📄 হামযা (রা)-এর কবিতা
আবদুল্লাহ্ ইব্ন রাওয়াহা (রা) হামযা ইব্ন আবদুল মুত্তালিব (রা)-এর শোকে নিম্নের কবিতাটি রচনা করেন, আর ইন্ন হিশাম বলেন: আমাকে আবূ যায়দ আনসারী তা কা'ব ইবন মালিক (রা)-এর নামে আবৃত্তি করে শুনিয়েছেন।
بكت عيني وحق لها بكاها * وما يغني البكاء ولا العويل
আমার চোখে অশ্রু ঝরেছে, আর এরূপ হওয়াই উচিত ছিল। তবে ক্রন্দন ও আর্ত-চিৎকার কি কাজের ছিল?
على أسد الإله غداة قالوا * أحمزة ذاكم الرجل القتيل
অশ্রু বহিয়েছিল আল্লাহর সিংহের জন্য, যেদিন লোকেরা বলেছিল: এই নিহত লোকটি কি হামযা?
أصيب المسلمون به جميعا * هناك وقد أصيب به الرسول
তাঁর শাহাদাতের কারণে সকল মুসলিমের অন্তরে আঘাত লেগেছিল, আর এ কারণে আল্লাহ্র রাসূলও ব্যথিত হয়েছিলেন।
أبا يعلى لك الاركان هدت * وانت الماجد البر الوصول
হে আবু ইয়া'লা¹ তোমার সকল অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে, অথচ তুমি ছিলে একজন শরীফ, সৎ ও পরপোকারী মানুষ।
عليك سلام ربك في جنان * مخالط نعيم لا يزول
জান্নাতে তোমার উপর তোমার রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক; তোমার জন্য রয়েছে সেখানে স্থায়ী নি'আমত।
ألا ياهاشم الأخيار صبرا * فكل فعالكم حسن جميل .
হে বনূ হাশিম! হে শ্রেষ্ঠ মানুষেরা! তোমরা ধৈর্যধারণ কর। তোমাদের সকল কাজই উৎকৃষ্ট ও সুন্দর।
رسول الله مصطبر كريم * بامر الله ينطق اذ يقول
আল্লাহ্র রাসূল (সা) অত্যন্ত ধৈর্যশীল ও মহানুভব ব্যক্তি, তিনি যখন যা বলেন, তা আল্লাহ্র নির্দেশেই বলেন।
الا من مبلغ عنى لؤيا * فبعد اليوم دائلة تدول
কে সে ব্যক্তি, যে লুআই গোত্রের কাছে আমার এ বার্তা পৌঁছে দেবে যে, এ যুদ্ধই শেষ নয়, এর পর আরও যুদ্ধ রয়েছে।
وقبل اليوم ما عرفوا وذاقوا * وقائعنا بها يشفى الغليل
এ যুদ্ধের আগে কাফিররা আমাদের ভালভাবে চিনেছে, তারা আস্বাদন করেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার স্বাদ; যাতে তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবৃত্ত হচ্ছিল।
نسيتم ضربنا بقليب بدر * غداة اتاكم الموت العجيل
বদর-কুয়ার তীরে আমাদের সেই তরবারির আঘাত কি তোমরা ভুলে গেছ, যাতে তোমরা দ্রুত মৃত্যুর সম্মুখীন হচ্ছিলে!
غداة ثوى ابو جهل صريعا * عليه الطير حائمة تجول
যখন আবু জাহলকে ভূপাতিত করে হত্যা করা হয়েছিল, তখন পাখিরা তার উপর চক্রাকারে ঘুরছিল।
وعتبة وابنه خرا جميعا * وشيبة عضه السيف الصقيل
আরও লুটিয়ে পড়েছিল উতবা ও তার ছেলে। সেই সাথে শায়বাও শাণিত তলোয়ারে দ্বিখণ্ডিত হয়েছিল।
ومتركنا أمية مجلعبا * وفي حيزومه لدن نبيل
আমরা উমাইয়াকে মাটিতে সোজা করে রেখেছিলাম। আর তার বুকে বিঁধেছিল এক বড় বর্শা।
و هام بني ربيعة سائلوها * ففي اسيافنا منها فلول
বনূ রাবী'আ গোত্রের লোকদের মাথার খুলির কাছে জিজ্ঞাসা কর, যার কারণে আমাদের তরবারিগুলো ভেঙে গেছে।
الا یا هند فابكي لا تملى * فانت الواله العبري الهبول
ওহে হিন্দা! এখন খুব কাঁদ, ক্লান্তবোধ কর না। তুমি তো বহু সন্তানহারা; তোমার কি কান্নার শেষ আছে?
الا ياهند لا تهدى شماتنا * بحمزة ان عزكم ذليل
ওহে হিন্দা! হামযার প্রতি তোমার অন্তরে যে আক্রোশ জমে আছে তা আর প্রকাশ করতে যেও না। কারণ তোমার সম্মান তো মাটিতে মিশে গেছে।
টিকাঃ
১. হযরত হামযা (রা)-এর উপনাম।
ইবন ইসহাক বলেন: হামযা ইবন আবদুল মুত্তালিব (রা) বদরের যুদ্ধে যা করেছিলেন সে সম্পর্কে বলেন:
ألم تر أمراً كان من عجب الدهر * وللحين أسباب مبينة الأمر
وما نطقت فيها بحق ولا فخر * أتتنا قريش بالحدائد والحدى
فقلنا لهم منا المقيم على النصر * فلما تلاقينا وكل مهيأ
بأمر رسول الله نور لنا بدر * ضربنا هم ضربا تخر سُجوده
وقد كان منا الحمد لله فى الصبر * فضجوا وعجوا عند ذلك فرقة
وأضحى أبو جهل صريعاً لدى الحفر * وولت قريش بالرماح كأنها
كخذروف ولدان توالى على خمر * نطاردهم حتى إذا الليل جنهم
📄 বদর যুদ্ধ সম্পর্কে আলী ইব্ন আবু তালিব (রা)-এর কবিতা
ইবন ইসহাক বলেন: বদরের যুদ্ধ সম্পর্কে আলী ইবন আবু তালিব (রা)-ও একটি কবিতা রচনা করেছিলেন।
ألم تر أن الله أبلى رسوله * بلاء عزيز ذي اقتدار وذي فضل
بما أنزل الكفار في لجة الردى * حمى عصبة كانوا أولي البأس و النبل
فأمسوا وقود النار في مستقرها * وكل كفور في القيامة ذو ذل
وخلى سبيل المؤمنين فأصبحوا * أعزة أهل الحق في الأمن والعدل
فلله حمد دائم غير منطقع * على كل حال ظاهر أو على رسل
فيا رب لا تسلب حياتي فإنني * أصول بحد المشرفي على جهل