📄 বনু তায়ম থেকে
ইবন ইসহাক বলেন: বনূ তায়ম ইব্ন মুররার দু'ব্যক্তি:
১. মুসাফি' ইব্ন ইয়ায (ইব্ন স ইবন আমির ইন্ন কা'ব ইবন সা'দ ইব্ন তায়ম) এবং
২. জাবির ইবন যুবাইয়র, তাদের মিত্র।
📄 বনূ মাখযূম থেকে
ইবন ইসহাক বলেন: বনূ মাখযূম ইবন ইয়াক্যার এক ব্যক্তি:
১. কায়স ইবন সায়িব।
📄 বনূ জুমাহ থেকে
ইবন ইসহাক বলেন: বনূ জুমাহ্ ইব্ন আমর-এর পাঁচ ব্যক্তি:
১. আমর ইবন উবায় ইব্ন খালফ;
২. আবু রুহম ইব্ন আবদুল্লাহ্, তাদের মিত্র;
৩. তাদের আর একজন মিত্রের নাম আমার সংগ্রহ থেকে হারিয়ে গেছে।
৪. উমাইয়া ইব্ন খালফের আযাদকৃত দুই ব্যক্তি যাদের মধ্যে একজনের নাম ছিল নিস্তাস।
৫. উমাইয়া ইব্ন খালফের গোলাম আবূ রাফি'।
📄 বনূ সাহম থেকে
ইবন ইসহাক বলেন: বনূ সাহম ইব্ন আমর-এর এক ব্যক্তি:
১. নুবায়হ ইব্ন হাজ্জাজ-এর আযাদকৃত গোলাম আসলাম।