📄 হাসান ইব্ন সাবিত (রা)-এর কবিতা
হাসসান ইবন সাবিত (রা) উহুদ যুদ্ধে যাওয়াবাঁহী সাহাবীদের সংখ্যা উল্লেখ করে একটি কবিতা রচনা করেন। ইবন হিশাম বলেন : সংশ্লিষ্ট বিষয়ে রচিত কবিতাসমূহের মাঝে তাঁর এ কবিতাটি সর্বোত্তম। কবিতাটি নিম্নরূপ :
مـنـع الـنـوم بـالعشاء الـهـمـوم * وخـيـال اذا تـغـور الـنـجـوم
রজনী শেষে যখন তারকারাজি অস্ত যাচ্ছিল, তখনও চিন্তা-ভাবনা নিদ্রাকে বিলুপ্ত করে দিল।
من حبيب اضاف قلبك منه * سقم فهو داخل مكتوم
এটা সেই প্রিয়জনের বিরহ যাতনায়, যার ভালবাসার ব্যাধি তোমার হৃদয়ের মাঝে ঠাঁই নিয়েছে, আর তা সেখানে লুকিয়ে আছে।
بالقومى هل يقتل المرء مثلى * واهن البطش والعظام سؤوم
হে আমার সম্প্রদায়! আমার মত ব্যক্তিকে কি কেউ হত্যা করতে পারে, যার ক্ষমতা অতি দুর্বল, অস্থিসার এবং যে অত্যন্ত ভগ্ন হৃদয়?
لويدب الحولي من ولد الذر * عليها لاندبتها الكلوم
যদি তার উপর দিয়ে হেঁটে যায় ক্ষুদ্র পিপঁড়ার বাচ্চা তাতেও তার দেহে অঙ্কিত হয় জখম-চিহ্ন।
شأنها العطر والفراش ويعلو * هالجين ولؤلؤ منظوم
তার (আমার প্রেমিকার) কাজ হলো—কেবল আতরের ঘ্রাণ নেওয়া, আর বিছানায় শোয়া তার দেহে শোভা পায় রূপোর গয়না, আর গলায় মণি-মুক্তার মালা।
لم تفتها ها شمس النهار بشئ * غير ان الشباب ليس يدوم
দিনের আলো তার সৌন্দর্যে কোন ঘাটতি আনেনি, কিন্তু তাতে কি, যৌবন কারও স্থায়ী হয় না।
إن خالى خطيب جابية الجو * لان عند النعمان حين يقوم
আমার মামা' যখন জাওলানের' ক্ষুদ্র জলাশয়ের পাশে নু'মানের কাছে দাঁড়ায়, তখন তিনি হৃদয়গ্রাহী বক্তৃতা দেন।
وانا الصقر عند باب ابن سلمی * یوم نعمان في الكبول سقيم
ইবন সালমার দরজায় আমরা সেদিন ছিলাম বাজপাখীর মত, যেদিন নু'মান ব্যাধিগ্রস্ত ছিল, বেড়ি-বাঁধনে আবদ্ধ।
وابی و واقد اطلقالي * يوم راحا و كبلهم مخطوم
উবায় ও ওয়াকিদ যেদিন তারা সেখানে গিয়েছিল, আমারই কারণে সে দিন তাদের মুক্তি দেওয়া হয়েছিল; আর আমার ভয়ে তাদের শিকল ছিন্ন হয়েছিল।
ورهنت اليدين عنهم جميعا * كل كف جزء لها مقسوم
তাদের সকলের পক্ষ হতে আমি আমার দু'হাত বন্ধক রেখেছিলাম। প্রত্যেক হাতকে তার নিজ-নিজ অংশে বণ্টন করে দেওয়া হয়েছিল।
وسطت نسبتى الذوائب منهم * كل دار فيها اب لي عظيم
তাদের মধ্যে যারা উচ্চ বংশীয় তাদের সংগে আমার সম্পর্ক রয়েছে। তাদের প্রত্যেক পরিবারেই রয়েছেন আমার কোন না কোন মহান পূর্বপুরুষ।
وابي في سميحة القائل الفاصل * يوم التقت عليه الخصوم
সুমায়হার' পাশে আমার পিতা ছিলেন একজন চূড়ান্ত মীমাংসাকারী ব্যক্তি, যখন বিচার প্রার্থীরা তার শরণাপন্ন হয়েছিল।
تلك افعالنا وفعل الزبعرى * حامل في صديقه مذموم
এসব আমাদেরই গৌরবময় কীর্তি, আর যাব'আরীর কাজ-কর্ম ম্লান হয়ে গেছে, যা তার বন্ধুদের কাছেও নিন্দিত।
رب حلم اضاعه عدم الما * ل وجهل غطى عليه النعيم
বস্তুত অর্থাভাব বহু সহনশীলতার অপমৃত্যু ঘটিয়েছে। পক্ষান্তরে অনেক মূর্খতা হয় প্রাচুর্যে ভরপুর।
لا تسبنني فلست بسبى * ان سبى من الرجال الكريم
তুমি আমাকে গালি দিও না, আমাকে গালি দেওয়া তোমার মুখে শোভা পায় না। কেননা, আমার গাল-মন্দকারীরাও ভদ্রলোকদের অন্তর্ভুক্ত।
ما ابالی انب بالحزن تيس * ام الحاني بظهر غيب لثيم
আমার কোন পরওয়া নেই, তা টিলার উপর বসে কোন ব্যাঙ ডাকাডাকি করুক, কিংবা পশ্চাতে বসে কোন ইতর লোক কুৎসা রটাক।
ولى البأس منكم اذ رحلتم * اسرة من بنى قصى صميم
তোমরা কুসায়ই গোত্রের একটি অভিজাত পরিবার বটে, কিন্তু তোমরা যুদ্ধের জন্য যখন রওনা হয়েছিলে, তখনই বিপর্যয় তোমাদের সাথী হয়েছিল।
تسعة تحمل اللواء وطارت * في رعاع من القنا مخزوم
বনু মাখযূম দুর্বল বর্শাধারী একটি বাহিনী নিয়ে সামনে অগ্রসর হয়েছিল। তাদের মাঝে নয়জন ছিল পতাকাবাহী।
واقاموا حتى ابيحوا جميعا * في مقام وكلهم مذموم
بدم عانك وكان حفاظا * ان يقيموا ان الكريم كريم
তারা এখানে এসে অবস্থান গ্রহণ করল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সকলকে লাল রক্তে রঞ্জিত করে অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় বেওয়ারিশ লাশে পরিণত করা হল।
এস্থানে তারা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছিল; বস্তুত শরীফ মানুষ শরীফসুলভ আচরণই করে থাকে
واقاموا حتى ازيروا شعوبا * والقنا في نحورهم محطوم
তারা এখানে এসে অবস্থান নিয়েছিল, যে কারণে তাদের বক্ষে বর্শা ভেঙে মৃত্যুর সাথে তাদের সাক্ষাৎ করিয়ে দেওয়া হয়।
وقريش تفر منا لواذا * ان يقيموا و خف منها الحلوم
আর কুরায়শদের অবস্থা এই ছিল যে, তারা দিশেহারা হয়ে প্রাণ বাঁচাবার জন্য পালাতে ছিল, সেখানে এক মুহূর্ত দেরী করার মত সাহস তাদের ছিল না।
لم تطق حمله العواتق منهم * انما يحمل اللواء النجوم
তাদের কাঁধে এ পতাকা বহনের ক্ষমতা ছিল না, বস্তুত পতাকা তো তারকারাই (অর্থাৎ মুসলমানরাই) বহন করতে পারে।
ইন হিশাম বলেন: হাসান ইব্ন সাবিত (রা) اﻟﻬﻤﻮﻡ ﺑﺎﻟﻌﺸﺎﺀ ﻣﻨﻊ ﺍﻟﻨﻮﻡশীর্ষক এ কবিতাটি রাত্রিকালে রচনা করেছিলেন। তাই গোত্রের লোকদের ডেকে এনে বলেছিলেন, আমার আশংকা হল যে, ভোর হওয়ার আগেই আমার মৃত্যু এসে যাবে, আর তোমরা এ কবিতাটি আমার থেকে বর্ণনা করতে পারবে না।
টিকাঃ
১. অর্থাৎ মাস্লামা ইব্ন মুখাল্লাদ ইব্ন সামিত।
২. 'জাওলার' শামের একটি জায়গার নাম।
১. সুমায়হা একটি কুয়ার নাম। মদীনায় অবস্থিত। আওস ও খাযরাজ গোত্রের সুদীর্ঘকালীন বিবাদের নিষ্পত্তি এ কুয়ার পাশেই হয়েছিল।
📄 হাজ্জাজ সুলামীর কবিতা
ইব্ন হিশাম বলেন: উহুদ যুদ্ধে আমীরুল মু'মিনীন আবুল হাসান আলী ইব্ন আবূ তালিব (রা), তাল্হা ইব্ন আবূ তাল্হা ইব্ন আবদুল উয্যা ইবন উসমান ইব্ন আবদুদ্দারকে হত্যা করেছিলেন। উহুদ যুদ্ধে তুলায়হা ছিল মুশরিকদের ঝাণ্ডাবাহী। কবি হাজ্জাজ ইব্ন ইলাত সুলামী এ ঘটনার উল্লেখপূর্বক আলী (রা)-এর প্রশংসা করে একটি কবিতা রচনা করেন। কবিতাটি আবু উবায়দা আমার কাছে নিম্নরূপ বর্ণনা করেছেন:
اعنى ابن فاطمة المعم المخولا
تركت طلحة للجبين مجدلا
بالجراذ يهوون اخول احولا
*
*
* لله ای مذهب عن حرمة سبقت
يداك له بعاجل طعنة
وشددت شدة باسل فكثفتهم
আল্লাহ্র কসম! মান-সম্মান রক্ষায় সদা তৎপর কে জান? আমি বলছি, ফাতিমার পুত্রের' কথা, যেমন শরীফ তাঁর পিতৃকূল, তেমনি মাতুলগণও।
হে আলী! বর্শা নিক্ষেপে তোমার হাতের ক্ষীপ্রতা তুলায়হাকেও হার মানিয়েছে, আর তুমি তাকে অধোমুখে ভূপাতিত করেছ।
একজন প্রকৃত বীরের মত তুমি উহুদের রণক্ষেত্রে এমনই হামলা চালালে যাতে কাফিররা ঊর্ধ্বশ্বাসে পাহাড়ের দিকে দৌড়াল, (কিন্তু শেষ রক্ষা হল না), তারা একের পর এক নীচে পড়লো।
টিকাঃ
১. অর্থাৎ হযরত 'আলী (রা)। তাঁর মায়ের নাম ছিল ফাতিমা, যিনি হাশিমের পুত্র আসাদের কন্যা ছিলেন। এভাবে হযরত আলী (রা)-এর পিতা ও মাতা উভয়ে ছিলেন হাশিম গোত্রীয়। হাশিম গোত্রে এ মর্যাদা সর্ব প্রথম তিনিই লাভ করেন।
📄 হাসান ইবন সাবিত (রা)-এর কবিতা
ইব্ন ইসহাক বলেন: হামযা ইব্ন আবদুল মুত্তালিব (রা) ও উহুদের অন্যান্য শহীদের প্রতি শোক প্রকাশ করে হাসান ইব্ন সাবিত (রা) নিম্নোক্ত কবিতাটিও আবৃত্তি করেন:
يامی قومی فائد بن * بسحيرة شجو النوائح
হে আমার মা, তুমি ওঠ এবং সুহায়রা কুয়ার পাশে গিয়ে বিলাপকারিণী রমণীদের মত কাঁদ,
كالحاملات الوقر بال * ثقل الملحات الدوالح
সেই নারীদের মত কাঁদ, যারা ভারী বোঝাকে কষ্টে-সৃষ্টে বহন করছে,
للمعولات الخامشا * ت وجوه حرات صحائح
তাদের চেহারা স্বাধীন শরীফ নারীদের মত, তারা কাঁদছে, মুখ খামচাচ্ছে আর আর্তনাদ করছে।
وكأن سيل دموعها الـ * أنصاب تخضب بالذبائح
তাদের অশ্রুধারা যেন 'আন্সাব' পাথর যা কুরবানীর জানোয়ারের রক্তে-রঞ্জিত করা হচ্ছে।
ينقضن اشعارا لهن * هناك بادية المسائح
ঐ বিলাপকারিণী মহিলারা সেখানে তাদের চুলের বাঁধন খুলে ফেলেছিল, আর তাদের বেণী স্পষ্ট চোখে পড়ছিল।
وكأنها اذناب في * ل بالضحى شمس روامح
দিনের আলোতে সে বেণী ঐ ঘোড়ার লেজের চুলের মত মনে হচ্ছিল, যে চারপায়ে দ্রুত চলছিল।
من بين مشزور ومج * زور يذعذع بالبوارح
এমন মনে হচ্ছিল যে, তাদের বেণী ছিল শুকনো গোশতের মত, অথবা কর্তিত গোশতের ন্যায়, যার উপর দমকা বাতাস প্রবাহিত হচ্ছে।
ت كدحتهن الكوادح يبكين شجوا مسلبا *
শোকের বস্ত্র পরিধান করে তারা ক্রন্দনই করছিল, এই দুর্বিপাক তাদের বিষাদাচ্ছন্ন করে দিয়েছিল।
ولقد اصاب قلوبها * مجل له جلب قوارح
তাদের হৃদয়ে এমন আঘাত লেগেছিল, যার বেদনা ছিল অসহ্য কষ্টদায়ক।
اذ اقصد الحدثان من * كنا نرجى اذ نشائح
এই জখম সে সময় লাগে, যখন তাদের উপর নেমে আসে বিপদ, যাদের ব্যাপারে আমাদেরও আশংকা ছিল যে, না জানি তাদের উপর কি বিপর্যয় আসে।
اصحاب احد غالهم * dهر ألم له جوارح
অর্থাৎ উহুদ যুদ্ধের সাথিগণ-কালচক্র যাদের উপর এমন মর্মন্তুদ আঘাত হেনেছে, যা ক্ষত-বিক্ষত করে দেয়।
مينا اذا بعث المسالح * من كان فارسنا وحма
তা আঘাত হানে আমাদের সেই বীর অশ্বারোহীর উপর, যিনি দুর্যোগ মুহূর্তে যখন অস্ত্রসজ্জিত অবস্থায় প্রেরিত হতেন, তখন সেখানে আমাদের জন্য রক্ষাকারী ও সাহায্যকারী হিসাবে প্রমাণিত হতেন।
يا حمزه لا والله لا * انساك ما صر اللقائح
হে হামযা! আল্লাহর কসম! তোমাকে ততদিন পর্যন্ত ভুলব না, যতদিন দুধের উটনী দোহান হবে--
لمناخ ايتام واضيا * ف وارملة تلامح
ইয়াতীম, মেহমান ও সেই সব বিধবাদের স্থানের কারণে, যারা দুর্বল ভীত চোখে দৃষ্টিপাত করে।
ولما ينوب الدهر فى * حرب الحرب وهي لاقح
তোমাকে ততদিন ভুলব না। যতদিন এ কালচক্র যুদ্ধ পরিক্রমায় আবর্তিত হতে থাকবে এবং সে যুদ্ধের অমঙ্গল বৃদ্ধি পেতে থাকবে।
يا فارسا يا مدرها * يا حمز قد كنت المصامح
হে অশ্বারোহী বীর, হে জাতীয় প্রতিরক্ষার উৎসর্গিত প্রাণ! হে হামযা! তুমি আমাদের পক্ষে বীর-বিক্রমে রুখে দাঁড়াতে।
عنا شديدات الخطو * ب اذا ينوب لهن فادح
কঠিন হতে কঠিনতর বিপদকালে, যখন সর্বনাশা বিপদ বারবার আসত তখন তুমিই তার মুকাবিলা করতে।
ذكرتنى أسد الرسو * ل وذاك مدرهنا المنافح
তুমি আমাকে রাসূলুল্লাহ্ (সা)-এর সে সিংহের কথা স্মরণ করিয়ে দিলে, যিনি ছিলেন সব সময় আমাদের থেকে শত্রুদের প্রতিরোধকারী।
عنا وكان يُعد اذ * عد الشريفون الجحاجح
যখন শরীফদের গণনা করা হত, তখন তাঁকে তাদের শ্রেষ্ঠ সর্দাররূপে গণ্য করা হত।
يعلو القماقم جهرة * سبط اليدين اغر واضح
বড় বড় সর্দারদের উপরও তাঁর প্রাধান্য ছিল সুস্পষ্ট। তিনি ছিলেন দানবীর মহানুভব ও খোশ-মেজাজী।
لاطائش رعش ولا * ذو علة بالحمل آنح
তিনি হালকা গড়নের লোক। ভীতু লোক ছিলেন না, আর তিনি দুর্বল ও রোগগ্রস্তও ছিলেন না যে, বোঝা উঠাবার সময় উটের মত হাঁপিয়ে উঠতেন।
بحر فليس يغب جا * را منه سيب او منادح
তিনি ছিলেন দানের সমুদ্র, তাঁর প্রতিবেশী তাঁর থেকে সব সময় উপহার উপঢৌকন ও সুযোগ-সুবিধা লাভ করত।
اودی شباب اولى الحف * ل ائظ والتقيلون المراجح
চিরদিনের মত চলে গেছেন আত্মমর্যাদাবোধ সম্পন্ন ও গৌরবদীপ্ত নও জওয়ান সেই সাথে তাঁরাও, যাঁরা ছিলেন রাশভারী ও সহনশীল।
تی ما يصففهن ناضح * المطعمون اذا المشا
من شحمه شطب شرائح لحم الجلاد وفوقه *
যারা হৃষ্টপুষ্ট উটের চর্বিযুক্ত গোশত (দুর্ভিক্ষের সময়) আহার করাতেন সেই অর্ধাহারীদের, যারা বকরীর দুধ খেয়ে কোনক্রমে জীবন ধারণ করত।
ليدافعوا عن جارهم * ما رام ذو الضغن المكاشح
এভাবে তারা নিজ প্রতিবেশীদের সেইসব হিংসাপরায়ণদের থেকে রক্ষা করার প্রয়াস পেতেন, যারা তাদের দিকে বাঁকা চোখে তাকাত।
لهفى لشبان رزئنا * هم كأنهم المصابح
আমার আফসোস তো সেই সব নওজোয়ানদের জন্য, যাদের হারিয়ে আমরা বিপদগ্রস্ত হয়েছি, তাঁরা তো ছিলেন আমাদের জন্য আলোকবর্তিকা স্বরূপ।
شم بطارقة غطا * رفة خضارمة مسامح
তাঁরা ছিলেন আত্মমর্যাদাবোধ সম্পন্ন, নেতৃস্থানীয়, সকলের শ্রদ্ধেয়, দানবীর ও মহানুভব।
المشترون الحمد بالـ * أموال ان الحمد رابح
তাঁরা নিজেদের সম্পদের বিনিময়ে প্রশংসা ক্রয় করত। কেননা, মানুষের প্রশংসা অর্জন করাই তো আসল মুনাফা।
📄 হাসান ইবন সাবিত (রা)-এর আরো কবিতা
الجامزون بلجم * يوما اذا ما صاح صائع
তাঁরা তাদের ঘোড়ার লাগাম ধরে এমন নাজুক মুহূর্তে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, যখন লোকেরা ভয়ে চীৎকার করে উঠত।
من كان يرمى بالنوا * قر من زمان غير صالح
হায়! তিনিও চলে গেলেন, যার প্রতি কালচক্রের প্রতিকূল বিপদাপদের তীর নিক্ষেপ করা হয়েছে।
ما أن تزال ركابه * يرسمن في غبر صحاح
তাঁর উট ধূসর সমতল প্রান্তরে অবিশ্রান্ত ধেয়ে চলত।
راحت تبارى وهو في * ركب صدورهم رواشح
এগিয়ে চলত প্রবল গতিতে। আর তিনি ঘর্মাপ্লুত বক্ষের একদল যোদ্ধার সাথে যুদ্ধ চালিয়ে যেতেন।
حتى تتوب له المعا * لى ليس من فوز الصفائح
এভাবে তাঁর লড়াই চলতে থাকত, যতক্ষণ না তিনি অব্যর্থ তীর দ্বারা বিজয় ছিনিয়ে আনতেন।
يا حمز قد او حدتني * كالعود شذبه الكوافح
হে হামযা! তুমি আমাকে ঐ ডালের মত একা ছেড়ে দিলে, যাকে কাঠুরিয়ারা গাছ থেকে কেটে আলাদা করেছে।
اشكو اليك وفوقك التر * ب المكور والصفائح
من جندل تلقيه فو * تك اذ أجاد الضرح ضارح
في واسع يحشونه * بالترب سوته المماسح
তোমার কাছে আমার অভিযোগ, যদিও আজ তোমার উপর স্তরে স্তরে মাটি ও বড় বড় পাথরের টুকরা। কবরখননকারীরা তাদের কাজ সমাপ্ত করলে আমরা তোমার উপর সে মাটি ও পাথর ছড়িয়ে দিলাম।
এরপর তারা তোমাকে সে কবরে শুইয়ে দিয়ে মাটি সমান করে দিল।
فعزاؤنا انا نقو * ل وقولنا برح بوارح
আজ আমাদের সান্ত্বনা এ ছাড়া আর কি যে, আমরা আমাদের দুঃখের কথা বলতে থাকব, যদিও আমাদের সে কথার দ্বারা শ্রোতাদের মন ভারাক্রান্ত হয়।
من كان أمسى وهو عم * اوقع الحدثان جانح
কালচক্রের এ দুর্ঘটনা হতে বাঁচার জন্য কে অন্যত্র চলে গিয়েছিল?
ফলিয়া’তিনা ফালতাবকি ‘আলা * নাহু লিহালকানা আন্ নাওয়াক্বিহ।
সে আমাদের কাছে ফিরে আসুক এবং আমাদের সেই নিহত ব্যক্তিদের জন্য অশ্রু প্রবাহিত করুক, যারা ছিলেন সৎকর্ম সাধনে তৎপর।
আলকাইলিন আলফা’য়েলিন * যয়ীস্ সামাহাতি ওয়াল মামாதிহ্।
তারা যা বলতেন তা কাজে পরিণত করতেন। তাঁরা ছিলেন মহান, উদারদানে অতুলনীয়, সকল প্রশংসনীয় গুণের অধিকারী।
মান্ লা ইয়াযুলু নাদি ইয়াদি * লাহু তিওয়ালাদ্ দাহরি মায়েহ্।
তাঁরা ছিলেন এমন লোক, যাদের হাতের কৃপাধারা অভাবীদের জন্য সব সময় জারী ছিল। আর তাঁরা ছিলেন তৃষ্ণার্তদের জন্যে পানি সরবরাহকারী।
ইব্ন হিশাম বলেন: কাব্য-সাহিত্য বিশেষজ্ঞদের মতে এ কবিতা হাসান ইব্ন সাবিত (রা)-এর নয়। এর মধ্যে—
মান্ কানা ইয়ামী বিন্ নাওয়াক্বির ওয়াল জাযিমুনা বিল জামীহিম ওয়াল মুত্বঈমুনা ইযাল মুশনানী।
পংক্তি তিনটি ইব্ন ইসহাক থেকে নয়; বরং অন্য সূত্র থেকে প্রাপ্ত।