📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব ইবন মালিক (রা) হামযা (রা)-এর শোকে আরো বলেন

📄 কা'ব ইবন মালিক (রা) হামযা (রা)-এর শোকে আরো বলেন


طرقت همومك فالرقاد مسهد * وجزعت ان سلخ الشباب الأغيد
রাত্রিকালে তোমার চিন্তা আমার মনে জাগলো; ফলে নিদ্রা চলে গেল। আমি এজন্যে অস্থির যে, সুখের যৌবন ছিনিয়ে নেওয়া হয়েছে।
ودعت فؤادك للهوى ضمرية * فهواك غوري وصحوك منجد
যাম্রা গ্রোত্রের স্ত্রীলোকটি তোমার হৃদয়ে প্রেম নিবেদন করেছে। তোমার প্রেম আজ অধোগামী। আর তোমার সম্বিত হারিয়ে গেছে।
فدع التمادي في الغواية سادرا * قد كنت في طلب الغواية تفند
হে ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ ব্যক্তি, এ অলসতা ও গাফলতী পরিহার কর। বিভ্রান্তির পেছনে পড়ে তুমি অনেক কিছু হারিয়েছ।
ولقد انى لك ان تناهى طائعا * او ستفيق اذانهاك المرشد
এবার তোমার সময় হয়েছে ওসব ছেড়ে আনুগত্যে ফিরে আসার। মহান পথ-প্রদর্শকের নিষেধাজ্ঞা শুনে তোমার সচেতন হওয়ার সময় এসেছে।
ولقد هددت لفقد حمزة هدة * ظلت بنات الجوف منها ترعد
হামযাকে হারিয়ে এখন আমি একেবারেই ভেঙে পড়েছি। আমার ভিতরের অঙ্গগুলো এখন কাঁপতে শুরু করেছে।
لرأيت راسي صخرها يتبدد ولو انه فجعت حراء بمثله *
এরূপ আঘাত যদি হেরা পর্বতে লাগত। তাহলে আমি দেখতাম যে, তার শক্ত শক্ত পাথর ভেঙে খানখান হয়ে গেছে।
قوم تمكن في ذؤابة هاشم * حيث النبوة والندى والسودد
হামযা ছিলেন বনু হাশিমের একজন শীর্ষস্থানীয় নেতা। এ বংশেই তো নবুওয়াত, বদান্যতা ও নেতৃত্বের অপূর্ব সমাবেশ ঘটেছে।
ريح يكاد الماء منها يجمد والعاقر الكوم الجلاد اذا غدت *
তিনি সেই সময়ও হৃষ্টপুষ্ট উট যবাই করে অতিথিদের আপ্যায়ন করতেন, যখন সকালের শৈত্য প্রবাহে পানি জমে যাওয়ার উপক্রম হত।
والتارك القرن الكمى مجدلا * يوم الكريهة والقنا يتقصد
রণক্ষেত্রে যখন একের পর এক বর্শা ভেঙে যেত, সে সময় তিনি প্রবল প্রতিদ্বন্দীকে ধরাশায়ী করতেন।
و تراه يرفل في الحديد كأنه * ذو لبدة شتن البراثن اربد
তিনি যখন তরবারি হাতে মৃদু-চালে চলতেন তখন তুমি তাকে দেখলে ভাবতে যে, তিনি একটি ধূসর বর্ণের মজবুত থাবাবিশিষ্ট দীঘল-কেশর সিংহ।
عم النبي محمد وصفيه * ورد الحمام فطاب ذاك المورد
তিনি নবী মুহাম্মদ (সা)-এর চাচা এবং তাঁর অন্তরঙ্গ। তিনি মৃত্যুর কূপ থেকে পানি পান করেছেন, যা তাঁর জন্য উত্তম বিবেচিত হয়েছে।
واتي السنية معلما في اسرة * نصروا النبي ومنهم المستشهد
তিনি এমন দলের সামনে মৃত্যুর ডাকে সাড়া দিলেন, যারা সব সময় নবী (সা)-এর সাহায্য করতেন, আর তাঁদের অনেকেই ছিলেন শাহাদতের প্রত্যাশী।
ولقد أخال بذاك هندا بشرت * لتميت داخل غصة لا برد
مما صبحنا بالعقنقل قومها * يوما تغيب فيه عنها الاسعد
ويبئر بدر اذ يرد وجوههم * جبريل تحت لوائنا ومحمد
হিন্দাকে যদি এ সুসংবাদ (?) দেওয়া হয় যে, আমরা বালুর ঢিবির উপর তার জ্ঞাতি গোষ্ঠীকে যুদ্ধের মজা দেখিয়ে দিয়েছি, যার ফলে আস'আদও অদৃশ্য হয়ে গেছে। আর বদর যুদ্ধে মুহাম্মদ (সা) ও জিবরাঈল (আ) আমাদের পতাকাতলে থেকে তাদেরকে পশ্চাদমুখো করছিলেন তা হলে আমার ধারণা যে, সে তার ভিতরের ক্রোধানলে পুড়ে মরবে।
حتى رأيت لدى النبى سراتهم * قسمين يقتل من نشاء ويطرد
আমি নবী (সা)-এর পাশে তাদের নেতাদের দুই ভাগে বিভক্ত দেখেছি। একদল যদি আমরা চাইতাম, তাহলে তিনি তাদের হত্যা করতেন। আর এক দল যাদের তিনি তাড়িয়ে দেন।
فاقام بالعطن المعطن منهم * سبعون عتبة منهم والاسود
তাদের সত্তরজন উটের বিশ্রামস্থলে জনমের মত পড়ে থাকল। উত্তা ও আসওয়াদ ছিল তাদের অন্যতম।
وابن المغيرة قد ضربنا ضربة * فوق الوريد لها رشاش مزيد
আমরা ইবন মুগীরার গ্রীবাস্থিত শিরায় তরবারি দিয়ে এমন এক আঘাত হানি, যাতে সেখান থেকে প্রবল বেগে রক্ত প্রবাহিত হতে থাকে;
وأمية الجمحي قوم میله * عضب بايدى المؤمنين مهند
আর উমাইয়া জুমাহী! মু'মিনদের হাতের শাণিত হিন্দুস্তানী তরবারি, তার সব বক্রতা সোজা করে দিয়েছিল।
فاتاك فل المشركين كأنهم * والخيل تثقتهم نعام شرد
*এরপর তোমার কাছে ঐসব পরাজিত সৈন্যরা আসলো, যাদের অবস্থা ছিল পলায়নপর উট পাখির মত; যখন আমাদের অশ্বারোহী বাহিনী তাদের তাড়িয়ে নিচ্ছিল।
شتان من هو في جهنم ثاويا * أبدا ومن هو في الجنان مخلد
কত প্রভেদ সেই দু'জনের মাঝে, যাদের একজনের স্থায়ী ঠিকানা জাহান্নাম, আর অপরজন হবেন স্থায়ী জান্নাতবাসী।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব (রা) উহুদ যুদ্ধ সম্পর্কে আরো বলেন

📄 কা'ব (রা) উহুদ যুদ্ধ সম্পর্কে আরো বলেন


صفية قومى ولا تعجزى ولا تسأمى ان تطيلي البكا * * وبكى النساء على حمزة
علی اسد الله في الهزة وليث الملاحم في البزة
فقد كان عزا لأيتامنا ... ورضوان ذي العرش والعزة
يريد بذاك رضا احمد *
হে সাফিয়্যা, ওঠ! অক্ষমতা প্রকাশ করো না। হামযার শোকে অশ্রু বিসর্জন করার জন্য মহিলাদের উদ্বুদ্ধ কর। রণাঙ্গনের তেজস্বী এই আল্লাহ্র সিংহের প্রতি ক্রন্দন দীর্ঘায়িত করতে গিয়ে পরিশ্রান্ত হয়ো না। তিনি আমাদের ইয়াতীমদের জন্য ছিলেন এক শক্তিশালী আশ্রয়স্থল এবং তিনি ছিলেন বড় বড় রণাঙ্গনে অস্ত্রধারী সিংহস্বরূপ। এতে তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল আহমদ (সা) ও আরশের অধিপতি, পরাক্রমশালী আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব (রা)-এর আরো কবিতা

📄 কা'ব (রা)-এর আরো কবিতা


انك عمر ابيك الكري * م ان تسألى عنك من يجتدينا
তোমার মহানুভব পিতার জীবনের কসম! তুমি যদি নিজ প্রয়োজনে কাউকে জিজ্ঞাসা কর, কে আমাদের দান প্রার্থনা করে।
فان تسألى ثم لا تكذبي * يخبرك من قد سألت اليقينا
যদি তুমি একথা জিজ্ঞাসা কর, আর তোমার কাছে যদি মিথ্যা বলা না হয়, তবে তুমি যাদের জিজ্ঞাসা করবে, তারা তোমাকে নিশ্চিত করে বলবে।
بانا ليالي ذات العظا * م كنا ثمالا لمن يعترينا
যখন অনাহারক্লিষ্ট মানুষ রাতের বেলা বাধ্য হয়ে হাড্ডি সংগ্রহ করে আগুনে জ্বাল দেয়, সে সময়ে আমরাই তাদের আশ্রয়স্থল।
تلوذ البجود بأذرائنا * من الضر في ازمات السنينا
ভয়াবহ দুর্ভিক্ষের সময় দুঃখ-কষ্ট হতে পরিত্রাণের আশায় দলে দলে মানুষ আমাদেরই কাছে এসে আশ্রয় নেয়।
بجدوى فضول أولى وجدنا * وبالصبر والبذل في المعدمينا
তারা শরণাপন্ন হয় আমাদের সচ্ছল লোকদের উচ্ছিষ্ট ভোগের জন্য এবং নিঃস্ব ও অভাবীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে সহায়তা দান ও ধৈর্যের সাথী হওয়ার জন্য।
وابقت لنا جلمات الحرو * ب ممن نوازی لدن ان برینا
সমকক্ষ লোকদের সাথে যুদ্ধ করতে করতে আমাদের হাতে যে সম্পদ অবশিষ্ট আছে, তা এমন কিছু উট।
معاطن تهوى اليها الحقوق * يحسبها من راها الفتينا
যাতে অন্য লোকদেরও হক আছে (সেগুলি এমনই মোটাতাজা যে,) দূর থেকে দেখলে মনে হয় যেন তা বৃহদাকার কালো পাথরখণ্ড।
تخيس فيها عناق الجما * ل صحما دواجن حمرا و جونا
তাদের সে হক আদায়ের জন্য উৎকৃষ্ট কালো উট যবাই করা হয়, লাল ও সাদা উটও বাদ যায় না।
و دفاع رجل كموج الفرا * ت يقدم جأواء جولا طحونا
এ উত্তম উটগুলো যেন ফুরাতের তরঙ্গমালার মত বহমান এক বিশাল পদাতিক বাহিনীর ঢল। এরা যে পথে অগ্রসর হয়, সব কিছু দলিত-মথিত করে দেয়।
ترى لونها مثل لون النجو * م رجرارجة تبرق الناظرينا
তুমি দেখবে, সে গুলোর রং তরঙ্গায়িত ঝলমলে তারকারাজির মত যা দর্শকদের দৃষ্টি ধাঁধিয়ে দেয়।
فان كنت عن شأننا جاهلا * فسل عنه ذا العلم ممن يلينا
তুমি যদি আমাদের অবস্থা সম্পর্কে অবগত না হয়ে থাক, তা হলে আমাদের আশে পাশে বসবাসকারী ওয়াকিফহালদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও।
عوانا ضروسا عضوضا حجونا بنا كيف نفعل ان قلصت
(জেনে নাও) যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে এবং তাতে ক্রমাগত মানুষ নিহত হতে থাকে, আর এর বিষাক্ত বাঁকা দাঁত ছোবল দিতে আসে তখন আমরা কি করি?
ألسنا نشد عليها العصا * ب حتى تدر وحتى تلينا
আমরা কি তখন ঐ রণদৈত্যের চোখে পট্টি লাগিয়ে দেই না, যতক্ষণ না ভাল করে তার দুধ দুইয়ে নেই, কিংবা তাকে সম্পূর্ণ অবদমিত করি।
ويوم له وهج دائم * شديد التهاول حامى الأرينا
স্মরণ কর সেই দিনের কথা; যেদিন প্রজ্বলিত হয়েছিল এক স্থায়ী ও ভয়াবহ সমরানল।
طويل شديد اوار القتا * ل تنفى قواحزه المقرفينا
তা ছিল প্রচণ্ড ও স্থায়ী, যাতে হতাহত ও রক্তপাত ব্যাপকভাবে হচ্ছিল এবং যার দাপটে ইতর শ্রেণীর লোকেরা দূরে নিক্ষিপ্ত হচ্ছিল।
تخال الكماة بأعراضه * ثمالا على لذة منزفينا
তার চারদিকে অনেক বড় বড় বীর পুরুষকে মাতালের মত মনে হচ্ছিল, যাদের জ্ঞান লোপ পেয়েছিল।
تعاور أيمانهم بينهم * كئوس المنايا بحد الظبينا
তরবারির ধারের দ্বারা তাদের দক্ষিণহস্ত পরস্পরের মাঝে মৃত্যুর পেয়ালা বিতরণ করছিল।
شهدنا فكنا أولى بأسه * وتحت العماية والمعلمينا
সে যুদ্ধে আমরা শরীক ছিলাম। বিস্তৃত মেঘমালার নীচে আমরা ছিলাম প্রবল পরাক্রমশালী এবং যুদ্ধের চিহ্ন নির্ধারণকারী।
بخرس الحسيس حسان رواء * وبصرية قد اجمن الجفونا
আমরা নীরব তরবারি হাতে রণক্ষেত্রে অবতীর্ণ হলাম। আমাদের তরবারিগুলো ছিল ঝকঝকে চমৎকার রক্তাপুত, খাপের প্রতি ছিল এদের অনীহা।
فما ينفللن وما ينحنين * وما ينتهين اذا ما نهينا
তা ভাংগত না, লক্ষ্যভ্রষ্ট হত না এবং আমরা থেমে গেলেও তা থামতে চাইত না।
كبرق الخريف بأيدي الكماة * يفجعن بالظل هاما سكونا
বীর জওয়ানদের হাতে সেগুলো শারদীয় বিজলীর মত চোখ ধাঁধানো আলো বিচ্ছুরণ করছিল এবং আপন ছায়াতলে শত্রুর মাথা কেটে স্পন্দনহীন করছিল।
وعلمنا الضرب آباؤنا * وسوف نعلم ايضا بنينا
এই তলোয়ারচালনা আমাদের বাপ-দাদারাই আমাদের শিখিয়েছেন, আর আমরাও ভবিষ্যতে তা আমাদের সন্তানদের শেখাব।
جلاد الكماة وبذل التلا * دعن جل احسابنا ما بقينا
আমরা তাদের শেখাব মহাবীরদের তরবারি চালনার কৌশল এবং জীবনভর শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ ব্যয় করার রীতি।
اذا مر قرن کفی نسله * و أورثه بعده آخرينا
যাতে এক প্রজন্ম বিগত হওয়ার পর, সে স্থানে তাদের পরবর্তী বংশধর স্থির হতে পারে এবং তাদের জ্ঞান-গরিমার উত্তরাধিকারী হতে পারে।
وبينا تربي بنينا فنينا نشب و تهلك آباونا
আমরা যৌবনে পদার্পণ করি এবং আমাদের পিতৃপুরুষগণ চির বিদায় নিয়ে যায়, অনুরূপ আমাদের সন্তানদের প্রশিক্ষণ দিয়ে এক সময় আমরাও বিদায় হব।
سألت بك ابن الزبعرى فلم * أنباك في القوم الاهجينا
হে ইব্‌ন যিবারী! আমি তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু তোমার স্বগোত্রীয়দের থেকে আমাকে জানান হয় যে, তুমি একজন ইতর লোক।
خبيثا تطيف بك المنديات * مقيما على اللؤم حينا فحينا
তারা বলে, তুমি একটা অপদার্থ, নোংরা মানুষ, অশ্লীল কথাবার্তা তোমাকে উদ্‌ভ্রান্তের মত এদিক-সেদিক তাড়িয়ে বেড়ায়। আর তুমি সময়ে সময়ে নোংরামিতে জমে থাক।
تبجست تهجو رسول الملي * ك قاتلك الله جلفا لعينا *
তুমি অসভ্য, বর্বর ও অভিশাপ্তের মত শাহানশাহ আল্লাহর রাসূলের নিন্দা করে বেড়াও; আল্লাহ্ তোমাকে ধ্বংস করুন।
تقول الخنا ثم ترمی به * نقى الثياب تقيا امينا
***তুমি অশ্লীল কথা বলে বেড়াও, এরপর তা নিক্ষেপ কর এমন স্বচ্ছবস্ত্রধারীর উপর যিনি খুবই মুত্তাকী এবং চির-বিশ্বস্ত।
নشب بنا كيف نفعل এবং এর পরবর্তী তিনটি পংক্তি, সেই সাথে و تهلك اباؤنا ও এর পরবর্তী দু'টি পংক্তি আমাকে আবূ যায়দ আনসারী আবৃত্তি করে শুনিয়েছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ইব্‌ন রাওয়াহা (রা)-এর কবিতা

📄 ইব্‌ন রাওয়াহা (রা)-এর কবিতা


ইবন ইসহাক বলেন, উহুদ যুদ্ধ সম্পর্কে কা'ব ইবন মালিক (রা) নিম্নের কবিতাটি আবৃত্তি করেন।
سائل قريشا غداة السفح من احد * ماذا لقينا ومالاقوا من الهرب
উহুদ প্রান্তরে সংঘটিত যুদ্ধ সম্পর্কে কুরায়শদের জিজ্ঞাসা কর, সে দিন আমাদের কি অবস্থা ছিল এবং তাদেরই বা কি দশা হয়েছিল-যে কারণে তাদের পলায়ন করতে হয়েছিল?
كنا الأسود وكانوا النمر اذ زحفوا * ما إن نراقب من آل ولا نسب
সেদিন আমরা ছিলাম বাঘ আর তারা চিতা, তারা কাপুরুষের মত চোরাগোপ্তা হামলা করত। আর আমাদের অবস্থা এই ছিল যে, আমরা আমাদের পরিবার এবং বংশের প্রতি কোন লক্ষ্য করছিলাম না।
فكم تركنا بها من سيد بطل * حامى الذمار كريم الجد والحسب
সেখানে আমরা কত সর্দার ও বাহদুরকে হত্যা করেছি, যারা ছিল কর্তব্যপরায়ণ, রক্ষক, ভদ্র পরিবার ও শরীফ খান্দানের সন্তান।
فينا الرسول شهاب ثم يتبعه * نور مضئ له فضل على الشهب
আমাদের মাঝে ছিলেন আল্লাহর রাসূল, যিনি উল্কার মত জ্যোতির্ময়, তদুপরি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত হয়েছিলেন জগদ্দীপক আলো। সকল গ্রহ-নক্ষত্রের উপর তাঁর শ্রেষ্ঠত্ব ছিল।
الحق منطقه والعدل سيرته * فمن يجبه اليه ينج من تبب
চিরসত্য তাঁর কথা। ন্যায়পরায়ণতা তাঁর চরিত্র। তাঁর ডাকে যে সাড়া দেয় সে ধ্বংস হতে মুক্তি লাভ করে।
نجد المقدم ماضي الهم معتزم * حين القلوب على رجف من الرعب
ভয়-ত্রাসে যখন অন্তর থরথর কাঁপে, তখনও তিনি দৃপ্তপদে সামনে এগিয়ে যান এবং সাহসিকতা ও দৃঢ় সংকল্পের পরিচয় দেন।
يمضى ويذمرنا عن غير معصية * كانه البدر لم يطبع على الكذب
তিনি আমাদের এমন কাজের প্রতি উদ্বুদ্ধ করেন, যা নাফরমানী থেকে মুক্ত এবং তিনি তা কার্যকর করে ছাড়েন। তিনি যেন চতুর্দশীর চাঁদ, অসত্য তাঁর প্রকৃতিবিরুদ্ধ।
بدا لنا فأتبعناه نصدقه * وكذبوه فكنا أسعد العرب
আমাদের মাঝে তাঁর আবির্ভাব ঘটলে আমরা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং তাঁর অনুসারী হই, কিন্তু কাফিররা তাঁকে প্রত্যাখ্যান করে, ফলে আমরা হয়ে যাই আরবের শ্রেষ্ঠ 'ভাগ্যবান।
جالوا وجلنا فما فاؤوا وما رجعوا * ونحن نثفنهم لم نأل في الطلب
তারাও পশ্চাতে ফেরে, আর আমরাও ফিরি, কিন্তু তারা পুনরায় আক্রমণ করার জন্য ফিরে আসেনি। আর আমাদের উদ্দেশ্য ছিল তাদের পশ্চாদ্ধাবন করা, যাতে আমরা কোন ত্রুটি করিনি।
ليسا سواء وشتى بين امرها * حزب الاله واهل الشرك والنصب
উভয় দল সমান হয় না। তাদের মাঝে আছে বিস্তর ব্যবধান। একটি হচ্ছে আল্লাহ্র দল, আর অপরটি পাথর-পূজারী মুশরিকদের দল।
ইব্‌ন হিশাম বলেন : يمضى ويذمرنا হতে শেষ পর্যন্ত পংক্তিগুলো আবূ যায়দ আনসারী আমাকে আবৃত্তি করে শুনিয়েছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00