📄 বনূ মাখযূম থেকে
ইবন ইসহাক বলেন: বনূ মাখযূম ইবন ইয়াক্যার এক ব্যক্তি:
১. কায়স ইবন সায়িব।
📄 বনূ জুমাহ থেকে
ইবন ইসহাক বলেন: বনূ জুমাহ্ ইব্ন আমর-এর পাঁচ ব্যক্তি:
১. আমর ইবন উবায় ইব্ন খালফ;
২. আবু রুহম ইব্ন আবদুল্লাহ্, তাদের মিত্র;
৩. তাদের আর একজন মিত্রের নাম আমার সংগ্রহ থেকে হারিয়ে গেছে।
৪. উমাইয়া ইব্ন খালফের আযাদকৃত দুই ব্যক্তি যাদের মধ্যে একজনের নাম ছিল নিস্তাস।
৫. উমাইয়া ইব্ন খালফের গোলাম আবূ রাফি'।
📄 বনূ সাহম থেকে
ইবন ইসহাক বলেন: বনূ সাহম ইব্ন আমর-এর এক ব্যক্তি:
১. নুবায়হ ইব্ন হাজ্জাজ-এর আযাদকৃত গোলাম আসলাম।
📄 বনূ আমির থেকে
বনু আমির ইবন লুয়াই ইব্ন গালিব থেকে: আবু হাতিব ইব্ন আমর ইব্ন আব্দ শাম্স মালিক ইব্ন রবী'আ ইব্ন কায়স ইব্ন কায়স ইব্ন আব্দ শামস তাঁর সাথে ছিলেন- 'উমরা বিন্ত সা'দী ইব্ন ওয়াকদান ইব্ন আব্দ শাস। (দুইজন পুরুষ)
আবু হাতিব ইব্ন আমর ইব্ন আব্দ শাম্স মালিক ইব্ন রবী'আ ইব্ন কায়স ইব্ন কায়স ইব্ন আব্দ শামস তাঁর সাথে ছিলেন- 'উমরা বিন্ত সা'দী ইব্ন ওয়াকদান ইব্ন আব্দ শামস। (দুইজন পুরুষ)
ইবন ইসহাক বলেন: বনূ আমির ইব্ন লুআঈ-এর দুই ব্যক্তি:
১. হাবীব ইন্ন জাবির ও
২. সায়িব ইবন মালিক।