📘 সিরাতে ইবন হিশাম > 📄 উহুদ যুদ্ধ সম্পর্কে কবিতা

📄 উহুদ যুদ্ধ সম্পর্কে কবিতা


ইবন ইসহাক বলেন: আবদুল্লাহ্ ইব্‌ন যাব'আরী উহুদ যুদ্ধ সম্পর্কে নিম্নোক্ত কবিতা রচনা করেন:
* يَا غُرَابَ البَين أسمعت فقُل إنما تنطق شيئًا قد فعل
* إن للخير واللشَّرِّ مَدى وكلاً ذلك وجه وقبل
* والعَطيَّاتُ حَسَاسُ بَينَهم وَسَوَاء قَبرُ مُثرِ وَمُقِلَ
* كُلُّ عَيش ونعيم زائل وبنات الدهر يلعبن بكل
* أبلغنَ حَسَّانَ عَنِّى آيَةً فقريض الشعر يشفى ذالغلل.
* كم ترى بالجرّ من جمجمة وأكف قد أترت ورجل
* وَسَرَابِيلَ حِسَانٍ سُرِيَت عن كماة أهلكوا في المنتزل
* كم قَتَلْنَا مِن كَرِيم شيد ماجد الجدين مقدام بطل
* صادق النجدة قرم بارع غير ملتاث لدى وقع الأسل
* فَسَل المهراس مَن سَاكِنُه بين أقحاف وهام كالحجل
* * * * * *
* * * * * * ليت أشياخي ببدر شهدوا
* جَزَعَ الخزرج من وقع الأسل واستحر القتل في عبد الآشل
* حين حكت بقباء بَركَها رقص الحفَّان يعلو في الجبل
* ثُمَّ خَفُّوا عند ذاكم رقصا وعدلنا ميل بدر فاعتدل
* فَقَتَلنَا الضَّعف من أشرافهم لو كررْنَا لَفَعَلنا المُفتعل
* لا ألوم النفس إلا أننا عللاً تَعلُوهُمْ بعد نهل
* بسيوف الهند تعلو هامهم
হে বিরহের বার্তাবাহক কাক। তুমি ঘোষণা দিয়েছ। সুতরাং তুমি তোমার কথা বলে যাও; তুমি যা বল তাই ঘটে।
ভাল-মন্দ সব কিছুরই সীমা রয়েছে। আর এ ভাল-মন্দের পরিণিতি ভবিষ্যতে একদিন না একদিন আসবেই।
আর মানুষ যা কিছু পেয়েছে তা সবই তুচ্ছি অর্থহীন। কারণ ধনী-দরিদ্র সকলের কবরই সমান।
ভোগ বিলাস, ধন-দৌলত সব কিছুই অস্থায়ী, আর কালের কন্যারা (অর্থাৎ বিপদাপদ) সবার সাথে খেলা করে।
হে দূত! হাসান ইব্‌ন সাবিতকে আমার পক্ষ থেকে এ নিদর্শন (কবিতা) পৌঁছে দাও। কেননা, কবিতার টুকরাই তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ করতে পারে।
তুমি উহুদ পাহাড়ের প্রান্তে একদিকে কত যে মাথার খুলি, আর অন্যদিকে কত যে, কর্তিত হাত-পা পড়া দেখেছ।
আরও কত লৌহবর্ম দেখেছ, যা সশস্ত্র সৈনিকদের থেকে খসে পড়েছিল, যাদের রণাঙ্গনে ধ্বংস করে দেয়া হয়েছিল।
আমরা কত যে সম্ভ্রান্ত সরদারকে হত্যা করেছি, যারা উভয় দিক থেকেই অভিজাত এবং যুদ্ধে অগ্রবর্তী বীরসেনা ছিল।
যাদের বীরত্ব ছিল সর্বজনস্বীকৃত, যারা ছিল বীরপুরুষ ও সাহসী। তারা তীরের বৃষ্টির সময়ও দুর্বল হয়ে পড়তো না।
সুতরাং 'মিহরাস' কে জিজ্ঞাসা কর, 'হাজাল' পাখির ন্যায় মস্তক ও খুলির মধ্যে কে পড়ে রয়েছে?
বদরের ময়দানে তীরবৃষ্টির কারণে খাযরাজীরা যে হা-হুতাশ করছিল, তা যদি আমাদের বড়রা দেখতেন।
(এ দৃশ্য সে মুহূর্তে দেখার ছিল) যখন কুবাতে তাদের উট যমীনের সাথে বুক লাগিয়ে বসেছিল, আর তখন বনু আবদুল আশহালে হত্যাযজ্ঞ চলছিল।
এরপর তারা এমনভাবে নেচে নেচে দ্রুত পালাচ্ছিল, যেমন উটপাখি পাহাড়ে চড়ার সময় নাচতে থাকে।
তাদের সর্দারদের মধ্যে যারা দুর্বল ছিল, তাদের আমরা হত্যা করেছি। আর তাদের সে সাহসও শেষ করে দিয়েছি, যা বদরের যুদ্ধে তাদের মাঝে সৃষ্টি হয়েছিল।
আমি একটি মাত্র বিষয়েই নিজকে তিরস্কার করি যে, যদি আমরা পুনরায় আক্রমণ করতাম, তাহলে হিন্দুস্থানের তৈরি তরবারি দ্বারা একটি গৌরবজনক কাজ করে ফেলতাম।
সেই তরবারিগুলো তাদের মাথার উপর এমনভাবে উত্তোলিত হত যে, তা প্রথম তৃষ্ণার পর দ্বিতীয় তৃষ্ণা দূর করে দিত।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাসান ইব্‌ন সাবিত আনসারী (রা)-এর জবাব

📄 হাসান ইব্‌ন সাবিত আনসারী (রা)-এর জবাব


ইবন ইসহাক বলেন : হাসান ইব্‌ন সাবিত আনসারী (রা) তার জবাবে বলেন:

তোমাদের কবিতা কি তোমার পক্ষ থেকে এ দাবী করছে যে, তুমি তাদের কাছে এমন কিছু এনেছ, যা তাদের জন্য উপকারী হবে? কিন্তু আল্লাহর কসম! এটা অসার বাক্য।
কারণ, যারা আহত হয়েছে এবং যারা ধ্বংসের মুখে পতিত হয়েছে, তারা কেউই জীবিত নেই। তাদের কেউ মারা গেছে, আর কেউ আহত হয়ে পড়ে আছে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব ইবন মালিক (রা)-এর কবিতা

📄 কা'ব ইবন মালিক (রা)-এর কবিতা


কা'ব ইবন মালিক (রা) উহুদ যুদ্ধে নিহত মুশরিকদের সম্পর্কে বলেন:

হে আবূ সুফইয়ান! তোমাদের জন্য দুঃখ, হে ইব্‌ন হারব! তোমার পক্ষ থেকে যেসব মিথ্যাচার ও অসার বাক্য ছড়ানো হয়েছে, তা অত্যন্ত বাজে ও খারাপ।
তুমি তো এই আশা করেছ যে, আমরা লাঞ্ছিত হব, কিন্তু আমরা সম্মানিতই থাকব। আর তোমরা লাঞ্ছিতই থাকবে।
আমাদের তরবারিগুলি এমন, যেগুলির কারণে লাঞ্ছিত হওয়ার পর তোমরা তোমাদের ঘরে মুখ লুকিয়ে রাখবে, আর অপমানিত অবস্থায় তোমরা সেখান থেকে বেরিয়ে আসবে।
আমাদের এমন বীরযোদ্ধা ছিল, যারা কুরায়শদের উপর এমনভাবে আঘাত হেনেছে যে, তাদের মাথার উপর থেকে লোহার শিরস্ত্রাণ বিদীর্ণ হয়ে গেছে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 যিবারের কবিতা

📄 যিবারের কবিতা


যিবার ইবন সুমায়্যা উম্মুল মাক্সূম-এর আযাদকৃত দাসী ছিল। সে বনু আবদুল মুত্তালিবের এক ব্যক্তি সম্পর্কে কবিতা আবৃত্তি করেছে।

উহুদ যুদ্ধের দিন হুবাইরার কবিতা
ইবন ইসহাক বলেন: হুবাইরা ইবন আবূ ওয়াহ্ব মাখযূমী উহুদ যুদ্ধ সম্পর্কে বলেন:

তোমরা যদি আমাদের মুকাবিলা করতে, তা হলে তোমরা জানতে পারতে যে, আমরা তোমাদের কেমন লোক। আর তোমাদের উপর যখন আমরা আক্রমণ করি, তখন তা কতটা তীব্র হয়।
যুদ্ধ করার ব্যাপারে আমরা এমন সাহসী, যারা ভয় পাই না। আমরা শত্রুদের মুকাবিলায় বীরত্ব দেখাই এবং তারা যখন দুর্বল হয়ে যায়, তখন আমরা তাদের উপর আঘাত হেনে বিজয় লাভ করি।
আর যে ব্যক্তি বলে আমরা মুকাবিলার সময় পলায়ন করি, সে তো মিথ্যা বলে। কারণ, আমরা শত্রুদের সাথে যুদ্ধ করতে করতে এগিয়ে যাই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00