📄 মুহায়্যসা ও হুয়াইসার ঘটনা
ইবন ইসহাক বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) বলেন:
تو مُ ظَفِرْتُمْ بِهِ مِنْ رِجَالٍ يَهُودَ فَاقْتُلُوهُ
তোমরা ইয়াহুদীদের যাকেই পারে, তাকে হত্যা করবে। এ নির্দেশ পেয়ে মুহায়াসা ইব্ন মাসউদ, ইব্ন সুনায়নার উপর আক্রমণ করেন।
ইবন হিশাম তার নাম মাহীসা বলেছেন। অনেকের মতে মুহায়্যসা ইবন মাসউদ (ইবন কা'ব) ইব্ন আমির ইব্ন 'আদী ইবন মাজদা'আ ইবন হারিসা ইব্ন হারিস ইব্ন খাযরাজ ইব্ন আমর ইবন মালিক ইব্ন আওস।
ইবন হিশাম আরো বলেন: অনেকে ইব্ন সুনায়নার স্থলে ইব্ন শুনায়না বলেছেন। ইব্ন সুনায়নী ছিল একজন ইয়াহুদী ব্যবসায়ী। তাদের সাথে তার মেলামেশা ও লেনদেন ছিল। মুহায়্যসা (রা) তাকে হত্যা করেন। মুহায়্যসা (রা)-এর ভাই হুয়াইসা তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন মুহায়্যসা (রা)-এর বড় ভাই। হত্যাকাণ্ডের পর হুয়াইসা (রা) তার ভাইকে মারধর করে বলতে লাগলেন: হে আল্লাহর দুশমন! তুমি তাকে হত্যা করে ফেললে। আল্লাহ্র কসম! তার মাল দ্বারা কিছু হলেও তোমার পেটে চর্বি জন্মেছে। তখন মুহায়্যসা (রা) বলেন, আমি তাকে বললাম : আল্লাহর কসম! তাকে হত্যা করার নির্দেশ আমাকে এমন এক ব্যক্তি দিয়েছেন, যদি তিনি তোমাকেও হত্যা করার নির্দেশ দেন, তবে আমি তোমাকেও হত্যা করে ফেলবো। একথা শুনে প্রথমবারের মত হুয়াইসার অন্তরে ইসলামের প্রতি আসক্তি সৃষ্টি হলো। তখন তিনি বললেন: যদি মুহাম্মদ (সা) তোমাকে আমার হত্যার নির্দেশ দিতেন, তবে কি তুমি আমাকে হত্যা করতে? মুহায়্যসা (রা) বললেন: অবশ্যই! আল্লাহর কসম! যদি তিনি আমাকে তোমার হত্যা করার জন্য নির্দেশ দিতেন, তবে আমি অবশ্যই তোমাকে হত্যা করতাম। একথা শুনে হুয়াইসা বলেন: আল্লাহ্র কসম! যে দীন তোমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে তা নি:সন্দেহে এক বিস্ময়ের বিষয়। এরপর হুয়াইসা ইসলাম গ্রহণ করেন।
ইবন ইসহাক বলেন: এ বর্ণনা আমাকে বনু হারিসার জনৈক আযাদকৃত গোলাম শুনিয়েছেন। তিনি তা শুনেছেন মুহায়্যসা (রা)-এর কন্যা থেকে এবং তিনি তা শুনেছেন তাঁর পিতা মুহায়্যসা (রা) থেকে।