📄 হিন্দ বিন্ত উসাসার শোকগাথা
ইবন ইসহাক বলেন: হিন্দ বিন্ত উসাসা ইব্ন আব্বাদ ইবন মুত্তালিব, 'উবায়দা ইব্ন হারিস ইবন মুত্তালিবের মৃত্যুতে নিম্নোক্ত শোকগাথা আবৃত্তি করে:
لقد ضمن الصفراء مجد او سوددا × وحلما اصيلا وافر اللب ولعقل
"সফ্রা এলাকাটি বুযুর্গী নেতৃত্ব, উত্তম সহনশীলতা, বিবেক-বুদ্ধির উল্লেখযোগ্য পরিমাণ নিজের মধ্যে রেখেছে।
(সে) উবায়দাকে (নিজের মাঝে রেখেছে), সুতরাং মুসাফির মেহমান এবং সেইসব বিধবার জন্য, যারা (তার কাছে) বিপদে এসে থাকত; তুমি তার উপর ক্রন্দন কর; যিনি ছিলেন গাছের একটি ডালার ন্যায়।
আর তুমি তার উপর ক্রন্দন কর সেসব লোকের জন্য, যারা প্রত্যেক শীতের মৌসুমে দুর্ভিক্ষের কারণে আকাশের কিনারা লাল হয়ে যাওয়ার সময় তার কাছে আসত।
...আর তুমি ইয়াতীমদের জন্য ক্রন্দন কর, যখন ঝড়-ঝঞ্ঝা আসত, তখন এরা তার কাছেই আশ্রয় নিত। আর ডেগের নীচে আগুন জ্বালানোর জন্য ক্রন্দন কর, যা দীর্ঘদিন ধরে টগবগ করে ফুটত। যদি আগুন নিভে যেত, তবে তিনি সে আগুনকে মোটা মোটা কাঠের দ্বারা জ্বালিয়ে দিতেন।
(উপরোক্ত আসবাবপত্র) রাতে আগমনকারী বা আপ্যায়নের প্রত্যাশী বা পথ হারিয়ে যাওয়া লোকের জন্য হত, যারা ধীরে ধীরে কুকুরের আওয়ায় শুনে তার কাছে গিয়ে হাযির হত।"
ইবন হিশাম বলেন: অধিকাংশ কবিতা বিশেষজ্ঞ এ কবিতাগুলো হিন্দের রচিত বলে স্বীকৃতি দেননি।
📄 বদর থেকে নিষ্ক্রান্ত হওয়ার তারিখ
ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ (সা) বদর যুদ্ধ থেকে রমযানের শেষে অথবা শাওয়ালের প্রথমে নিষ্ক্রান্ত হন।