাটাচ্ছিল।
يصبح قوما بالرجيع كانهم * جداء شتاء تبن غير دفاء .
প্রভাত হতেই তারা রাজী'তে এসে সেই মহান লোকদের উপর হামলা করল। তখন তাদের মনে হচ্ছিল শীতকালীন ছাগ ছানা তুল্য কাপুরুষ, যারা সারারাত একটুও তাপের পরশ পায়নি।
হাসান (রা) তাদের ব্যঙ্গ করে আরও বলেন:
فلا والله ما درى هذيل * اصاف ماء زمزم ام مشوب
ولا لهم اذا اعتمروا وحجوا * من الحجرين والمسعى نصيب
ولكن الرجيع لهم مختل به اللوم المبين والعيوب
كانهم لدى الكنان اصلا * هم غروا بذمتهم خبيبا
تيوس بالحجاز لها نبيب * فبئس العهد عهدهم الكذوب *
না, না আল্লাহর কসম, বনু হুযায়ল জানে না- যমযমের পানি পরিষ্কার না ঘোলা।
নিষ্ফল তাদের হাজ্জ ও উমরা এবং হাজারে আসওয়াদের চুম্বন, বৃথা মাকামে ইবরাহীমের সালাত, সাফা-মারওয়ার প্রদক্ষিণ।
হ্যাঁ, রাজী'তে তারা বেশ কামিয়েছে, অনেক নিন্দাবাক্য, প্রচুর কলঙ্ক। দেদার কলঙ্ক।
তারা তো গৃহকোণে লুকিয়ে রাখা রাতের খাবার তুল্য (এক লোকমাতেই যা সাবাড় হয়ে যায়)। আর তারা যখন হিজাযে আসে তখন কুরবানীর বকরীর মত চিৎকার করতে।
তারা দায়িত্ব নেওয়া সত্ত্বেও খুবায়বের সাথে প্রতারণা করেছে। তাদের অংগীকার অতি নিকৃষ্ট, তা তো নির্জলা মিথ্যা।
ইব্‌ন হিশাম বলেন: শেষোক্ত পংক্তিটি আবূ যায়দ আনসারীর।

টিকাঃ
১. কাফিরদের হাত থেকে আসিম (রা)-এর লাশ রক্ষায় আল্লাহ্ তা'আলা এক ঝাঁক বোলতা নিযুক্ত করেছিলেন। তাই তাঁর উপাধি যু'দ দার হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00