📄 খুবায়ব (রা)-এর জন্য শোকগাথা
হাসান ইব্ন সাবিত (রা) খুবায়ব (রা)-এর প্রতি এভাবে শোক প্রকাশ করেন:
مابال عينك لا ترقا مدامعها * سحا على الصدر مثل اللؤلؤ القلق
على حبيب فتى الفتيان قد علموا * لا فشل حين تلقاه ولا نزق
فاذهب حبيب جزاك الله طيبة * وجنة الخلد عند الحور في الرفق
* ماذا تقولون ان قال النبي لكم
فيما قتلتم شهيد الله في رجل * * حين الملئكة الأبرار في الافق
طاغ قد أوعث في البلدان والرفق
(হাসান!) কি হল তোমার চোখের, অশ্রু যে বাঁধা মানছে না বুকের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, যেন তা ভাঙা মুক্তোর ধারা।
এ অশ্রু প্রবাহিত হচ্ছে খুবায়বের শোকে যে সেইসব যুবকদের মধ্যমণি, যারা জানে, আল্লাহর সাথে মিলনের পর থাকবে না কোন ব্যর্থতা, আর না কোন কালিমা।
হে খুবায়ব! তুমি চলে যাও আল্লাহ্ তোমাকে উত্তম বদলা দিন। তোমাকে দান করুন স্থায়ী জান্নাত, সাথীদের সাথে হুরের সাহচর্যে, তোমরা সেদিন কি জবাব দেবে, যেদিন দিক-দিগন্তে সমবেত পবিত্র ফেরেশতাদের সামনে আল্লাহর নবী তোমাদের জিজ্ঞাসা করবেন:
কি কারণে তোমরা আল্লাহ্ শহীদকে ঐ ব্যক্তির বদলে হত্যা করলে, যে এমন একজন আল্লাহদ্রোহী যে ব্যক্তি শহরে ও গ্রামে ফাসাদ সৃষ্টি করেছিল?'
ইবন হিশাম বলেন, কোন কোন বর্ণনায় الرفق এর স্থলে الطرق বলা হয়েছে, অর্থাৎ পথে-ঘাটে। কবিতাটির অবশিষ্টাংশ এখানে উদ্ধৃত করা হল না। তাতে হাসান (রা) উক্ত আল্লাহদ্রোহীর নিন্দাবাদ করেছেন।
ইবন ইসহাক বলেন: হাসান ইন্ন সাবিত (রা) খুবায়র (রা)-এর শাহাদতে ক্রন্দন করে আরও বলেন:
یا عین جودي بدمع منك منكب * * * * * * وابكي خبيبا مع الفتيان لم يوب
صقرا توسط في الانصار منصبه * سمح السجية محضا غير مؤتشب
قدهاج عينى على علا تعبر تها * اذ قبل نص الى جدع من الخشب
يأيها الراكب الغادي لطيته * ابلغ لديك وعيدا ليس بالكذب
بني كهيبة ان الحرب قد لقحت * محلوبها الصاب اذ تمرى المحتلب
فيها اسوذ بني النجار تقدمهم * شهب الاسنة في معصو صب لجب
হে চোখ! অশ্রু বহাও অবিশ্রান্ত ধারায়। খুবায়বের জন্য কাঁদ, সে যুবকদের সাথে গিয়ে আর ফিরে আসেনি।
খুবায়বের জন্য কাঁদ, মর্যাদায় যে ছিল আনসারদের মধ্যমণি। আর অত্যন্ত উদার চরিত্রের এবং নির্ভেজাল কুলীন।
কেঁদে কেঁদে তো আমার চোখ শুকিয়ে গিয়েছিল, কিন্তু যখন বলা হলো: খুবায়বকে শূলে চড়ান হয়েছে, তখন আবার সে শুকনো চোখে অশ্রুর জোয়ার এলো।
হে ভোরের যাত্রী! তুমি সে ইতরদেরকে আমার এ বার্তা পৌঁছে দাও, যা মিথ্যা নয়।
তাদের বলে দাও, যুদ্ধের আগুন জ্বলবেই এবং এর দুধ হবে হানজাল (ফল) অপেক্ষাও তেতো যখন দোহনকারী তা দোহাবে।
সে যুদ্ধে নাজ্জার গোত্রের দু'টি সিংহ থাকবে, যাদের সামনে থাকবে উল্কাপিণ্ডতুল্য তীর ও তরবারিধারী এক বিশাল সেনাবাহিনী।
টিকাঃ
১. এ দ্বারা হারিসকে বোঝান হয়েছে। বদর যুদ্ধে খুবায়র (রা)-এর হাতে সে নিহত হয়েছিল।

📄 খুবায়ব (রা)-এর শাহাদতের সময় উপস্থিত কাফিরবৃন্দ
ইবন হিশাম বলেন: এ শোকগাথাটি আগেরটার মত। কাব্য বিশারদদের অনেকে এদু'টিকে হাসান (রা)-এর কাসীদা বলে স্বীকার করেন না। খুবায়ব (রা) সম্পর্কে রচিত তাঁর কিছু শ্লোক আমি এখানে পূর্বোক্ত কারণে উল্লেখ করিনি।
ইবন ইসহাক বলেন: হাসান ইব্ন সাবিত (রা) আরও বলেন:
لو كان في الدار قرم ماجد بطل * ألوى من القوم صقر خاله انس
اذن وجدت خبيبا مجلسا فسحا * ولم يشد عليك السجن والحرس
ولم تسقك الى التنعيم زعنفة * من القبائل منهم من نفت عدس
وانت ضيم لها في الدار محتبس * دلوك غدرا وهم فيها أولو خلف
যদি এ বসতিতে সম্প্রদায়ের মর্যাদাবান ও সাহসী ব্যক্তি থাকত, বাজপক্ষীর মত ক্ষীপ্র হত যার আক্রমণ এবং যিনি আনাসের ভাগ্নে, তা হলে হে খুবায়ব! তুমি পেতে এক প্রশস্ত অবস্থান।
কেউ তোমাকে বন্দী করতে আসত না এবং তুমি অন্তরীণ হতে না,
তোমাকে তানঈমে টেনে হিঁচড়ে নিতে পারত না, সেই সব লোক যারা নিজেদের মিথ্যা বংশ পরিচয় দেয় (তারা বলে আমরা আদাস গোত্রীয়) অথচ আদাস গোত্রের প্রধান পুরুষগণ তাদের অস্বীকার করে।
তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে বিশ্বাসঘাতকতাই তাদের চরিত্র। আহা, বন্দী অবস্থায় তুমি তো তাদের মাঝে অসহায় হয়ে পড়েছিলে।
ইব্ন হিশাম বলেন: আনাস হচ্ছেন সুলায়ম গোত্রীয় জনৈক বধির ব্যক্তি এবং মুতঈম ইব্ন 'আদী ইব্ন নাওফাল ইব্ন আব্দ মানাফ-এর মামা।
(نفت عدس -)আদাস গোত্র প্রত্যাখ্যান করেছে) এ কথার দ্বারা হুজায়র ইব্ন আবূ ইহাবকে বোঝান হয়েছে। কারও মতে আ'শ ইব্ন যুরারা ইব্ন নাব্বাশ আসাদীকে বোঝান হয়েছে। সে ছিল বনূ নাওফাল ইব্ন আব্দ মানাফের মিত্র।
ইবন ইসহাক বলেন: খুবায়ব (রা)-কে শহীদ করার সময় কুরায়শ গোত্রের যারা সমেবত হয়ে উল্লাস প্রকাশ করেছিল তারা হলো: ইকরামা ইব্ন আবু জাহল, সাঈদ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আবু কায়স ইব্ন আবদ উদ্দ, বনু যুহরার মিত্র আখনাস ইব্ন শারীক সাকাফী, বন্ উমাইয়া ইব্ন আব্দ শামসের মিত্র উবায়দা ইব্ন্ন হাকীম ইবন উমাইয়া ইব্ন হারিছা ইব্ন আওকাস সুলামী, উমাইয়ার ইব্ন আবূ উদ্বা ও হাফ্রামীর পুত্রগণ।

📄 হাসান ইন্ন সাবিত (রা)-এর আরো কবিতা
খুবায়ব (রা)-এর সংগে হুযায়ল গোত্রের লোকেরা যে, আচরণ করেছিল, হাসান (রা) তার নিন্দা করে বলেন:
ابلغ بنی عمرو بان اخاهم * شراه امرو قد كان للغدر لازما
شراه زهير بن الاغر وجامع * وكانا جميعا يركبان المحارما
اجرتم فلما ان اجرتم غدرتم * وكنتم بالكتاف الرجيع لهاذما
فليت خبيبا لم تخنه امانة * وليت خبيبا كان بالقوم عالما
১৭৭.
বনূ আম্রকে জানিয়ে দাও, তাদের লোককে এমন এক লোক বিক্রি করেছে, বিশ্বাসঘাতকতা করাই যার চরিত্র।
তাকে বিক্রি করেছে যুহায়র ইব্ন আগার ও জামি, অন্যায় অপরাধে লিপ্ত হওয়াই যাদের চরিত্র।
তোমরা তাদের নিরাপত্তা দিলে, কিন্তু পরে নিরাপত্তা দিয়ে বিশ্বাসঘাতকতা করলে। তোমরা রাজী'র প্রান্তরে ঘাপটি মেরে ছিলে শাণিত তরবারি হাতে নিয়ে।
হায়! খুবায়ব যদি বিশ্বাসঘাতকতার শিকার না হতেন। হায়, তিনি যদি শত্রুদের সম্পর্কে ওয়াকিফহাল থাকতেন।
ইব্ন হিশাম বলেন: যুহায়র ইব্ন আগার ও জামি খুবায়র (রা)-কে বিক্রি করেছিল। তারা উভয়ে হুযায়ল গোত্রের লোক।

📄 হুয়ায়ল গোত্রের নিন্দায় হাসান (রা)-এর কবিতা
ইব্ন ইসহাক বলেন: হাসান ইব্ন সাবিত (রা) আরও বলেন:
ان سرك الغدر صرفا لا مزاج له * فأت الرجيع فسل عن دارلحيان
قوم تواصوا بأكل الجار بينهم * فالكلب والقرد والانسان مثلان
لو ينطق التيس يوما كان يحطيهم * وكان ذا شرق فيهم ودا شأن دار
যদি তুমি নির্জলা বিশ্বাসঘাতকতায় আনন্দবোধ কর, তবে রাজী' নামকস্থানে চলে যাও এবং লিহয়ান গোত্রের আবাস সম্পর্কে জিজ্ঞাসা কর।
তারা তো এমন সম্প্রদায়, যারা প্রতিবেশীকে ভাগাভাগি করে গ্রাস করতে পরস্পর সহযোগিতা করে। তাদের দৃষ্টিতে কুকুর, বানর আর মানুষ সব একই পর্যায়ের।
যদি ব্যাঙের বাকশক্তি থাকত এবং তাদের সামনে বক্তৃতা দিতে পারত, তবে তাদের মাঝে সেই বেশি মর্যাদাবান ও গণ্যমান্য সাব্যস্ত হত।
ইব্ন হিশাম বলেন: আবু যায়দ আনসারী (র) আমাকে শুধুমাত্র শেষের পংক্তিটি আবৃত্তি করে শুনিয়েছে।
ইব্ন ইসহাক বলেন: হাসান ইব্ন সাবিত (রা) বনু হুযায়লের নিন্দায় আরও বলেন :
سألت هذيل رسول الله فاحشة * ضلت هذيل بما سألت ولم تصب
سالوا رسولهم ماليس معطيهم * حتى الممات وكان سبنة العرب
ولن ترى لهذيل داعيا ابدا * يدعو لتمكرمة عن منزل الحرب
لقد ارادوا خلال الفحش ويحهم * وان يحلوا حراما كان في الكتب
হুযায়ল গোত্রের লোকেরা রাসূলল্লাহ্ (সা)-এর কাছে ব্যাভিচারের অনুমতি চাইল তাদের এ প্রার্থনা সঠিক ছিল না, এটা তাদের বিভ্রান্তি বৈ কিছুই ছিল না।
তারা তাদের রাসূলের কাছে এমন বিষয় চাইল, যা তিনি দেওয়ার নন, এমনকি মৃত্যুর সম্মুখীন হতে হলেও। এরা তো আরব জাতির কুলাঙ্গার।
তুমি হুযায়ল গোত্রের মাঝে এমন কোন লোক দেখতে পাবে না, যে লুট-তরাজ ছেড়ে সাধুপন্থা অবলম্বনের আহবান জানাবে।
ওরা অশ্লীলতার অনুমোদন চায়, ছিঃ ওরা কিতাবে বর্ণিত হারামকে হালাল করার অভিলাষী।
হাসান ইব্ন সাবিত (রা) বনূ হুযায়লের নিন্দা করে আরও বলেন:
لعمرى لقد شانت هذيل بن مدرك * احاديث كان في خبيب وعاصم
আমার জীবনের কসম! হুযায়ল গোত্রকে কলঙ্কিত করেছে সেই আচরণ যা তারা খুবায়ব ও আসিমের প্রতি করেছে।
احاديث لحيان صلوا بقبيحها * ولحيان جرامون شرا الجرائم
লিহয়ান গোত্র দুষ্কৃতির পঙ্কে জড়িয়ে গেছে। আসলে এ গোত্রটি একটি জঘন্যতম অপরাধী।
اناس هم من قومهم في صميمهم * بمنزلة الزمعان دبر القوادم
এরা তো সেই লোক, যাদের শ্রেষ্ঠ কুলীনদের মূল্য চতুষ্পদ জানোয়ারের সামনের পায়ের পেছনের পশম তুল্য।
هم غدروا يوم الرجيع واسلمت * أمانتهم ذاعفة ومكارم
... রাজী'র ঘটনার দিন তারা চরম বিশ্বাসঘাতকতা করেছে। তাদের বিশ্বস্ততার অবস্থা এই ছিল যে তারা একজন সচ্চরিত্র ও সম্মানী লোককে বিশ্বাসঘাতকতা করে অসহায়ভাবে ত্যাগ করেছে।
رسول رسول الله غدرا ولم تكن * هذيل توقى منكرا المحام
তারা আল্লাহর রাসূলের বার্তাবাহকের সাথে গাদ্দারী করেছে। প্রকৃতপক্ষে হুযায়ল গোত্রের লোকেরা ঘৃণ্যতম অপরাধ থেকেও বেঁচে থাকে না।
فسوف يرون النصر يوما عليهم * بقتل الذي تحميه دون الجرائم
অচিরেই তারা দেখবে, তাদের বিরুদ্ধে অন্যদের সাহায্য করা হচ্ছে, সেই মহান ব্যক্তিকে হত্যা করার পরিণতিতে, যার লাশকে কাফিরদের হাত থেকে রক্ষা করেছিল।
ابابیل دیر شمس دون لحمه * حمت لحم شهاد عظام الملاحم
ঝাঁকে ঝাঁকে বোলতা। তারা তাঁর লাশের পক্ষে রুখে দাঁড়ায়। তারা রক্ষা করে সেই মহান সিপাহীর দেহকে, যিনি বড় বড় রণক্ষেত্রে নৈপুণ্য দেখিয়ে ছিলেন।
لعلى هذيلا ان يروا بمصابه * مصارع قتلى او مقاما لمأتم .
অসম্ভব নয়, তারাও তাঁর হত্যার পরিণামে দেখতে পাবে নিজেদের লোকদের হত্যা স্থল, কিংবা সেই জায়গা, যেখানে তাদের জন্য বিলাপ করবে শোকাতুরা রমণীকুল।
وتوقع فيهم وقعة ذا صولة * يوافى بها الركبان اهل المواسم
আমরা তাদের উপর হানব এমন কঠিন আঘাত, যদ্বারা চিহ্নিত উষ্ট্রারোহীদের পরিপূর্ণ বদলা হয়ে যাবে।
با مر رسول الله ان رسوله * رأى رأى ذي حزم بلحيان عالم
আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর নির্দেশে এ কাজ করব। জেনে রাখ, আল্লাহর রাসূল বন্ লিহয়ান সম্পর্কে ওয়াকিফহাল। তাদের সম্পর্কে তাঁর এ সিদ্ধান্ত অটল।
قبيلة ليس الوفاء يهمهم * وان ظلموا لم يدفعوا كف ظالم
তারা একটি ক্ষুদ্র গোত্র। তাদের অন্তরে ওয়াদা পালনের কোন গুরুত্ব নেই। তাদের প্রতি যুলুম করা হলে, তারা যালিমের হাত প্রতিহত করতে পারে না।
اذا الناس حلوا بالفضاء رأيتهم * بمجرى قبل الماء بين المخارم
মানুষ যখন রণক্ষেত্রে নেমে আসবে তখন তুমি তাদের নিম্ন ভুমিতে পানির নালার ধারে পড়ে থাকতে দেখবে।
محلهم دار البوار ورأيهم * اذا نابهم امر كرأى البهائم
তাদের ঠিকানা হবে ধ্বংসস্থল, তাদের উপর যখন বিপদ আসবে, তখন তাদের সিদ্ধান্ত হবে চতুষ্পদ জন্তুর সিদ্ধান্তের মত।