📄 বনূ আব্দ শামস থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আব্দ শামস্ মানাফের দু'ব্যক্তি:
১. খালিদ ইবন উসায়দ ইব্ন আবুল 'ঈস ও
২. আস ইবন উমাইয়ার আযাদকৃত গোলাম আবুল আরীয ইয়াসার।
📄 বনু নাওফাল থেকে
ইবন ইসহাক বলেন: বনূ নাওফাল ইব্ন আব্দ মানাফের এক ব্যক্তি:
১. তাদের আযাদকৃত গোলাম নাবহান।
📄 বনু আসাদ থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আসাদ ইব্ন আবদুল উয্যার এক ব্যক্তি:
১. আবদুল্লাহ্ ইব্ন হুমায়দ ইবন যুহায়র ইবন হারিস।
📄 বনূ আবদুদ্দার থেকে
ইবন ইসহাক বলেন: বনু আবদুদ্দার ইব্ন কুসাইয়ের এক ব্যক্তি:
১. তাদের ইয়ামানী মিত্র আকীল।