📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ আমির থেকে

📄 বনূ আমির থেকে


ইবন ইসহাক বলেন: বনু আমির ইব্‌ন লুআঈ থেকে বন্দী হয়েছিলেন তিন ব্যক্তি:

১. সুহায়ল ইব্‌ন আমর ইব্‌ন আব্দ শামস্; ইব্‌ন আব্দ 'উদ্দ' ইব্‌ন নযর ইবন মালিক ইন হিস্স ইব্‌ন আমির; তাকে বন্দী করেছিলেন সালিম ইব্‌ন আউফ বংশীয় মালিক ইব্‌ন দুখুম।
২. আব্দ ইব্‌ন যাম'আ ই কায়স ইব্‌ন আব্দ শামস্ ইব্‌ন আব্দ 'উদ্দ ইব্‌ন নযর ইন্ন মালিক ইবন হিস্স ইবন আমির এবং
৩. আবদুর রহমান ইব্‌ন মাশনু ইব্‌ন ওয়াকদান ইব্‌ন কায়স ইব্‌ন আব্দ শামস্ ইব্‌ন আব্দ 'উদ্দ ইব্‌ন নযর ইন্ন মালিক ইব্‌ন হিসল ইবন 'আমির।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনু হারিস থেকে

📄 বনু হারিস থেকে


ইবন ইসহাক বলেন: বনু হারিস ইন ফিহরের দু'ব্যক্তি:

১. তুফায়ল ইব্‌ন আবূ কুনায় ও
২. উতবাহ ইব্‌ন আমর ইবন জাহ্দাম্।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনু হাশিম থেকে

📄 বনু হাশিম থেকে


ইবন ইসহাক বলেন: বনু হাশিম ইব্‌ন আব্দ মানাফের এক ব্যক্তি-উত্তা। সে ফি বংশীয় এবং তাদের মিত্র ছিল।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনু মুত্তালিব থেকে

📄 বনু মুত্তালিব থেকে


ইবন ইসহাক বলেন: বনূ মুত্তালিব ইব্‌ন আব্দ 'মানাফের তিন ব্যক্তি:

১. আকীল ইন্ন আমর। সে তাদের মিত্র ছিল;
২. আকীলের ভাই তামীম ইব্‌ন আমর এবং
৩. তামীমের ছেলে।

ফন্ট সাইজ
15px
17px