📄 যিরার ইবন খাত্তাবের কবিতা
ইবন ইসহাক বলেন: বনূ মাহাবির ইব্ন ফাহর গোত্রের মিত্র কবি যিরার ইবন খাত্তাব ইব্ন মিরদাস খন্দকের যুদ্ধের দিন এ পংক্তিগুলো আবৃত্তি করেন:
ومشفقه قظن بنا الظنونا * وقدنا عرندسة طحونا
থেকে
بجمع من كنانة غير عزل * كاسد الغاب قد حمت العرينا
কত সহধর্মিণী নারী আমাদের ব্যাপারে কত- ধারণা করে যে, যখন আমরা ছিলাম, রণ চালনায় রত এমন বাহিনী নিয়ে যারা যাঁতার চাক্কির মত সবকিছু পিষে চলছিল।
ঐ বাহিনীর স্তম্ভগুলো যখন দর্শকদের সামনে প্রকাশিত হতো; তখন মনে হতো, তা যেন উহুদ পাহাড়। তোমরা সে বাহিনীতে দেখতে অনেক বীর পুরুষ, যাদের দেহ বর্ম শোভিত এবং তাদের হাতে রয়েছে মযবুত ঢাল।
স্বল্প লোমষ, মূল্যবান, তীরগতি সম্পন্ন ঘোড়া তোমরা দেখবে। যাতে আমরা আরোহণ করে, ভ্রান্ত, পথ-ভ্রষ্ট লোকদের পশ্চাদ্ধাবন করি।
যখন তারা খন্দকের দরজায় আক্রমণ করে, তখন আমরা ও তাদের উপর আক্রমণ করি, এ সময় মনে হচ্ছিল তারা যেন আমাদের সাথে কোলাকুলি করছে। তারা এমন লোক, তুমি তাদের কাউকে সৎপথে চলতে দেখবে না, এরপরও তারা বলে : আমরা কি সত্য পথের পথিক নই? আমরা তাদের দীর্ঘ একমাস অবরোধ করে রাখি, এবং তাদের উপর আল্লাহর গযবের মত ছেয়ে থাকি।
আমরা অস্ত্রসাজে সজ্জিত হয়ে প্রত্যহ সকাল-সন্ধ্যায় তাদের পাশ দিয়ে অতিক্রম করতাম। আমাদের হাতে ছিল কর্তনকারী তরবারি, যা দিয়ে আমরা তাদের মাথা ও খুলি চুরমার করছিলাম। যখন নিকষিত হতো সেই তরবারি, আর তা চমকে উঠতো বীর যোদ্ধার হাতে; যেমন নিশীথে তড়িৎ-প্রভা চমকে, যাতে স্পষ্ট দেখা যায় আকাশের মেঘমালা। যদি না হতো পরিখা তাদের পাশে, তবে তাদের গোষ্ঠীশুদ্ধ উজাড় করে দিতাম, কিন্তু পরিখা অন্তরায় হয়ে যায় এবং তারা আমাদের ভয়ে ঝুড়োসড়ো হয়ে থাকে, আর তারা তাতে নিরাপদ আশ্রয় খোঁজে। যদিও আমরা আজ ফিরে যাচ্ছি, আমরা কি তোমাদের ঘরের কাছে সা'দকে বন্ধক রেখে যাচ্ছি না? যখন রাতের অন্ধকার নেমে আসবে, তখন তোমরা সেই মহিলাদের বিলাপ শুনবে, যারা সা'দের জন্য মিলিতভাবে কান্নাকাটি করে। আমরা যেমন তোমাদের সাথে আগে যুদ্ধ করেছি, অচিরেই আমরা বনু কিনানাদের সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করবো। এরা ঐ বনের সিংহের মত, যারা তাদের অবস্থানের হিফাযত করে।
📄 আবূ যা'আনার কবিতা
ইবন ইসহাক বলেন: উহুদ যুদ্ধের দিন আবূ যা'আনা ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আমর ইব্ন উতবা নিম্নের চরণ দু'টি আবৃত্তি করছিল সে ছিল জুশাম ইব্ন খাযরাজ গোত্রের লোক:
انا ابو زعنه يعدو بي الهزم * لم تمنع المخزاة إلا بالالم
يحمى الزمار خزرجي من جشم
আমি আবূ যা'আনা। আমার (অশ্ব) হুযাম আমাকে নিয়ে উড়ে চলে। লাঞ্ছনা হতে বাঁচার জন্য একটিমাত্র পথ, আর তা হলো ঝুঁকি নিয়ে বিপদের মুকাবিলা করা। আমরা জুশাম গোত্রীয় খাযরাজী, যারা নিজেদের কর্তব্য পালনে তৎপর।
📄 আলী (রা)-এর কবিতা
ইবন ইসহাক বলেন: উহুদের রণক্ষেত্রে আলী ইব্ন আবু তালিব (রা)-ও একটি কবিতা আবৃত্তি করেছিলেন। ইব্ন হিশাম বলেন: আসলে এটি আবৃত্তি করেছিলেন আলী (রা) ছাড়া অন্য একজন মুসলিম। কাব্য সম্পর্কে অভিজ্ঞ অনেকে আমার কাছে এরূপই বলেছেন। আমি তাদের কাউকে বলতে শুনিনি যে, এ কবিতাটিকে আলী (রা) রচিত। কবিতাটি নিম্নরূপ:
لاهم إن الحارث بن الصمة * كان وفيا وبنا ذا ذمه
اقبل في مهامه مهمة * كليلة ظلماء مدلهمة
بین سيوف ورماح جمة * يبغى رسول الله فيما ثمه
হায় আল্লাহ্! হারিস ইব্ন সামা, যিনি একজন প্রতিশ্রুতি পালনকারী ও দায়িত্ব সচেতন লোক, নিছিদ্র অন্ধকার রজনীর মত সেই ভীষণ রণক্ষেত্রে অসংখ্য তরবারি ও বর্শার মাঝে খুঁজে ফিরছিল কোথায় আছেন আল্লাহর রাসূল।
ইবন হিশাম বলেন: كليل শব্দ সম্বলিত পংক্তিটি ইবন ইসহাক ছাড়া অপর সূত্র থেকে প্রাপ্ত।
📄 ইকরামা ইন জাহলের রণোদ্দীপক কবিতা
ইবন ইসহাক বলেন: উহুদ যুদ্ধে আবু জাহলের পুত্র ইকরামা আবৃত্তি করছিল:
كلهم يزجره ارحب هلا * ولن يرده اليوم الا مقبلا
يحمل رمحا ورئيسا جحفلا
প্রত্যেকেই তার ঘোড়াকে ارحب (হট) (এ দিকে এস) বলে হাঁকাচ্ছিল, এবং দেখছিল যে, ঘোড়া একজন সম্মানিত নেতা ও বর্শা বহন করে অগ্রসর হচ্ছে।