📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদুল্লাহ্ ইব্‌ন যাব'আরীর কবিতা

📄 আবদুল্লাহ্ ইব্‌ন যাব'আরীর কবিতা


আবদুল্লাহ্ ইব্‌ন যাব'আরী উহুদ যুদ্ধের দিন নীচের কবিতা আবৃত্তি করেছিল:
* قتلنا ابن جحش فاغتبطنا بقتله * وافلتنا منهم رجال فاسرعوا
* اقاموا لنا حتى تعض سيوفنا * وحتى يكون القتل فينا وفيهم
* وحمزة في فرسانه و ابن قوقل * فليتهم عاجوا ولم نتعجل
* سراتهم وكلنا غير عزل * ويلقوا صبو حا شره غير منجل
আমরা ইব্‌ন জাহাশকে হত্যা করেছি এবং তাকে হত্যা করতে পেরে আমরা আনন্দিত। আর আমরা আরও হত্যা করেছি হামযাকে তার অশ্বারোহীদের মাঝে এবং ইব্‌ন কাওকালকেও।
তাদের কিছু লোক আমাদের হাতছাড়া হয়ে গেছে এবং তারা দ্রুত পালিয়ে গেছে। ইস্! তারা যদি আর একটু দেরি করত, আর আমরা তাড়াহুড়া না করতাম!
তারা যদি আরেকটু দেরি করত এবং সেই সুযোগে আমাদের তরবারিগুলো তাদের বাছা বাছা লোকদের দু'ভাগ করে ফেলত! আর সে দিন তো আমরা কেউ নিরস্ত্র ছিলাম না।
আর সেদিন হতো তাদের ও আমাদের মাঝে প্রচণ্ড যুদ্ধ এবং তারা আস্বাদন করত মৃত্যুর স্বাদ, যার অনিষ্ট দিবালোকের মত সুস্পষ্ট হতো।
ইব্‌ন হিশাম বলেন: এ কবিতার وكلنا এবং ويلقوا صبوحا শীর্ষক লাইন দু'টো ইব্‌ন ইসহাক ভিন্ন অপর সূত্রে প্রাপ্ত।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সাফিয়্যার মাতম

📄 সাফিয়্যার মাতম


ইব্‌ন ইসহাক বলেন: সাফিয়্যা বিন্ত আবদুল মুত্তালিব তাঁর ভাই হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব (রা)-এর শোকে কেঁদে কেঁদে বলেন:
* أسائلة اصحاب احد مخافة * بنات أبي من أعجم وخبير
হে আমার বোনেরা! তোমরা কি উহুদের মুজাহিদদের প্রতি শংকাগ্রস্তা হয়ে অবগত অনবগত নির্বিশেষে সকলেরই কাছে প্রশ্ন করছ?
فقال الخبير إن حمزة قد ثوى * وزیر رسول الله خير وزير
ফলে, ওয়াকিফহাল ব্যক্তি তো জবাব দিয়েছে যে, আল্লাহ্র রাসূলের অমাত্য এবং শ্রেষ্ঠ অমাত্য হামযা শহীদ হয়েছেন।
دعاه اله الحق ذو العرش دعوة * الى جنة يحيا بها وسرور
তাঁকে ডাক দিয়েছেন সত্য মাবুদ, যিনি আরশের অধিপতি, জান্নাতের দিকে যেখানে তিনি জীবিত থাকবেন এবং আনন্দে থাকবেন।
ফযালিকা মাকুনা নারজী ও র্ওতরতাজী * হামযাহ্ ইয়াওমাল হাশরি খাইরু মাসীর।
আর এটা তো সেই বস্তু, যার প্রত্যাশা আমরা সকলেই করি এবং অন্যদেরও আশান্বিত করি। বস্তুত হাশরের দিন হামযার জন্য রয়েছে উত্তম প্রত্যাবর্তন।
ফাউল্লাহি লা আনসাকা মা হাব্বাতিস সাবা * বুকায়্যাও ওয়াজনা মাহজেরী ওয়ামাসিরী।
আল্লাহর কসম! হে হামযা! আমি তোমাকে ততদিন ভুলতে পারব না, যতদিন প্রভাত সমীরণ প্রবাহিত থাকবে। আমি তোমার জন্য সব সময় মাতম করতেই থাকব, বাড়িতে ও সফরে যেখানেই থাকি না কেন।
আলা আসাদিল্লাহি আল্লাযী কানা মুদরাহা * ইয়াজুদু আনিল ইসলামী কুল্লা কাফুর।
আমার এ ক্রন্দন আল্লাহর সেই সিংহের জন্য, যিনি ছিলেন তাঁর কাওমের রক্ষক এবং প্রত্যেক কাফির থেকে ইসলামকে রক্ষাকারী।
ফায়ালিয়াত শালওয়া ইনদা যাক ওয়া আজামী * লাদা আজবায়ুন তা'তাদিনী ওয়া নুসুর।
হায় আফসোস! যদি আমার অস্থি মাংস শেয়াল ও শকুনের খোরাক হতো, যারা মানুষের গোশত খায়!
আকুলু ওয়াকাদ আ'লান নাঈ আশীরাতী * জাযাল্লাহু খাইরান মিন আখিওঁ ওয়া নাসির।
বুকায়্যাও ওয়াজনা হাজারীও ওয়া মাসীরী।
যখন মৃত্যুর সংবাদদাতা আমাদের পরিবারে তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছাল, তখন আমি বলে উঠলাম: আল্লাহ্ তা'আলা আমার ভাই ও সাহায্যকারীকে উত্তম বদলা দিন। তাঁর জন্য অব্যাহত থাকবে আমার শোক ও ক্রন্দন বাড়িতে ও সফরেও।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 নু'আমের মাতম

📄 নু'আমের মাতম


ইবন ইসহাক বলেন: শাম্মাস ইবন উসমান (রা) উহুদ যুদ্ধে শাহাদতবরণ করেন। তার স্ত্রী নু'আম তাঁর শোকে ব্যাকুল হয়ে বলেন:
ইয়া আইনু জুদি বিফাইযিন গাইরি ইব্সাস * আলা কারীমিন মিনাল ফিতইয়ান আব্বাস।
সা'বুল বাদীহাতা মাইমুনু নাক্বীবাতুহু * হাম্মালুল আলউয়্যাতি রাক্কাবু আফরাস।
আওদাল জাওয়াদু ওয়া আওদাল মুত্ব'ইয়ামুল কাসী * আকুলু লাম্মা আ তিন্নাঈ লাহু জাযাআ।
লা ইয়াব উদ্দিআল্লাহু আন্না কুরবু শাম্মাস * ওয়া কুলতু লাম্মা খালাত মিনহু মাজালিসুহু।
হে চোখ! অশ্রু বর্ষণ কর অবারিত ধারায় সেই মহান যুবকের জন্য, যিনি ছিলেন যুবককুলের শিরোমণি ও নির্ভীক প্রাণ।
তিনি ছিলেন প্রত্যুৎপন্নমতিত্বের অধিকারী। তাঁর প্রতিটি কাজ হতো বরকতময়, আর তিনি ছিলেন, উত্তম পতাকাবাহী ও সুদক্ষ অশ্বারোহী।
যখন মৃত্যুর সংবাদদাতা এসে তাঁর শাহাদতের সংবাদ শোনাল, তখন আমি ঘাবড়ে গিয়ে বলে উঠি: দানবীর ব্যক্তি চলে গেছেন। আর তিনি মারা গেছেন, যিনি ছিলেন লোকদের খাদ্য-দানকারী এবং বস্ত্রদানকারী।
যখন তাঁর উপস্থিতি হতে মজলিস শূন্য হয়ে গেল, তখন আমি বললাম: আল্লাহ্ তা'আলা আমাদের অন্তর থেকে শাম্মাসের সান্নিধ্য যেন দূর না করেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবুল হাকামের কবিতা

📄 আবুল হাকামের কবিতা


নু'আম-এর ভাই ছিলেন আবুল হাকাম ইব্‌ন সাঈদ ইব্‌ন ইয়ারবূ (রা) তিনি বোনকে সান্ত্বনা দিতে গিয়ে উপরোক্ত কবিতার জবাবে বলেন:
* اقنى حياءك في ستر وفي كرم فانما كان شماس من الناس
* لا تقتلى النفس إذ حانت منيته في طاعة الله يوم الروع والباس
* قد كان حمزة ليث الله فاصطبرى فذاق يومئذ من كأس شماس
পর্দা ও ভদ্রতা সহকারে নিজের লজ্জা বজায় রাখ। শাম্মাস تو ছিল একজন মানুষই।
তুমি নিজেকে নিজে ধ্বংস কর না। তাঁর তো মৃত্যু হয়েছে আল্লাহর আনুগত্যের মধ্যে বিভীষিকাময় কঠিন যুদ্ধের দিন।
হামযা তো ছিলেন আল্লাহ্ সিংহ। তিনিও তো আজ শাম্মাসের মত মৃত্যুর পেয়ালা পান করেছেন। অতএব, তুমি শান্ত হও, ধৈর্যধারণ কর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00