📘 সিরাতে ইবন হিশাম > 📄 উসায়রাম (রা) শহীদ হওয়া সম্পর্কে

📄 উসায়রাম (রা) শহীদ হওয়া সম্পর্কে

ইবন ইসহাক বলেন: আমার কাছে হুসায়ন ইবন আবদুর রহমান ইব্‌ন আমর ইবন সা'দ ইব্‌ন মু'আয ইব্‌ন আবু আহমদের আযাদকৃত গোলাম আবু সুফিয়ান সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: তিনি লোকদের জিজ্ঞাস করতেন: আচ্ছা আমাকে এমন একজন লোকের কথা বলতো, যে জান্নাতে প্রবেশ করলো, অথচ সে কোনদিন সালাত আদায় করিনি।
লোকেরা বলতে না পারলে, তারা তাকেই জিজ্ঞাসা করত, আপনিই বলুন, তিনি কে? আবু হুরায়রা (রা) বলতেন তিনি হলেন, বনু আবদুল আশহালের উসায়রাম আমর ইব্‌ন সাবিত ইব্‌ন ওয়াকাশ।
(ইন্ন ইসহাক বলেন,) হুসায়ন বলেন: আমি মাহমূদ ইব্‌ন আসাদকে জিজ্ঞাসা করলাম, উসায়রামের ঘটনাটি কি ছিল তিনি বললেন, উসায়রাম নিজ কওমের সামনে ইসলামকে অস্বীকার করত। কিন্তু যখন রাসূলুল্লাহ্ (সা) উহুদ যুদ্ধের জন্য বের হলেন, তখন তার ইসলামের প্রতি আগ্রহ জন্মালো এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। তারপর তরবারি হাতে নিয়ে মুসলমানদের সাথে শামিল হয়ে গেলেন এবং লড়তে থাকলেন; এমন কি জখম তাকে অসহায় করে দিল। বনু আবদুল আশহালের লোকেরা যখন যুদ্ধের ময়দানে তাদের নিহতদের খুঁজতে গিয়ে তাকে দেখতে পেল, তখন তারা বললেন: এ যে উসায়রাম? সে এখানে কি করে এলো? আমরা তো তাকে এ বিষয়ে অস্বীকারকারী অবস্থায় ছেড়ে এসেছি, তারপর তারা তাঁকেই জিজ্ঞাসা করলেন:
কি হে আমর, এখানে কি করে এলে? তোমার কওমের প্রতি দরদী হয়ে, না ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে? তিনি জবাব দিলেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়েই আমি আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছি এবং ইসলাম গ্রহণ করেছি। তারপর আমি তরবারি নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর সংগে যুদ্ধে শরীক হয়েছি এবং লড়তে লড়তে এই অবস্থায় পৌঁছেছি। একথা বলার পরই তিনি তাদের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর তাঁরা রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে তাঁর সম্পর্কে আলোচনা করলেন, তখন তিনি বললেন : انْهُ لِمَنْ أَهْلِ الْجَنَّة অর্থাৎ সে নিঃসন্দেহে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আমর ইব্‌ন জামূহ (রা)-এর শাহাদত প্রসংগে

📄 আমর ইব্‌ন জামূহ (রা)-এর শাহাদত প্রসংগে

ইবন ইসহাক বলেন: আমার পিতা ইসহাক ইবন ইয়াসার বনূ সালামার কিছু প্রবীণ লোক থেকে আমার কাছে বর্ণনা করেছেন যে, আমর ইব্‌ন জামূহ (রা) খুবই খোঁড়া ছিলেন। তাঁর সিংহের মত সাহসী চারজন ছেলে ছিল। তাঁরা সব যুদ্ধেই রাসূলুল্লাহ্ (সা)-এর সংগে উপস্থিত থাকতেন। উহুদ যুদ্ধে তাঁরা তাঁদের পিতাকে যুদ্ধে যেতে বারণ করতে চাইলেন এবং বললেন: আপনাকে তো আল্লাহ্ তা'আলা অক্ষম করেছেন। আমর ইব্‌ন জামূহ (রা) ছেলেদের এই কথা শুনে রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে গিয়ে আরয করলেন: আমার ছেলেরা খোঁড়া হওয়ার কারণে আমাকে আপনার সংগে যুদ্ধে অংশ গ্রহণ করতে বারণ করছে। আল্লাহ্র কসম! আমার আকাঙ্ক্ষা, আমি এই খোঁড়া পা নিয়েই জান্নাতের ভূমিতে বিচরণ করব। তখন রাসূলুল্লাহ (সা) বললেন: তোমাকে আল্লাহ্ তা'আলা অপারগ করেছেন; সুতরাং তোমার উপর জিহাদ ফরয নয়। আর তিনি তাঁর ছেলেদেরকে বললেন: তোমাদের জন্যও তাকে বাঁধা দেওয়া ঠিক নয়। হতে পারে আল্লাহ্ তা'আলা তাকে শাহাদত নসীব করবেন। পরিশেষে আমর ইবন জামূহ (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর সংগে যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন এবং উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন।
ইবন ইসহাক বলেন: আমার কাছে সালিহ্ ইব্‌ন কায়সান বর্ণনা করেছেন যে, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ্ (সা)-এর সহাবীদের মধ্যে যাঁরা শহীদ হয়েছিলেন, হিন্দা বিন্ত উতবা ও তার সঙ্গিনীরা তাঁদের নাক-কান কাটতে লাগলো। এমন কি হিন্দা পুরুষদের কর্তিত নাক-কানগুলো দিয়ে পায়ের নুপুর, গলার হার বানাল; আর নিজের গলার হার, কানের দুল ও পায়ের নুপুর খুলে যুবায়র ইবন মুতঈমের গোলাম ওয়াহশীকে দিয়ে দিল। হিন্দা হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব (রা)-এর কলিজা ছিঁড়ে চিবাতে ও গিলতে চেষ্টা করলো কিন্তু গিলতে না পেরে তা থু করে ফেলে দিল। এরপর সে উঁচু একটি পাথরে চড়ে চীৎকার করে এই কবিতা আবৃত্তি করতে লাগল:
نحن جزیناکم بیوم بدر * والحرب بعبد الحرب ذات سعر
ما كان عن عتبة لي من صبر * ولا أخي وعمه وبكرى
شفيت نفسی و قضیت نذری * شفيت وحشی غلیل صدری
فشكر وحشی علی عمری * حتى ترم اعظمی فی قبری
আজ আমরা বদর যুদ্ধের প্রতিশোধ নিয়ে নিয়েছি। আর প্রথম যুদ্ধের পর দ্বিতীয় যুদ্ধ আরো উত্তেজনা পূর্ণ হয়ে থাকে।
উতবার বেদনা বরদাশত করা না আমার পক্ষে সম্ভব ছিল, না আমার ভাইয়ের পক্ষে, আর না ছিল সম্ভব উতবার চাচা ও আমার প্রথম সন্তানের পক্ষে।
আমি আমার প্রাণ জুড়িয়েছি, আমি আমার মান্নত পূরণ করেছি। হে ওয়াহশী! তুমি আমার মনের দাহ নির্বাপিত করেছো।
সুতরাং আমি আজীবন ওয়াহশীর কাছে কৃতজ্ঞ থাকবো, যতদিন না আমার হাঁড় কবরে জীর্ণ হয়ে যায়।
উপরোক্ত কবিতার জবাবে হিন্দা বিন্ত আছাছাহ ইব্‌ন আব্বাদ ইবন মুত্তালিব বলেন:
خزيت في بدر وبعد بدر * يا بنت وقاع عظيم الكفر
صبحك الله غداة الفجر * ملها شميين الطوال الزهر
بكل قطاع حسام يفرى * حمزة ليثي وعلى صقرى
إذ رام شيب وأبوك غدرى * فخضبا منه ضواحي النجر
وندرك السوء فشر نذر
হে লঞ্ছিত, পতিত ও কট্টর কাফিরের মেয়ে! বদর যুদ্ধেও তুমি অপদস্থ হয়েছো, আর বদরের পরেও।
আল্লাহ্ করুন, সকাল সকালেই কর্তনশীল তরবারিসহ দীর্ঘকায় বিশিষ্ট সুন্দর সুন্দর হাশিমীদের সাথে তোমার সাক্ষাৎ ঘটুক।
হামযা হলেন আমার সিংহ, আর আলী হলেন আমার বাজপাখী।
যখন শায়বা আর তোমার বাপ আমার সাথে গাদ্দারী করেছে, তখন হামযা ও আলী তাদের বক্ষের বাইরের অংশগুলোকে রক্তে রঞ্জিত করে দিয়েছে।
তোমার এ মন্দ প্রতিজ্ঞা, অত্যন্ত ঘৃণিত প্রতিজ্ঞা।
ইবন হিশাম বলেন: আমি এ কবিতাগুলোর তিনটি পংক্তি ছেড়ে দিয়েছি। কেননা তাতে মন্দ গালি-গালাজ বলেছে:
ইবন ইসহাক বলেন: হিন্দা বিন্ত উতবা এ সময় এ পংক্তিগুলোও আবৃত্তি করেছিল:
حتى بقرت بطنة عن الكبد
من لدعة الحزن الشديد المعتمد
تقدم إقداماً عليكم كا لأسد * * *
شفيت من حمزة نفسي بأحد
أذهب عنى ذاك ماكنت أجد
والحرب تعلوكم بشؤبوب بسرد
উহুদের মাঠে হামযাকে নিহত করে আমার কলিজা ঠাণ্ডা করেছি এবং তার পেট ফেড়ে তাঁর কলিজা পর্যন্ত বের করে নিয়েছি।
এর দ্বারা এক কঠিন জীবননাশক মর্মপীড়ার সেই ধড়ফড়ানি শেষ হয়ে গিয়েছে, যা আমি আমার বক্ষে অনুভব করছিলাম।
এ যুদ্ধ তোমাদের উপর শিলাবৃষ্টির ন্যায় উছলিয়ে পড়ছিল এবং তা রক্ত পিপাসু সিংহের ন্যায় তোমাদের উপর চড়াও হচ্ছিল।
ইবন ইসহাক বলেন: আমার কাছে সালিহ্ ইব্‌ন কায়সান বর্ণনা করেন যে, আমি শুনেছি উমর ইবন খাত্তাব (রা) হাসান ইন্ন সাবিত (রা)-কে লক্ষ্য করে বলেন: হে ইব্‌ন ফরীআ: (ইন্ন হিশাম বলেন: ফরীআ হলেন খালিদ ইব্‌ন খুনায়সের কন্যা। আর খুনায়স হলো: হারিসা ইব্‌ লাওযান ইব্‌ন আব্দ ওদ্দ ইব্‌ন যায়দ ইবন সা'লাবা ইন্ন খায়রাজ ইব্‌ন সাঈদা ইব্‌ন কা'ব ইবন খায়রাজের ছেলে)।
যদি শুনতে হিন্দা বিন্ত উতবার উক্তি এবং দেখতে তার সেই দম্ভ যা সে পাথরের উপর দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কবিতা পড়ে এবং হামযা (রা)-এর সাথে তার আচরণের কথা উল্লেখ করে দেখাচ্ছিল। হাসান ইবন সাবিত (রা) তাঁকে বললেন: আল্লাহ্র কসম! আমার চোখের সামনে সেই বর্শাটি এখনো ভাসছে যা তখন পড়ছিল, তখন আমি উঁচু স্থানে বসা ছিলাম। আমি ভাবতে লাগলাম, আল্লাহর কসম! এই হাতিয়ার তো আরবদের হাতিয়ার নয়। এই বর্শাই হামযা (রা)-এর উপর পড়েছিল, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। কিন্তু তবুও হিন্দার এই কথা: "নাও, এটাই তোমার জন্য যথেষ্ট" আমি শুনেছিলাম।
বর্ণনাকারী বলেন, তখন উমর ইবন খাত্তাব (রা) হাসান ইবন সাবিত (রা)-কে হিন্দার কিছু কবিতা ও শুনালেন। তখন হাসান ইবন সাবিত (রা) এই পংক্তিটি আবৃতি করলেন:
اشرت لكاع وكان عادتها * لؤما إذا اشرت مع الكفر
অপদার্থ মহিলা দর্প দেখাচ্ছে। তার এ স্বভাব অত্যন্ত ঘৃণ্য যে কাফির হয়েও সে দর্প দেখাচ্ছে।
ইব্‌ন হিশাম বলেন: এই পংক্তিটি তাঁর দীর্ঘ কবিতার অংশ বিশেষ, যা আমি এখানে ছেড়ে দিয়েছি। আরও কিছু কবিতা ছেড়ে দিয়েছি, যার শেষ অক্ষর দাল (১) ও যাল (১)। কেননা এগুলোতে তিনি মন্দ গালি গালাজ করেছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবু সুফিয়ান ও হামযা (রা)

📄 আবু সুফিয়ান ও হামযা (রা)

ইবন ইসহাক বলেন: বনূ হারিছ ইব্‌ন মানাতের লোক হুলায়স ইব্‌ন যাবান সে সময় হাবায়শ গোত্রের সরদার ছিলেন। তিনি আবু সুফিয়ানের কাছ দিয়ে অতিক্রম করছিলেন। আর তখন সে হামযা ইব্‌ন আবদুল মুত্তালিবের মাড়িতে তার বর্শার ফলা দ্বারা এই বলে আঘাত করছিল : )ذق عقق( মজাটা বুঝো, হে নাফরমান কোথাকার। এ অবস্থা দেখে হুলায়স বললেন: হে বনূ কিনানা! কুরায়শদের এই সরদার আপন চাচাত ভাই (হামযা (রা)-এর মরা লাশের সাথে যে আচরণ করছে, তোমরা তা দেখতে পাচ্ছ। তখন আবু সুফিয়ান বললেন: হতভাগা, আমার এ আচরণ গোপন করো, কারণ এটা ছিল একটা বিচ্যুতি।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উমর ইবন খাত্তাব (রা) ও আবু সুফিয়ান

📄 উমর ইবন খাত্তাব (রা) ও আবু সুফিয়ান

যুদ্ধ শেষে আবু সুফিয়ান যখন ফেরার ইচ্ছা করলো, তখন সে পাহাড়ের উপর চড়ে চীৎকার করে (নিজেকে সম্বোধন করে) বলতে লাগলেন:
আবু সুফিয়ান! কাজের কাজ করলে? যুদ্ধে আবর্তন বিবর্তন ঘটেই। এক যুদ্ধে আরেকটি যুদ্ধের প্রতিশোধ হয়ে যায়।
أعل هبل
হে হুবাল! তোমার ধর্মের জয় হোক। তখন রাসূলুল্লাহ্ (সা) উমর (রা)-কে নির্দেশ দিলেন, উঠ, তার জবাব দাও এবং বল:
الله أعلى وأجل
لاسواء قتلانا في الجنة وقتلاكم في النار
আল্লাহ্ই শ্রেষ্ঠ ও মহান। আমরা আর তোমরা সমান নই। আমাদের নিহতরা জান্নাতে আর তোমাদের নিহতরা জাহান্নামে।
এ জবাব শুনে আবু সুফিয়ান বললেন: হে উমর এদিকে এসো। তখন রাসূলুল্লাহ্ (সা) উমর (রা)-কে বললেন: তুমি তার কাছে যাও এবং দেখ তার কি হয়েছে। উমর (রা) তার কাছে গেলে আবু সুফিয়ান তাঁকে বললেন: আল্লাহ্র কসম দিয়ে বলছি, হে উমর! বলতো আমরা কি মুহাম্মাদ (সা)-কে হত্যা করেছি? উমর (রা) জবাব দিলেন: মোটেই নয়। তিনি তো এখনও তোমার সব কথা শুনছেন। আবু সুফিয়ান বললেন: তোমাকে আমি ইব্‌ন কামিআ থেকে অধিক সত্যবাদি, বিশ্বস্ত মনে করি। সে তো বলছিল, আমি মুহাম্মদ (সা)-কে হত্যা করে ফেলেছি।
ইব্‌ন হিশাম বলেন: ইব্‌ন কামিআর নাম ছিল আবদুল্লাহ্।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00