📘 সিরাতে ইবন হিশাম > 📄 কুরায়শদের সংঘবদ্ধ হওয়া প্রসংগে

📄 কুরায়শদের সংঘবদ্ধ হওয়া প্রসংগে


আবু সুফিয়ান এবং বাণিজ্যিক কাফিলার উসকানিতে গোটা কুরায়শ সম্প্রদায় ও তাদের মিত্ররা রাসূলুল্লাহ্ (সা)-এর বিরুদ্ধে কেবল ঐক্যবদ্ধই হল না বরং কিনানার গোত্রগুলো এবং তিহামার লোকেরা, যারা তাদের অনুগত ছিল, তারাও তাদের সহযোগিতার জন্য তৈরি হল:

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ উয্যা প্রসংগে

📄 আবূ উয্যা প্রসংগে


আবূ উয্যা আমর ইব্‌ন আবদুল্লাহ্ জুমাহী নামে এক ব্যক্তি ছিল, বদর যুদ্ধের পর রাসূলুল্লাহ্ (সা) যার উপর অনুগ্রহ করেছিলেন। তার অনেক সন্তান-সন্ততি ছিল এবং সে অভাবী ছিল। সে বদর যুদ্ধে বন্দী হয়েছিল। সে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে বলল: আপনি তো জানেন, আমার অনেক সন্তান-সন্ততি এবং আমি একজন অভাবী মানুষ। আপনি আমার উপর অনুগ্রহ করুন। রাসূলুল্লাহ্ (সা) তার প্রতি দয়া পরবশ হয়ে, তাকে ছেড়ে দেন। এরপর সাফওয়ান ইবন উমাইয়া তাকে বললেন: হে আবু উয্যা! তুমি তো কবি। তুমি তোমার কবিতা ও বাকশক্তি দিয়ে আমাদের সাহায্য কর এবং আমাদের সাথে যুদ্ধে চল। সে জবাব দিল: মুহাম্মদ (সা) বদর যুদ্ধে আমার প্রতি অনুগ্রহ করেছিলেন, তাই আমি তাঁর বিরুদ্ধে কোন কিছু করতে প্রস্তুত নই।
তখন সাফওয়ান বললেন: আচ্ছা, সে কথা থাক, তুমি তো নিজের জীবন দিয়ে আমাদের সাহায্য করতে পার। আমি অংগীকার করছি, যদি তুমি নিরাপদে ফিরে আসতে পার, তবে আমি তোমাকে প্রচুর সম্পদ দিয়ে ধনী করে দিব। আর যদি তুমি যুদ্ধে মারা যাও, তবে আমি এ দায়িত্ব নিচ্ছি যে, তোমার মেয়েরা আমার মেয়েদের সাথে জীবন যাপন করবে এবং সুখে-দুঃখে তারা আমার মেয়েদের মতই থাকবে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ উয্যার অংগীকার ভংগ প্রসংগে

📄 আবূ উয্যার অংগীকার ভংগ প্রসংগে


আবূ উয্যা এতে সম্মত হয়ে গেল এবং তিহামার উদ্দেশ্যে বেরিয়ে গেল। সেখানে পৌঁছে সে বনু কিনানাকে যুদ্ধের জন্য আহবান জানিয়ে এই কবিতা বলল :
إيها بني عبد مناف الرزام * أنتم حماة وابو كم حام
لا تعدوني نصركم بعد العام * لا تسلموني لا يحل إسلام
হে অবিচল যোদ্ধা বনূ আব্দ মানাফ! তোমরা হলে গোত্র মার্যদা সংরক্ষণকারী, যেমন ছিল তোমাদের পিতৃ পুরুষেরা গোত্র মর্যাদা রক্ষাকারী (সুতরাং এ কঠিন পরিস্থিতিতে তোমরা আমাদের সাহায্য কর)।
এ বছরের পর আর আমাদের সাহায্য করার প্রতিশ্রুতির কোন প্রয়োজন নেই।
আমাদের শত্রুর হাতে ছেড়ে দিও না; কেননা, এরূপ করা আদৌ উচিত নয়।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুসাফি' ইব্‌ন আব্দ মানাফ প্রসংগে

📄 মুসাফি' ইব্‌ন আব্দ মানাফ প্রসংগে


এ ছাড়াও মুসাফি' ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন ওয়াহাব ইবন হুযাফা ইব্‌ন জুমাহ্ বনু মালিক ইব্‌ন কিনানার কাছে পৌঁছে তাদেরকে রাসূলুল্লাহ্ (সা)-এর বিরুদ্ধে যুদ্ধ করার প্রতি প্ররোচিত করে এই কবিতা আবৃত্তি করলেন:
يا مال مال الحسب المقدم * أنشد ذا القربي وذا التذمم
من كان ذا رحم ومن لم يرحم * الحلف وسط البلد المحرم
عند حطيم الكعبة المعظم
হে বনূ মালিক ইব্‌ন কিনানা! তোমাদের সেই আগেকার আভিজাত্যবোধের কি হলো যে, আমি এখন সেই আত্মীয়-স্বজনকে, প্রতিশ্রুতি ও নিরাপত্তাদানকারীদের তালাশ করে বেড়াচ্ছি?
তোমরা বল তো, দয়াবান রহম দিলের অধিকারী কারা ছিল? সম্মানিত শহরের মাঝে, পবিত্র কা'বা ঘরের হাতীমের পাশে, কে মিত্রদের প্রতি অনুগ্রহ করেনি? (অর্থাৎ তোমরাই এরূপ করেছিলে, এখন তোমাদের কি হলো?)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00