📄 আবুল হাকামের কবিতা
নু'আম-এর ভাই ছিলেন আবুল হাকাম ইব্ন সাঈদ ইব্ন ইয়ারবূ (রা) তিনি বোনকে সান্ত্বনা দিতে গিয়ে উপরোক্ত কবিতার জবাবে বলেন:
* اقنى حياءك في ستر وفي كرم فانما كان شماس من الناس
* لا تقتلى النفس إذ حانت منيته في طاعة الله يوم الروع والباس
* قد كان حمزة ليث الله فاصطبرى فذاق يومئذ من كأس شماس
পর্দা ও ভদ্রতা সহকারে নিজের লজ্জা বজায় রাখ। শাম্মাস تو ছিল একজন মানুষই।
তুমি নিজেকে নিজে ধ্বংস কর না। তাঁর তো মৃত্যু হয়েছে আল্লাহর আনুগত্যের মধ্যে বিভীষিকাময় কঠিন যুদ্ধের দিন।
হামযা তো ছিলেন আল্লাহ্ সিংহ। তিনিও তো আজ শাম্মাসের মত মৃত্যুর পেয়ালা পান করেছেন। অতএব, তুমি শান্ত হও, ধৈর্যধারণ কর।
📄 হিনদার কবিতা
উহুদ যুদ্ধের পর মুশরিকরা যখন ফিরে যায়, তখন হিন্দা বিন্ত উত্তা নিম্নের এ কবিতাটি আবৃত্তি করে :
* رجعت وفي نفسى بلابل جمة وقد فاتتى بعض الذي كان مطلبي
* من اصحاب بدر من قريش وغيرهم بنی هاشم منهم ومن أهل يثرب
* ولكن قد نلت شيئا ولم يكن كما كنت ارجو في مسيري ومركبي
আমি এমন অবস্থায় ফিরে এলাম যে, আমার অন্তরে অনেক জ্বালা বাকি রয়ে গেল।
বদর যুদ্ধে যেসব কুরায়শ প্রাণ হারিয়েছিল তাদের ব্যাপারে আমার মনে যে অভিপ্রায় ছিল, তার বহু কিছুই পূরণ হল না।
সে যুদ্ধে নিহত হয়েছিল কুরায়শ ও অপরাপর গোত্রের বহু লোক, বনূ হাশিম ও ইয়াসরিবেরও কিছু লোক।
তবে হ্যাঁ, আমার কতক উদ্দেশ্য অবশ্যই চরিতার্থ হয়েছে, যদিও এ সফর ও অভিযাত্রায় যেমনটি আশা করেছিলাম তা হয়নি।
ইবন হিশাম বলেন: জনৈক অভিজ্ঞ ব্যক্তি আমাকে হিন্দার এ কবিতার: وقد فا تنى بعض الذي كان مطلبي লাইনটি আবৃত্তি করে শুনিয়েছেন। তবে অনেকের মতে এ কবিতাটি হিন্দার নয়। আল্লাহ্ তা'আলা ভালই জানেন।