📄 কা'ব (রা) উহুদ যুদ্ধ সম্পর্কে আরো বলেন
صفية قومى ولا تعجزى ولا تسأمى ان تطيلي البكا * * وبكى النساء على حمزة
علی اسد الله في الهزة وليث الملاحم في البزة
فقد كان عزا لأيتامنا ... ورضوان ذي العرش والعزة
يريد بذاك رضا احمد *
হে সাফিয়্যা, ওঠ! অক্ষমতা প্রকাশ করো না। হামযার শোকে অশ্রু বিসর্জন করার জন্য মহিলাদের উদ্বুদ্ধ কর। রণাঙ্গনের তেজস্বী এই আল্লাহ্র সিংহের প্রতি ক্রন্দন দীর্ঘায়িত করতে গিয়ে পরিশ্রান্ত হয়ো না। তিনি আমাদের ইয়াতীমদের জন্য ছিলেন এক শক্তিশালী আশ্রয়স্থল এবং তিনি ছিলেন বড় বড় রণাঙ্গনে অস্ত্রধারী সিংহস্বরূপ। এতে তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল আহমদ (সা) ও আরশের অধিপতি, পরাক্রমশালী আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা।
📄 কা'ব (রা)-এর আরো কবিতা
انك عمر ابيك الكري * م ان تسألى عنك من يجتدينا
তোমার মহানুভব পিতার জীবনের কসম! তুমি যদি নিজ প্রয়োজনে কাউকে জিজ্ঞাসা কর, কে আমাদের দান প্রার্থনা করে।
فان تسألى ثم لا تكذبي * يخبرك من قد سألت اليقينا
যদি তুমি একথা জিজ্ঞাসা কর, আর তোমার কাছে যদি মিথ্যা বলা না হয়, তবে তুমি যাদের জিজ্ঞাসা করবে, তারা তোমাকে নিশ্চিত করে বলবে।
بانا ليالي ذات العظا * م كنا ثمالا لمن يعترينا
যখন অনাহারক্লিষ্ট মানুষ রাতের বেলা বাধ্য হয়ে হাড্ডি সংগ্রহ করে আগুনে জ্বাল দেয়, সে সময়ে আমরাই তাদের আশ্রয়স্থল।
تلوذ البجود بأذرائنا * من الضر في ازمات السنينا
ভয়াবহ দুর্ভিক্ষের সময় দুঃখ-কষ্ট হতে পরিত্রাণের আশায় দলে দলে মানুষ আমাদেরই কাছে এসে আশ্রয় নেয়।
بجدوى فضول أولى وجدنا * وبالصبر والبذل في المعدمينا
তারা শরণাপন্ন হয় আমাদের সচ্ছল লোকদের উচ্ছিষ্ট ভোগের জন্য এবং নিঃস্ব ও অভাবীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে সহায়তা দান ও ধৈর্যের সাথী হওয়ার জন্য।
وابقت لنا جلمات الحرو * ب ممن نوازی لدن ان برینا
সমকক্ষ লোকদের সাথে যুদ্ধ করতে করতে আমাদের হাতে যে সম্পদ অবশিষ্ট আছে, তা এমন কিছু উট।
معاطن تهوى اليها الحقوق * يحسبها من راها الفتينا
যাতে অন্য লোকদেরও হক আছে (সেগুলি এমনই মোটাতাজা যে,) দূর থেকে দেখলে মনে হয় যেন তা বৃহদাকার কালো পাথরখণ্ড।
تخيس فيها عناق الجما * ل صحما دواجن حمرا و جونا
তাদের সে হক আদায়ের জন্য উৎকৃষ্ট কালো উট যবাই করা হয়, লাল ও সাদা উটও বাদ যায় না।
و دفاع رجل كموج الفرا * ت يقدم جأواء جولا طحونا
এ উত্তম উটগুলো যেন ফুরাতের তরঙ্গমালার মত বহমান এক বিশাল পদাতিক বাহিনীর ঢল। এরা যে পথে অগ্রসর হয়, সব কিছু দলিত-মথিত করে দেয়।
ترى لونها مثل لون النجو * م رجرارجة تبرق الناظرينا
তুমি দেখবে, সে গুলোর রং তরঙ্গায়িত ঝলমলে তারকারাজির মত যা দর্শকদের দৃষ্টি ধাঁধিয়ে দেয়।
فان كنت عن شأننا جاهلا * فسل عنه ذا العلم ممن يلينا
তুমি যদি আমাদের অবস্থা সম্পর্কে অবগত না হয়ে থাক, তা হলে আমাদের আশে পাশে বসবাসকারী ওয়াকিফহালদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও।
عوانا ضروسا عضوضا حجونا بنا كيف نفعل ان قلصت
(জেনে নাও) যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে এবং তাতে ক্রমাগত মানুষ নিহত হতে থাকে, আর এর বিষাক্ত বাঁকা দাঁত ছোবল দিতে আসে তখন আমরা কি করি?
ألسنا نشد عليها العصا * ب حتى تدر وحتى تلينا
আমরা কি তখন ঐ রণদৈত্যের চোখে পট্টি লাগিয়ে দেই না, যতক্ষণ না ভাল করে তার দুধ দুইয়ে নেই, কিংবা তাকে সম্পূর্ণ অবদমিত করি।
ويوم له وهج دائم * شديد التهاول حامى الأرينا
স্মরণ কর সেই দিনের কথা; যেদিন প্রজ্বলিত হয়েছিল এক স্থায়ী ও ভয়াবহ সমরানল।
طويل شديد اوار القتا * ل تنفى قواحزه المقرفينا
তা ছিল প্রচণ্ড ও স্থায়ী, যাতে হতাহত ও রক্তপাত ব্যাপকভাবে হচ্ছিল এবং যার দাপটে ইতর শ্রেণীর লোকেরা দূরে নিক্ষিপ্ত হচ্ছিল।
تخال الكماة بأعراضه * ثمالا على لذة منزفينا
তার চারদিকে অনেক বড় বড় বীর পুরুষকে মাতালের মত মনে হচ্ছিল, যাদের জ্ঞান লোপ পেয়েছিল।
تعاور أيمانهم بينهم * كئوس المنايا بحد الظبينا
তরবারির ধারের দ্বারা তাদের দক্ষিণহস্ত পরস্পরের মাঝে মৃত্যুর পেয়ালা বিতরণ করছিল।
شهدنا فكنا أولى بأسه * وتحت العماية والمعلمينا
সে যুদ্ধে আমরা শরীক ছিলাম। বিস্তৃত মেঘমালার নীচে আমরা ছিলাম প্রবল পরাক্রমশালী এবং যুদ্ধের চিহ্ন নির্ধারণকারী।
بخرس الحسيس حسان رواء * وبصرية قد اجمن الجفونا
আমরা নীরব তরবারি হাতে রণক্ষেত্রে অবতীর্ণ হলাম। আমাদের তরবারিগুলো ছিল ঝকঝকে চমৎকার রক্তাপুত, খাপের প্রতি ছিল এদের অনীহা।
فما ينفللن وما ينحنين * وما ينتهين اذا ما نهينا
তা ভাংগত না, লক্ষ্যভ্রষ্ট হত না এবং আমরা থেমে গেলেও তা থামতে চাইত না।
كبرق الخريف بأيدي الكماة * يفجعن بالظل هاما سكونا
বীর জওয়ানদের হাতে সেগুলো শারদীয় বিজলীর মত চোখ ধাঁধানো আলো বিচ্ছুরণ করছিল এবং আপন ছায়াতলে শত্রুর মাথা কেটে স্পন্দনহীন করছিল।
وعلمنا الضرب آباؤنا * وسوف نعلم ايضا بنينا
এই তলোয়ারচালনা আমাদের বাপ-দাদারাই আমাদের শিখিয়েছেন, আর আমরাও ভবিষ্যতে তা আমাদের সন্তানদের শেখাব।
جلاد الكماة وبذل التلا * دعن جل احسابنا ما بقينا
আমরা তাদের শেখাব মহাবীরদের তরবারি চালনার কৌশল এবং জীবনভর শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ ব্যয় করার রীতি।
اذا مر قرن کفی نسله * و أورثه بعده آخرينا
যাতে এক প্রজন্ম বিগত হওয়ার পর, সে স্থানে তাদের পরবর্তী বংশধর স্থির হতে পারে এবং তাদের জ্ঞান-গরিমার উত্তরাধিকারী হতে পারে।
وبينا تربي بنينا فنينا نشب و تهلك آباونا
আমরা যৌবনে পদার্পণ করি এবং আমাদের পিতৃপুরুষগণ চির বিদায় নিয়ে যায়, অনুরূপ আমাদের সন্তানদের প্রশিক্ষণ দিয়ে এক সময় আমরাও বিদায় হব।
سألت بك ابن الزبعرى فلم * أنباك في القوم الاهجينا
হে ইব্ন যিবারী! আমি তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু তোমার স্বগোত্রীয়দের থেকে আমাকে জানান হয় যে, তুমি একজন ইতর লোক।
خبيثا تطيف بك المنديات * مقيما على اللؤم حينا فحينا
তারা বলে, তুমি একটা অপদার্থ, নোংরা মানুষ, অশ্লীল কথাবার্তা তোমাকে উদ্ভ্রান্তের মত এদিক-সেদিক তাড়িয়ে বেড়ায়। আর তুমি সময়ে সময়ে নোংরামিতে জমে থাক।
تبجست تهجو رسول الملي * ك قاتلك الله جلفا لعينا *
তুমি অসভ্য, বর্বর ও অভিশাপ্তের মত শাহানশাহ আল্লাহর রাসূলের নিন্দা করে বেড়াও; আল্লাহ্ তোমাকে ধ্বংস করুন।
تقول الخنا ثم ترمی به * نقى الثياب تقيا امينا
***তুমি অশ্লীল কথা বলে বেড়াও, এরপর তা নিক্ষেপ কর এমন স্বচ্ছবস্ত্রধারীর উপর যিনি খুবই মুত্তাকী এবং চির-বিশ্বস্ত।
নشب بنا كيف نفعل এবং এর পরবর্তী তিনটি পংক্তি, সেই সাথে و تهلك اباؤنا ও এর পরবর্তী দু'টি পংক্তি আমাকে আবূ যায়দ আনসারী আবৃত্তি করে শুনিয়েছেন।
📄 ইব্ন রাওয়াহা (রা)-এর কবিতা
ইবন ইসহাক বলেন, উহুদ যুদ্ধ সম্পর্কে কা'ব ইবন মালিক (রা) নিম্নের কবিতাটি আবৃত্তি করেন।
سائل قريشا غداة السفح من احد * ماذا لقينا ومالاقوا من الهرب
উহুদ প্রান্তরে সংঘটিত যুদ্ধ সম্পর্কে কুরায়শদের জিজ্ঞাসা কর, সে দিন আমাদের কি অবস্থা ছিল এবং তাদেরই বা কি দশা হয়েছিল-যে কারণে তাদের পলায়ন করতে হয়েছিল?
كنا الأسود وكانوا النمر اذ زحفوا * ما إن نراقب من آل ولا نسب
সেদিন আমরা ছিলাম বাঘ আর তারা চিতা, তারা কাপুরুষের মত চোরাগোপ্তা হামলা করত। আর আমাদের অবস্থা এই ছিল যে, আমরা আমাদের পরিবার এবং বংশের প্রতি কোন লক্ষ্য করছিলাম না।
فكم تركنا بها من سيد بطل * حامى الذمار كريم الجد والحسب
সেখানে আমরা কত সর্দার ও বাহদুরকে হত্যা করেছি, যারা ছিল কর্তব্যপরায়ণ, রক্ষক, ভদ্র পরিবার ও শরীফ খান্দানের সন্তান।
فينا الرسول شهاب ثم يتبعه * نور مضئ له فضل على الشهب
আমাদের মাঝে ছিলেন আল্লাহর রাসূল, যিনি উল্কার মত জ্যোতির্ময়, তদুপরি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত হয়েছিলেন জগদ্দীপক আলো। সকল গ্রহ-নক্ষত্রের উপর তাঁর শ্রেষ্ঠত্ব ছিল।
الحق منطقه والعدل سيرته * فمن يجبه اليه ينج من تبب
চিরসত্য তাঁর কথা। ন্যায়পরায়ণতা তাঁর চরিত্র। তাঁর ডাকে যে সাড়া দেয় সে ধ্বংস হতে মুক্তি লাভ করে।
نجد المقدم ماضي الهم معتزم * حين القلوب على رجف من الرعب
ভয়-ত্রাসে যখন অন্তর থরথর কাঁপে, তখনও তিনি দৃপ্তপদে সামনে এগিয়ে যান এবং সাহসিকতা ও দৃঢ় সংকল্পের পরিচয় দেন।
يمضى ويذمرنا عن غير معصية * كانه البدر لم يطبع على الكذب
তিনি আমাদের এমন কাজের প্রতি উদ্বুদ্ধ করেন, যা নাফরমানী থেকে মুক্ত এবং তিনি তা কার্যকর করে ছাড়েন। তিনি যেন চতুর্দশীর চাঁদ, অসত্য তাঁর প্রকৃতিবিরুদ্ধ।
بدا لنا فأتبعناه نصدقه * وكذبوه فكنا أسعد العرب
আমাদের মাঝে তাঁর আবির্ভাব ঘটলে আমরা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং তাঁর অনুসারী হই, কিন্তু কাফিররা তাঁকে প্রত্যাখ্যান করে, ফলে আমরা হয়ে যাই আরবের শ্রেষ্ঠ 'ভাগ্যবান।
جالوا وجلنا فما فاؤوا وما رجعوا * ونحن نثفنهم لم نأل في الطلب
তারাও পশ্চাতে ফেরে, আর আমরাও ফিরি, কিন্তু তারা পুনরায় আক্রমণ করার জন্য ফিরে আসেনি। আর আমাদের উদ্দেশ্য ছিল তাদের পশ্চாদ্ধাবন করা, যাতে আমরা কোন ত্রুটি করিনি।
ليسا سواء وشتى بين امرها * حزب الاله واهل الشرك والنصب
উভয় দল সমান হয় না। তাদের মাঝে আছে বিস্তর ব্যবধান। একটি হচ্ছে আল্লাহ্র দল, আর অপরটি পাথর-পূজারী মুশরিকদের দল।
ইব্ন হিশাম বলেন : يمضى ويذمرنا হতে শেষ পর্যন্ত পংক্তিগুলো আবূ যায়দ আনসারী আমাকে আবৃত্তি করে শুনিয়েছেন।
📄 কা'ব ইবন মালিক (রা)-এর কবিতা
ইবন ইসহাক বলেন : আবদুল্লাহ্ ইব্ন রাওয়াহা (রা) হামযা ইব্ন আবদুল মুত্তালিব (রা)-এর শোকে নিম্নের কবিতাটি রচনা করেন, আর ইন্ন হিশাম বলেন: আমাকে আবূ যায়দ আনসারী তা কা'ব ইবন মালিক (রা)-এর নামে আবৃত্তি করে শুনিয়েছেন।
بكت عيني وحق لها بكاها * وما يغني البكاء ولا العويل
আমার চোখে অশ্রু ঝরেছে, আর এরূপ হওয়াই উচিত ছিল। তবে ক্রন্দন ও আর্ত-চিৎকার কি কাজের ছিল?
على أسد الإله غداة قالوا * أحمزة ذاكم الرجل القتيل
অশ্রু বহিয়েছিল আল্লাহর সিংহের জন্য, যেদিন লোকেরা বলেছিল: এই নিহত লোকটি কি হামযা?
أصيب المسلمون به جميعا * هناك وقد أصيب به الرسول
তাঁর শাহাদাতের কারণে সকল মুসলিমের অন্তরে আঘাত লেগেছিল, আর এ কারণে আল্লাহ্র রাসূলও ব্যথিত হয়েছিলেন।
أبا يعلى لك الاركان هدت * وانت الماجد البر الوصول
হে আবু ইয়া'লা' তোমার সকল অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে, অথচ তুমি ছিলে একজন শরীফ, সৎ ও পরপোকারী মানুষ।
عليك سلام ربك في جنان * مخالط نعيم لا يزول
জান্নাতে তোমার উপর তোমার রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক; তোমার জন্য রয়েছে সেখানে স্থায়ী নি'আমত।
ألا ياهاشم الأخيار صبرا * فكل فعالكم حسن جميل .
হে বনূ হাশিম! হে শ্রেষ্ঠ মানুষেরা! তোমরা ধৈর্যধারণ কর। তোমাদের সকল কাজই উৎকৃষ্ট ও সুন্দর।
رسول الله مصطبر كريم * بامر الله ينطق اذ يقول
আল্লাহ্র রাসূল (সা) অত্যন্ত ধৈর্যশীল ও মহানুভব ব্যক্তি, তিনি যখন যা বলেন, তা আল্লাহ্র নির্দেশেই বলেন।
الا من مبلغ عنى لؤيا * فبعد اليوم دائلة تدول
কে সে ব্যক্তি, যে লুআই গোত্রের কাছে আমার এ বার্তা পৌঁছে দেবে যে, এ যুদ্ধই শেষ নয়, এর পর আরও যুদ্ধ রয়েছে।
وقبل اليوم ما عرفوا وذاقوا * وقائعنا بها يشفى الغليل
এ যুদ্ধের আগে কাফিররা আমাদের ভালভাবে চিনেছে, তারা আস্বাদন করেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার স্বাদ; যাতে তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবৃত্ত হচ্ছিল।
نسيتم ضربنا بقليب بدر * غداة اتاكم الموت العجيل
বদর-কুয়ার তীরে আমাদের সেই তরবারির আঘাত কি তোমরা ভুলে গেছ, যাতে তোমরা দ্রুত মৃত্যুর সম্মুখীন হচ্ছিলে!
غداة ثوى ابو جهل صريعا * عليه الطير حائمة تجول
যখন আবু জাহলকে ভূপাতিত করে হত্যা করা হয়েছিল, তখন পাখিরা তার উপর চক্রাকারে ঘুরছিল।
وعتبة وابنه خرا جميعا * وشيبة عضه السيف الصقيل
আরও লুটিয়ে পড়েছিল উতবা ও তার ছেলে। সেই সাথে শায়বাও শাণিত তলোয়ারে দ্বিখণ্ডিত হয়েছিল।
ومتركنا أمية مجلعبا * وفي حيزومه لدن نبيل
আমরা উমাইয়াকে মাটিতে সোজা করে রেখেছিলাম। আর তার বুকে বিঁধেছিল এক বড় বর্শা।
و هام بني ربيعة سائلوها * ففي اسيافنا منها فلول
বনূ রাবী'আ গোত্রের লোকদের মাথার খুলির কাছে জিজ্ঞাসা কর, যার কারণে আমাদের তরবারিগুলো ভেঙে গেছে।
الا یا هند فابكي لا تملى * فانت الواله العبري الهبول
ওহে হিন্দা! এখন খুব কাঁদ, ক্লান্তবোধ কর না। তুমি তো বহু সন্তানহারা; তোমার কি কান্নার শেষ আছে?
الا ياهند لا تهدى شماتنا * بحمزة ان عزكم ذليل
ওহে হিন্দা! হামযার প্রতি তোমার অন্তরে যে আক্রোশ জমে আছে তা আর প্রকাশ করতে যেও না। কারণ তোমার সম্মান তো মাটিতে মিশে গেছে।
টিকাঃ
১. হযরত হামযা (রা)-এর উপনাম।