📘 সিরাতে ইবন হিশাম > 📄 হযরত হামযার শোকে কা'ব ইবন মালিক (রা)-এর কবিতা

📄 হযরত হামযার শোকে কা'ব ইবন মালিক (রা)-এর কবিতা


ইব্‌ন ইসহাক বলেন: হযরত হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব (রা)-এর প্রতি শোক প্রকাশ করে হাসান ইব্‌ন সাবিত (রা) আরও একটি কবিতা রচনা করেন। যথা:
আতা’রিফুদ্ দারা ‘আফা রাসমুহা * বা’দাকা সাউবুল মুসবিলিল হাত্বিলি।
তুমি কি (প্রিয়ের) বাড়িটি চেন? তোমার পরে অবিরাম বর্ষণ ধারায় তার চিহ্ন মিটে গেছে।
বাইনাস সারাদিহি ফাআদমাতুহু * ফামাদফা’উর্ রুহ্বা-ই ফি হাইলি।
বাড়িটি উদমানা ও তাঈ পর্বতের উপত্যকা হাইল-এর মাঝখানে রাওহার পানি জমা হওয়ার স্থানে অবস্থিত ছিল।
সাআলতুহা ‘আন জালিকা ফাস্‌তা’জিমাত * লাম তাদ্‌রিমা মারজু’আতাস সায়েলি।
আমি তার কাছে এর কারণ জিজ্ঞাসা করলে সে বিস্ময়-বিমূঢ় হয়ে গেল। সে উপলব্ধি করতে পারল না, প্রশ্নকারীর উত্তর কি হতে পারে।
দা’ ‘আনকা দারান্ কাদা’আহা রাসমুহা * ওয়াবকি ‘আলা হামযাতা যิน নায়েলি।
রেখে দাও সে বাড়ির কথা, যার চিহ্ন মুছে গেছে। তার চেয়ে হামযার স্মরণে কাঁদ, যিনি ছিলেন দানশীল ব্যক্তি।
আলমালুশ শায়্যুয়ী ইযা আ’সাফাত * গাইরা’উ ফি যিশ্ শিমিল মাহিলি।
যিনি সেই দুঃসময়েও গরীব ও অভাবীদের কাঠের পেয়ালা ভরে দিতেন, যখন শীত মওসুমের দুর্ভিক্ষকালে ধূলা মিশ্রিত বাতাস প্রবল হত।
التارك القرن لدى لبدة * يعثر في ذي الخرص الذابل
তিনি সেই বীর পুরুষ, যিনি রণক্ষেত্রে তাঁর প্রতিপক্ষকে দীর্ঘ কেশরবিশিষ্ট সিংহের সামনে, (অর্থাৎ নিজের সামনে), চিকন ফলাবিশিষ্ট বর্শাঘাতে ক্ষত-বিক্ষত অবস্থায় ফেলে রাখতেন।
كالليث في غابته الباسل اللابس الخيل اذا اجحمت
শত্রু সৈন্য যখন প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠত, তখন তিনি তাদেরকে বনের মাঝে রাগান্বিত সিংহের মত দিশেহারা করে ফেলতেন।
ابيض في الذروة من هاشم * لم يمردون الحق بالباطل
তিনি হাশিম গোত্রের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি সত্য ছেড়ে কখনও মিথ্যার জন্য ঝগড়া করতেন না।
مال شهيدا بين اسيافكم * شلت يدا وحشى من قاتل
(হে কাফিররা) তিনি তোমাদের তরবারির মাঝখানে পড়ে শহীদ হয়ে গেছেন। ওয়াহশীর হাত দু’টি অবশ হয়ে যাক, সেই তো তার ঘাতক!
مطرورة مارنة العامل اي امرئ غادر في ألة *
সে কি ভাবতে পারেনি যে, সে কোন ব্যক্তির উপর তার অস্ত্র প্রয়োগ করেছে? তাঁর অস্ত্র ছিল শাণিত এবং তাঁর অগ্রভাগ ছিল সুচাল।
اظلمت الأرض لفقدانه * واسود نور القمر الناصل
তাঁর বিহনে বিশ্বজাহান আঁধারে ছেয়ে গেছে। মেঘের আবরণ ভেদ করে নির্গত চাঁদের আলো নিষ্প্রভ হয়ে গেছে।
صلى عليه الله في جنة * عالية مكرمة الداخل
আল্লাহ্ তা’আলা তাঁর প্রতি রহমত বর্ষণ করে তাঁকে সম্মানের সাথে সমুচ্চ জান্নাতে দাখিল করুন।
کنانرى حمزة حرزا لنا * في كل امر نابنا نازل
আমাদের প্রতি আপতিত যে-কোন বিপদাপদে আমরা হামযাকে পেতাম আমাদের জন্য হিফাযাতকারী।
وكان في الاسلام ذا تدراً * يكفيك فقد القاعد الخاذل
তিনি ছিলেন ইসলামের একজন অতন্দ্র প্রহরী। যারা সহযোগিতা করতে বিরত থাকত এবং হেনস্থা করার চেষ্টা করত তিনি একাই তাদের সে অভাব পূরণ করতে যথেষ্ট ছিলেন।
لا تفرحي ياهند و استحلبي * دمعا واذرى عبرة الثاكل
হে হিন্দা! তুমি হর্ষোৎফুল্ল হয়ো না; বরং অশ্রু ঝরাও এবং সন্তানহারা জননীর মত অঝোরে কাঁদ।
وابكي على عتبة اذ قطه * بالسيف تحت الرهج الجافل
কাঁদ উতবার শোকে, যাকে হামযা উড়ন্ত ধূলোর মাঝে তরবারি দ্বারা দু'ভাগ করে ফেলেছিলেন।
اذا خر في مشيخة منكم * من كل عات قلبه جاهل
উতবা তোমাদের ঐ সব বড় বড় নেতাদের মাঝে ধপাস করে পড়ে গিয়েছিল, যারা ছিল দাম্ভিক ও মূর্খ।
ارداهم حمزة أسرة * يمشون تحت الحلق الفاضل
হামযা তাদের দর্প চূর্ণ করেন ঐ লোকদের মাঝে গিয়ে, যারা বর্ম পরিধান করে অহংকার ভরে চলত।
غداة جبريل وزير له * نعم وزير الفارس الحامل
সে দিন হযরত জিবরাঈল (আ) ছিলেন হামযার সাহায্যকারী। আক্রমণকারী অশ্বারোহীর জন্য তিনি কত উত্তম সাহায্যকারী ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব ইবন মালিক (রা) হামযা (রা)-এর শোকে আরো বলেন

📄 কা'ব ইবন মালিক (রা) হামযা (রা)-এর শোকে আরো বলেন


طرقت همومك فالرقاد مسهد * وجزعت ان سلخ الشباب الأغيد
রাত্রিকালে তোমার চিন্তা আমার মনে জাগলো; ফলে নিদ্রা চলে গেল। আমি এজন্যে অস্থির যে, সুখের যৌবন ছিনিয়ে নেওয়া হয়েছে।
ودعت فؤادك للهوى ضمرية * فهواك غوري وصحوك منجد
যাম্রা গ্রোত্রের স্ত্রীলোকটি তোমার হৃদয়ে প্রেম নিবেদন করেছে। তোমার প্রেম আজ অধোগামী। আর তোমার সম্বিত হারিয়ে গেছে।
فدع التمادي في الغواية سادرا * قد كنت في طلب الغواية تفند
হে ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ ব্যক্তি, এ অলসতা ও গাফলতী পরিহার কর। বিভ্রান্তির পেছনে পড়ে তুমি অনেক কিছু হারিয়েছ।
ولقد انى لك ان تناهى طائعا * او ستفيق اذانهاك المرشد
এবার তোমার সময় হয়েছে ওসব ছেড়ে আনুগত্যে ফিরে আসার। মহান পথ-প্রদর্শকের নিষেধাজ্ঞা শুনে তোমার সচেতন হওয়ার সময় এসেছে।
ولقد هددت لفقد حمزة هدة * ظلت بنات الجوف منها ترعد
হামযাকে হারিয়ে এখন আমি একেবারেই ভেঙে পড়েছি। আমার ভিতরের অঙ্গগুলো এখন কাঁপতে শুরু করেছে।
لرأيت راسي صخرها يتبدد ولو انه فجعت حراء بمثله *
এরূপ আঘাত যদি হেরা পর্বতে লাগত। তাহলে আমি দেখতাম যে, তার শক্ত শক্ত পাথর ভেঙে খানখান হয়ে গেছে।
قوم تمكن في ذؤابة هاشم * حيث النبوة والندى والسودد
হামযা ছিলেন বনু হাশিমের একজন শীর্ষস্থানীয় নেতা। এ বংশেই তো নবুওয়াত, বদান্যতা ও নেতৃত্বের অপূর্ব সমাবেশ ঘটেছে।
ريح يكاد الماء منها يجمد والعاقر الكوم الجلاد اذا غدت *
তিনি সেই সময়ও হৃষ্টপুষ্ট উট যবাই করে অতিথিদের আপ্যায়ন করতেন, যখন সকালের শৈত্য প্রবাহে পানি জমে যাওয়ার উপক্রম হত।
والتارك القرن الكمى مجدلا * يوم الكريهة والقنا يتقصد
রণক্ষেত্রে যখন একের পর এক বর্শা ভেঙে যেত, সে সময় তিনি প্রবল প্রতিদ্বন্দীকে ধরাশায়ী করতেন।
و تراه يرفل في الحديد كأنه * ذو لبدة شتن البراثن اربد
তিনি যখন তরবারি হাতে মৃদু-চালে চলতেন তখন তুমি তাকে দেখলে ভাবতে যে, তিনি একটি ধূসর বর্ণের মজবুত থাবাবিশিষ্ট দীঘল-কেশর সিংহ।
عم النبي محمد وصفيه * ورد الحمام فطاب ذاك المورد
তিনি নবী মুহাম্মদ (সা)-এর চাচা এবং তাঁর অন্তরঙ্গ। তিনি মৃত্যুর কূপ থেকে পানি পান করেছেন, যা তাঁর জন্য উত্তম বিবেচিত হয়েছে।
واتي السنية معلما في اسرة * نصروا النبي ومنهم المستشهد
তিনি এমন দলের সামনে মৃত্যুর ডাকে সাড়া দিলেন, যারা সব সময় নবী (সা)-এর সাহায্য করতেন, আর তাঁদের অনেকেই ছিলেন শাহাদতের প্রত্যাশী।
ولقد أخال بذاك هندا بشرت * لتميت داخل غصة لا برد
مما صبحنا بالعقنقل قومها * يوما تغيب فيه عنها الاسعد
ويبئر بدر اذ يرد وجوههم * جبريل تحت لوائنا ومحمد
হিন্দাকে যদি এ সুসংবাদ (?) দেওয়া হয় যে, আমরা বালুর ঢিবির উপর তার জ্ঞাতি গোষ্ঠীকে যুদ্ধের মজা দেখিয়ে দিয়েছি, যার ফলে আস'আদও অদৃশ্য হয়ে গেছে। আর বদর যুদ্ধে মুহাম্মদ (সা) ও জিবরাঈল (আ) আমাদের পতাকাতলে থেকে তাদেরকে পশ্চাদমুখো করছিলেন তা হলে আমার ধারণা যে, সে তার ভিতরের ক্রোধানলে পুড়ে মরবে।
حتى رأيت لدى النبى سراتهم * قسمين يقتل من نشاء ويطرد
আমি নবী (সা)-এর পাশে তাদের নেতাদের দুই ভাগে বিভক্ত দেখেছি। একদল যদি আমরা চাইতাম, তাহলে তিনি তাদের হত্যা করতেন। আর এক দল যাদের তিনি তাড়িয়ে দেন।
فاقام بالعطن المعطن منهم * سبعون عتبة منهم والاسود
তাদের সত্তরজন উটের বিশ্রামস্থলে জনমের মত পড়ে থাকল। উত্তা ও আসওয়াদ ছিল তাদের অন্যতম।
وابن المغيرة قد ضربنا ضربة * فوق الوريد لها رشاش مزيد
আমরা ইবন মুগীরার গ্রীবাস্থিত শিরায় তরবারি দিয়ে এমন এক আঘাত হানি, যাতে সেখান থেকে প্রবল বেগে রক্ত প্রবাহিত হতে থাকে;
وأمية الجمحي قوم میله * عضب بايدى المؤمنين مهند
আর উমাইয়া জুমাহী! মু'মিনদের হাতের শাণিত হিন্দুস্তানী তরবারি, তার সব বক্রতা সোজা করে দিয়েছিল।
فاتاك فل المشركين كأنهم * والخيل تثقتهم نعام شرد
*এরপর তোমার কাছে ঐসব পরাজিত সৈন্যরা আসলো, যাদের অবস্থা ছিল পলায়নপর উট পাখির মত; যখন আমাদের অশ্বারোহী বাহিনী তাদের তাড়িয়ে নিচ্ছিল।
شتان من هو في جهنم ثاويا * أبدا ومن هو في الجنان مخلد
কত প্রভেদ সেই দু'জনের মাঝে, যাদের একজনের স্থায়ী ঠিকানা জাহান্নাম, আর অপরজন হবেন স্থায়ী জান্নাতবাসী।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব (রা) উহুদ যুদ্ধ সম্পর্কে আরো বলেন

📄 কা'ব (রা) উহুদ যুদ্ধ সম্পর্কে আরো বলেন


صفية قومى ولا تعجزى ولا تسأمى ان تطيلي البكا * * وبكى النساء على حمزة
علی اسد الله في الهزة وليث الملاحم في البزة
فقد كان عزا لأيتامنا ... ورضوان ذي العرش والعزة
يريد بذاك رضا احمد *
হে সাফিয়্যা, ওঠ! অক্ষমতা প্রকাশ করো না। হামযার শোকে অশ্রু বিসর্জন করার জন্য মহিলাদের উদ্বুদ্ধ কর। রণাঙ্গনের তেজস্বী এই আল্লাহ্র সিংহের প্রতি ক্রন্দন দীর্ঘায়িত করতে গিয়ে পরিশ্রান্ত হয়ো না। তিনি আমাদের ইয়াতীমদের জন্য ছিলেন এক শক্তিশালী আশ্রয়স্থল এবং তিনি ছিলেন বড় বড় রণাঙ্গনে অস্ত্রধারী সিংহস্বরূপ। এতে তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল আহমদ (সা) ও আরশের অধিপতি, পরাক্রমশালী আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব (রা)-এর আরো কবিতা

📄 কা'ব (রা)-এর আরো কবিতা


انك عمر ابيك الكري * م ان تسألى عنك من يجتدينا
তোমার মহানুভব পিতার জীবনের কসম! তুমি যদি নিজ প্রয়োজনে কাউকে জিজ্ঞাসা কর, কে আমাদের দান প্রার্থনা করে।
فان تسألى ثم لا تكذبي * يخبرك من قد سألت اليقينا
যদি তুমি একথা জিজ্ঞাসা কর, আর তোমার কাছে যদি মিথ্যা বলা না হয়, তবে তুমি যাদের জিজ্ঞাসা করবে, তারা তোমাকে নিশ্চিত করে বলবে।
بانا ليالي ذات العظا * م كنا ثمالا لمن يعترينا
যখন অনাহারক্লিষ্ট মানুষ রাতের বেলা বাধ্য হয়ে হাড্ডি সংগ্রহ করে আগুনে জ্বাল দেয়, সে সময়ে আমরাই তাদের আশ্রয়স্থল।
تلوذ البجود بأذرائنا * من الضر في ازمات السنينا
ভয়াবহ দুর্ভিক্ষের সময় দুঃখ-কষ্ট হতে পরিত্রাণের আশায় দলে দলে মানুষ আমাদেরই কাছে এসে আশ্রয় নেয়।
بجدوى فضول أولى وجدنا * وبالصبر والبذل في المعدمينا
তারা শরণাপন্ন হয় আমাদের সচ্ছল লোকদের উচ্ছিষ্ট ভোগের জন্য এবং নিঃস্ব ও অভাবীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে সহায়তা দান ও ধৈর্যের সাথী হওয়ার জন্য।
وابقت لنا جلمات الحرو * ب ممن نوازی لدن ان برینا
সমকক্ষ লোকদের সাথে যুদ্ধ করতে করতে আমাদের হাতে যে সম্পদ অবশিষ্ট আছে, তা এমন কিছু উট।
معاطن تهوى اليها الحقوق * يحسبها من راها الفتينا
যাতে অন্য লোকদেরও হক আছে (সেগুলি এমনই মোটাতাজা যে,) দূর থেকে দেখলে মনে হয় যেন তা বৃহদাকার কালো পাথরখণ্ড।
تخيس فيها عناق الجما * ل صحما دواجن حمرا و جونا
তাদের সে হক আদায়ের জন্য উৎকৃষ্ট কালো উট যবাই করা হয়, লাল ও সাদা উটও বাদ যায় না।
و دفاع رجل كموج الفرا * ت يقدم جأواء جولا طحونا
এ উত্তম উটগুলো যেন ফুরাতের তরঙ্গমালার মত বহমান এক বিশাল পদাতিক বাহিনীর ঢল। এরা যে পথে অগ্রসর হয়, সব কিছু দলিত-মথিত করে দেয়।
ترى لونها مثل لون النجو * م رجرارجة تبرق الناظرينا
তুমি দেখবে, সে গুলোর রং তরঙ্গায়িত ঝলমলে তারকারাজির মত যা দর্শকদের দৃষ্টি ধাঁধিয়ে দেয়।
فان كنت عن شأننا جاهلا * فسل عنه ذا العلم ممن يلينا
তুমি যদি আমাদের অবস্থা সম্পর্কে অবগত না হয়ে থাক, তা হলে আমাদের আশে পাশে বসবাসকারী ওয়াকিফহালদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও।
عوانا ضروسا عضوضا حجونا بنا كيف نفعل ان قلصت
(জেনে নাও) যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে এবং তাতে ক্রমাগত মানুষ নিহত হতে থাকে, আর এর বিষাক্ত বাঁকা দাঁত ছোবল দিতে আসে তখন আমরা কি করি?
ألسنا نشد عليها العصا * ب حتى تدر وحتى تلينا
আমরা কি তখন ঐ রণদৈত্যের চোখে পট্টি লাগিয়ে দেই না, যতক্ষণ না ভাল করে তার দুধ দুইয়ে নেই, কিংবা তাকে সম্পূর্ণ অবদমিত করি।
ويوم له وهج دائم * شديد التهاول حامى الأرينا
স্মরণ কর সেই দিনের কথা; যেদিন প্রজ্বলিত হয়েছিল এক স্থায়ী ও ভয়াবহ সমরানল।
طويل شديد اوار القتا * ل تنفى قواحزه المقرفينا
তা ছিল প্রচণ্ড ও স্থায়ী, যাতে হতাহত ও রক্তপাত ব্যাপকভাবে হচ্ছিল এবং যার দাপটে ইতর শ্রেণীর লোকেরা দূরে নিক্ষিপ্ত হচ্ছিল।
تخال الكماة بأعراضه * ثمالا على لذة منزفينا
তার চারদিকে অনেক বড় বড় বীর পুরুষকে মাতালের মত মনে হচ্ছিল, যাদের জ্ঞান লোপ পেয়েছিল।
تعاور أيمانهم بينهم * كئوس المنايا بحد الظبينا
তরবারির ধারের দ্বারা তাদের দক্ষিণহস্ত পরস্পরের মাঝে মৃত্যুর পেয়ালা বিতরণ করছিল।
شهدنا فكنا أولى بأسه * وتحت العماية والمعلمينا
সে যুদ্ধে আমরা শরীক ছিলাম। বিস্তৃত মেঘমালার নীচে আমরা ছিলাম প্রবল পরাক্রমশালী এবং যুদ্ধের চিহ্ন নির্ধারণকারী।
بخرس الحسيس حسان رواء * وبصرية قد اجمن الجفونا
আমরা নীরব তরবারি হাতে রণক্ষেত্রে অবতীর্ণ হলাম। আমাদের তরবারিগুলো ছিল ঝকঝকে চমৎকার রক্তাপুত, খাপের প্রতি ছিল এদের অনীহা।
فما ينفللن وما ينحنين * وما ينتهين اذا ما نهينا
তা ভাংগত না, লক্ষ্যভ্রষ্ট হত না এবং আমরা থেমে গেলেও তা থামতে চাইত না।
كبرق الخريف بأيدي الكماة * يفجعن بالظل هاما سكونا
বীর জওয়ানদের হাতে সেগুলো শারদীয় বিজলীর মত চোখ ধাঁধানো আলো বিচ্ছুরণ করছিল এবং আপন ছায়াতলে শত্রুর মাথা কেটে স্পন্দনহীন করছিল।
وعلمنا الضرب آباؤنا * وسوف نعلم ايضا بنينا
এই তলোয়ারচালনা আমাদের বাপ-দাদারাই আমাদের শিখিয়েছেন, আর আমরাও ভবিষ্যতে তা আমাদের সন্তানদের শেখাব।
جلاد الكماة وبذل التلا * دعن جل احسابنا ما بقينا
আমরা তাদের শেখাব মহাবীরদের তরবারি চালনার কৌশল এবং জীবনভর শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ ব্যয় করার রীতি।
اذا مر قرن کفی نسله * و أورثه بعده آخرينا
যাতে এক প্রজন্ম বিগত হওয়ার পর, সে স্থানে তাদের পরবর্তী বংশধর স্থির হতে পারে এবং তাদের জ্ঞান-গরিমার উত্তরাধিকারী হতে পারে।
وبينا تربي بنينا فنينا نشب و تهلك آباونا
আমরা যৌবনে পদার্পণ করি এবং আমাদের পিতৃপুরুষগণ চির বিদায় নিয়ে যায়, অনুরূপ আমাদের সন্তানদের প্রশিক্ষণ দিয়ে এক সময় আমরাও বিদায় হব।
سألت بك ابن الزبعرى فلم * أنباك في القوم الاهجينا
হে ইব্‌ন যিবারী! আমি তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু তোমার স্বগোত্রীয়দের থেকে আমাকে জানান হয় যে, তুমি একজন ইতর লোক।
خبيثا تطيف بك المنديات * مقيما على اللؤم حينا فحينا
তারা বলে, তুমি একটা অপদার্থ, নোংরা মানুষ, অশ্লীল কথাবার্তা তোমাকে উদ্‌ভ্রান্তের মত এদিক-সেদিক তাড়িয়ে বেড়ায়। আর তুমি সময়ে সময়ে নোংরামিতে জমে থাক।
تبجست تهجو رسول الملي * ك قاتلك الله جلفا لعينا *
তুমি অসভ্য, বর্বর ও অভিশাপ্তের মত শাহানশাহ আল্লাহর রাসূলের নিন্দা করে বেড়াও; আল্লাহ্ তোমাকে ধ্বংস করুন।
تقول الخنا ثم ترمی به * نقى الثياب تقيا امينا
***তুমি অশ্লীল কথা বলে বেড়াও, এরপর তা নিক্ষেপ কর এমন স্বচ্ছবস্ত্রধারীর উপর যিনি খুবই মুত্তাকী এবং চির-বিশ্বস্ত।
নشب بنا كيف نفعل এবং এর পরবর্তী তিনটি পংক্তি, সেই সাথে و تهلك اباؤنا ও এর পরবর্তী দু'টি পংক্তি আমাকে আবূ যায়দ আনসারী আবৃত্তি করে শুনিয়েছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00