📘 সিরাতে ইবন হিশাম > 📄 আলী (রা)-এর কবিতা

📄 আলী (রা)-এর কবিতা


ইবন ইসহাক বলেন: উহুদের রণক্ষেত্রে আলী ইব্‌ন আবু তালিব (রা)-ও একটি কবিতা আবৃত্তি করেছিলেন। ইব্‌ন হিশাম বলেন: আসলে এটি আবৃত্তি করেছিলেন আলী (রা) ছাড়া অন্য একজন মুসলিম। কাব্য সম্পর্কে অভিজ্ঞ অনেকে আমার কাছে এরূপই বলেছেন। আমি তাদের কাউকে বলতে শুনিনি যে, এ কবিতাটিকে আলী (রা) রচিত। কবিতাটি নিম্নরূপ:
لاهم إن الحارث بن الصمة * كان وفيا وبنا ذا ذمه
اقبل في مهامه مهمة * كليلة ظلماء مدلهمة
بین سيوف ورماح جمة * يبغى رسول الله فيما ثمه
হায় আল্লাহ্! হারিস ইব্‌ন সামা, যিনি একজন প্রতিশ্রুতি পালনকারী ও দায়িত্ব সচেতন লোক, নিছিদ্র অন্ধকার রজনীর মত সেই ভীষণ রণক্ষেত্রে অসংখ্য তরবারি ও বর্শার মাঝে খুঁজে ফিরছিল কোথায় আছেন আল্লাহর রাসূল।
ইবন হিশাম বলেন: كليل শব্দ সম্বলিত পংক্তিটি ইবন ইসহাক ছাড়া অপর সূত্র থেকে প্রাপ্ত।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ইকরামা ইন জাহলের রণোদ্দীপক কবিতা

📄 ইকরামা ইন জাহলের রণোদ্দীপক কবিতা


ইবন ইসহাক বলেন: উহুদ যুদ্ধে আবু জাহলের পুত্র ইকরামা আবৃত্তি করছিল:
كلهم يزجره ارحب هلا * ولن يرده اليوم الا مقبلا
يحمل رمحا ورئيسا جحفلا
প্রত্যেকেই তার ঘোড়াকে ارحب (হট) (এ দিকে এস) বলে হাঁকাচ্ছিল, এবং দেখছিল যে, ঘোড়া একজন সম্মানিত নেতা ও বর্শা বহন করে অগ্রসর হচ্ছে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আ'শা তামীমীর কবিতা

📄 আ'শা তামীমীর কবিতা


আ'শা ইব্‌ন যুরারা ইব্‌ন্ন নাব্বাশ তামীমী উহুদ যুদ্ধে আবদুদ্‌দার গোত্রের নিহতদের শোকে নিম্নের কবিতাটি আবৃত্তি করেন। ইবন হিশাম বলেন: আ'শা ছিল আসাদ ইবন আমর ইব্‌ তামীম গোত্রের লোক,
بنو أبي طلحة لا تصرف * حيى من حي على نأيهم
وكل ساق لهم يعرف * يمر ساقيهم عليهم بها
من دونه باب لهم يصرف * لاجارهم يشكو ولاضيفهم
আবূ তালহার পরিবারবর্গ যদিও দূরে তবুও সকল গোত্রের পক্ষ হতে তাদের জন্য যিন্দাবাদ ধ্বনি উচ্চারিত হয়। তাদের যিন্দাবাদ ধ্বনি কেউ রদ করতে পারে না।
তাদের সাকী পানপাত্র নিয়ে তাদের মাঝে প্রদক্ষিণ করে। বস্তুত: সাকিগণ তাদেরকে ভাল করেই চেনে।
তাদের কোন প্রতিবেশী এবং মেহমান তাদের সম্পর্কে কোন অভিযোগ করে না, আর না তাদের জন্য দরজা কখনো বন্ধ করা হয়েছে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদুল্লাহ্ ইব্‌ন যাব'আরীর কবিতা

📄 আবদুল্লাহ্ ইব্‌ন যাব'আরীর কবিতা


আবদুল্লাহ্ ইব্‌ন যাব'আরী উহুদ যুদ্ধের দিন নীচের কবিতা আবৃত্তি করেছিল:
* قتلنا ابن جحش فاغتبطنا بقتله * وافلتنا منهم رجال فاسرعوا
* اقاموا لنا حتى تعض سيوفنا * وحتى يكون القتل فينا وفيهم
* وحمزة في فرسانه و ابن قوقل * فليتهم عاجوا ولم نتعجل
* سراتهم وكلنا غير عزل * ويلقوا صبو حا شره غير منجل
আমরা ইব্‌ন জাহাশকে হত্যা করেছি এবং তাকে হত্যা করতে পেরে আমরা আনন্দিত। আর আমরা আরও হত্যা করেছি হামযাকে তার অশ্বারোহীদের মাঝে এবং ইব্‌ন কাওকালকেও।
তাদের কিছু লোক আমাদের হাতছাড়া হয়ে গেছে এবং তারা দ্রুত পালিয়ে গেছে। ইস্! তারা যদি আর একটু দেরি করত, আর আমরা তাড়াহুড়া না করতাম!
তারা যদি আরেকটু দেরি করত এবং সেই সুযোগে আমাদের তরবারিগুলো তাদের বাছা বাছা লোকদের দু'ভাগ করে ফেলত! আর সে দিন তো আমরা কেউ নিরস্ত্র ছিলাম না।
আর সেদিন হতো তাদের ও আমাদের মাঝে প্রচণ্ড যুদ্ধ এবং তারা আস্বাদন করত মৃত্যুর স্বাদ, যার অনিষ্ট দিবালোকের মত সুস্পষ্ট হতো।
ইব্‌ন হিশাম বলেন: এ কবিতার وكلنا এবং ويلقوا صبوحا শীর্ষক লাইন দু'টো ইব্‌ন ইসহাক ভিন্ন অপর সূত্রে প্রাপ্ত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00