📄 আনসার সাহাবীদের মধ্যে
৫. বনু আব্দ আশহালের আমর ইবন মু'আয ইব্ন নু'মান। ৬. হারিছ ইব্ন আনাস ইব্ন রাফি' ৭. উমারা ইব্ন যিয়াদ ইব্ন সাকান। ইব্ন হিশাম বলেন: 'সাকান' ছিলেন-রাফি' ইব্ন ইমরাউল কায়সের পুত্র। অনেকের মতে সাক্স।
ইব্ন ইসহাক বলেন: ৮. সালামা ইব্ন সাবিত ইব্ন ওয়াশ ৯. আমর ইব্ন সাবিত ওয়াশ এঁরা দু'জন। ১০. ইব্ন ইসহাক বলেন: আসিম ইব্ন আমর ইব্ন কাতাদা (র) আমার কাছে এ তথ্য পেশ করেছেন যে, এদের পিতা সাবিতও উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ১১. রিফা'আহ ইব্ন ওয়াশ। ১২ হুসায়ল ইব্ন জাবির ওরফে ইয়ামান। তিনি ছিলেন হুযায়ফার পিতা। যুদ্ধের ময়দানে অজ্ঞাত অবস্থায় মুসলমানদের হাতেই তিনি নিহত হন। যাদের হাতে তিনি নিহত হয়েছিলেন, হুযায়ফা (রা) তাদের রক্তপণ ক্ষমা করে দেন। ১৩. সায়ফী ইব্ন কায়যী ১৪. হাবাব ইব্ন কায়যী ১৫. আব্বাস ইব্ন সাহল ১৬. হারিছ ইব্ন আওস ইব্ন মু'আয, এঁরা বারজন।
রাতিজ এলাকায়:
১৭. ইয়াস ইব্ন আওস ইব্ন আতীক ইব্ন আমর ইব্ন আমর ইবন আবদুল আলাম ইব্ন আউরা ইব্ন জুশাম ইব্ন আবদুল আশহাল ১৮. উবায়দ ইব্ন তায়হান ইব্ন হিশাম বলেন: অনেকের মতে, 'আতীক ইব্ন তায়হান। ১৯. হাবীব ইব্ন ইয়াযীদ ইব্ন তায়ম। এঁরা তিনজন।
বনু যুফারের: ২০. ইয়াযীদ ইব্ন খাতিব ইবন উমাইয়া ইব্ন রাফি'। তিনি এ গোত্র থেকে একমাত্র ব্যক্তি।
বনু আমর ইবন আওফের শাখা বংশ বনী যুবায়আ ইবন যায়দের: ২১. আবু সুফিয়ান ইব্ন হারিস ইন্ন কায়িস ইন্ন যায়দ।
২২. হানযালা ইব্ন আবূ আমির ইব্ন সায়ফী ইব্ন নু'মান ইবন মালিক ইব্ন আমাহ। তাঁকে 'গাসীলুল মালায়কা' বলা হয়। কেননা তাঁর শহীদ হওয়ার পর, তাঁকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন)। তাকে শহীদ করে শাদ্দাদ ইব্ন আসওয়াদ ইব্ন শু'উব লায়ছী। এঁরা দু'জন।
ইন হিশাম বলেন: ২৩. কায়স ইব্ন যায়দ ইব্ন যুবায়'আ। ২৪. মালিক ইব্ন আমাহ ইব্ন যুবায়'আ
ইন্ন ইসহাক বলেন: বনু উবায়দ ইবন যায়দ এর: ২৫. উনায়স ইব্ন কাতাদা। এক ব্যক্তি।
বনু ছা'লাবা ইব্ন আমর ইব্ন আউফের : ২৬. আবৃও হায়্যাহ্। তিনি ছিলেন সা'দ ইব্ন্ন খায়সামা এর বৈপিত্রেয় ভাই। ইব্ন হিশাম বলেন: আবু হায়্যাহ ইব্ন আমর ইবন সাবিত।
ইন্ন ইসহাক বলেন: ২৭. আবদুল্লাহ্ ইব্ন জুবায়র ইবন নু'মান। তিনি ছিলেন তীরন্দাজদের আমীর। এঁরা দু'জন।
বনু সালম ইবন ইমরাউল কায়স ইবন মালিক ইবন আওসের: ২৮. খায়ছামা, ইনি ছিলেন সা'দ ইব্ন খায়ছামার পিতা। এ গোত্র থেকে তিনি তিনি একমাত্র ব্যক্তি।
বনু সালামের মিত্র বনু আজলানের: ২৯. আবদুল্লাহ্ ইব্ন সালাম, এক ব্যক্তি।
বনু মু'আবিয়া ইবন মালিকের: ৩০. সুবায় ইব্ন হাতিব ইব্ন হারিছ ইব্ন কায়স ইব্ন হায়শাহ। এ গোত্র থেকে তিনি তিনি একমাত্র ব্যক্তি।
ইব্ন হিশাম বলেন: মতান্তরে সুওয়াইবীক ইবন হারিস ইন্ন হাতিব ইব্ন হাইশা।
ইন্ন ইসহাক বলেন: বনু নাজ্জারের শাখা বংশ বনূ সাওয়াদ ইবন মালিক ইব্ন্ন গানীর: ৩১. আমর ইব্ন কায়স ও তার ছেলে কায়স ইন্ন আমর।
ইব্ন ইসহাক বলেন: ৩২. সাবিত ইব্ন আমর ইব্ন যায়দ ৩৩. আমির ইব্ন মুখাল্লাদ। এঁরা চারজন।
বনূ মাবযুলের
৩৪. আবূ হুবায়রা ইব্ন হারিস ইব্ন আলকামা ইব্ন আমর ইবন ছাক্ফ ইন্ন মালিক ইন্ন মাবমূল।
৩৫. আমর ইব্ন মুতারাফ ইব্ন আলকামা ইব্ন আমর। এঁরা দু'ব্যক্তি।
বনু আমর ইবন মালিকের: ৩৬. আওস ইব্ন সাবিত ইব্ন মুনাযির-এক ব্যক্তি।
ইব্ন হিশাম বলেন: আওস ইন্ন সাবিত ছিলেন-হাসান ইন্ন সাবিতের ভাই।
ইবন ইসহাক বলেন: বনূ আদী ইবন নাজ্জারের: ৩৭. আনাস ইব্ নাযর ইব্ন যামযাম ইব্ন যায়দ ইব্ন হারাম ইন্ন জুন্দুর ইব্ন আমির ইন্ন গানম 'আদী ইব্ নাজ্জার। এক ব্যক্তি।
ইব্ন হিশাম বলেন: আনাস ইব্ নাযার ইনি ছিলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের খাদিম আনাস ইবন মালিক (রা)-এর চাচা।
বনু মাযিন ইব্ন নাজ্জারের: ৩৮. কায়স ইব্ন মুখাল্লাদ
৩৯. তাদের দাস কায়সান-এঁরা দু'ব্যক্তি।
বনু দীনার ইব্ন নাজ্জারের: ৪০. সুলায়ম ইন্ন হারিস,
৪১. নু'মান ইব্ন আব্দ আমর-এঁরা দু'ব্যক্তি।
বনু হারিস ইবন খায়রাজের: ৪২. খারিজা ইব্ন যাযদ ইব্ন আবূ যুহায়র।
৪৩. সা'দ ইব্ন রাবী'আ ইব্ন আমর ইব্ন আবূ যুহায়র। এদের দু'জনকে একই কবরে দাফন করা হয়েছিল।
৪৪. আওস ইব্ন আরকাম ইব্ন যায়দ ইব্ন্ন কায়স ইব্ন নু'মান ইবন মালিক ইব্ ছা'লাবা ইব্ন কা'ব-এঁরা তিনজন।
বনু আবজার অথবা বনু খুদরার: ৪৫. মালিক ইব্ন সিনান ইব্ন উবায়দ ইব্ন ছা'লাবা ইব্ন উবায়দ ইব্ন আবজার। আর তিনি ছিলেন আবূ সাঈদ খুদরী (রা)-এর পিতা।
ইন্ন হিশাম বলেন: আবু সাঈদ খুদরী (রা)-এর নাম ছিল সিনান, মতান্তরে সা'দ।
ইবন ইসহাক বলেন:
৪৬. সাঈদ ইব্ন সুওয়াইদ ইব্ন কায়স ইব্ন আমির ইব্ন আব্বাদ ইব্ন আবজার।
৪৭. উতবা ইব্ন রাবী ইব্ন রাফি' ইব্ন মু'আবিয়া ইবন উবায়দ ইবন সা'লাবা ইন্ন উবায়দ ইব্ন আবজার। - এঁরা তিন ব্যক্তি।
বনু সাঈদা ইব্ন কা'ব ইব্ন খাযরাজের:
৪৮. সা'লাবা ইবন সা'দ ইব্ন মালিক ইব্ন খালিদ ইবন সা'লাবা ইব্ন হারিসা ইব্ন আমর ইব্ন খাযরাজ ইবন সাঈদা।
৪৯. সাক্ফ ইব্ন ফারওয়া ইব্ন বাদী। এঁরা দু'ব্যক্তি।
বনু তারীফ, সা'দ ইবন উবাদার দলের:
৫০. আবদুল্লাহ্ ইব্ন আমর ইব্ন ওয়াহব ইবন সা'লাবা ইব্ন ওয়াকশ ইবন সা'লাবা ইব্ন তারীফ।
৫১. তাদের জুহায়না গোত্রীয় মিত্র যাম্মা। এঁরা দু'ব্যক্তি।
আওফ ইব্ন খাযরাজের শাখা গোত্র বনু সালিম, তার শাখা বংশ বনু মালিক ইব্ন আজলান। ইবন যায়দ ইব্ন গানম ইবন সালিমের:
৫২. নাওফল ইব্ন আবদুল্লাহ্।
৫৩. আব্বাস ইব্ন উবাদা ইব্ন নাযলা ইবন মালিক ইব্ন আজলান।
৫৪. নু'মান ইব্ন মালিক ইবন সা'লাবা ফিহর ইব্ন গানম ইবন সালিম।
৫৫. তাদের বালী গোত্রীয় মিত্র-মুজায্যার ইবন যিয়াদ।
৫৬. উবাদা ইব্ন হাসান নু'মান ইবন মালিক, মুজায়যার ও উবাদাকে একই কবরে দাফন করা হয়। এঁরা মোট পাঁচজন।
বনু হুবলার:
৫৭. রিফা'আ ইব্ন আমর। এ গোত্র থেকে তিনি তিনি একমাত্র ব্যক্তি।
বনু সালামার শাখা বংশ বনু হারামের:
৫৮. আবদুল্লাহ্ ইব্ন আমর ইবন হারাম ইব্ন ছা'লাবা ইব্ন হারাম।
৫৯. আমর ইব্ন জামূহ ইব্ন যায়দ ইব্ন হারাম। এঁদের দু'জনকে এক কবরে দাফন করা হয়।
৬০. খাল্লাদ ইবন আমর ইবন জামূহ ইব্ন যায়দ ইব্ন হারাম।
৬১. আমর ইব্ন জামূহের আযাদকৃত গোলাম আবু আয়মান। এঁরা মোট চারজন।
বনু সওয়াদ ইব্ন গানমের:
৬২. সুলায়ম ইব্ন আমর ইবন হাদীদা।
৬৩. তাঁর আযাদকৃত গোলাম 'আনতারা।
৬৪. সাহল ইব্ন কায়স ইব্ন আবু কা'ব ইব্ন কায়ন। এঁরা তিনজন।
বন যুরায়েক ইবন আমিরের: ৬৫. যাওয়ান ইব্ন আব্দ কায়স ৬৬. উবায়দ ইব্ন মু'আল্লা ইব্ন লাওযান। এঁরা দু'জন
ইবন হিশাম বলেন, উবায়দ ইব্ন মু'আল্লা ছিলেন বনী হাবীবের লোক।
ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সংগে যে সব মুহাজির ও আনসার মুসলমান শহীদ হন, তারা ছিলেন সর্বমোট পঁয়ষট্টি জন।
ইন্ন হিশাম বলেন: যে সওরজন শহীদের নাম আমি উল্লেখ করেছি, তাদের মধ্যে যাদের নাম ইবন ইসহাক উল্লেখ করেনি, তাঁরা হলেন: আওস বংশের শাখা বংশ বনু মু'আবিয়া ইবন মালিকের: ১. মালিক ইব্ নু'মায়লা। তিনি মুযায়না গোত্রীয় এবং তাদের মিত্র। খাতমা বংশের (খাতমার নাম ছিল আবদুল্লাহ্ ইব্ন জুשম ইব্ন মালিক ইব্ন 'আওস) ২. হারিস ইবন 'আদী ইবন খারাশাহ ইবন উমাইয়া ইব্ন আমির ইবন খাত্মা।
খাযরাজ বংশের শাখা বনূ সাওয়াদ ইবন মালিকের: ৩. মালিক ইব্ন ইয়াস বনু আমর ইবন মালিক ইব্ন নাজ্জারের: ৪. ইয়াস ইব্ন আদী বনু সারিম ইবন 'আওফের: ৫. আমর ইবন ইয়াস।