📄 বনু সাহম থেকে
ইবন ইসহাক বলেন: বন্ সাহম ইব্ন Amr ইবন হুসায়স ইব্ন কা'ব-এর চার ব্যক্তি:
১. আবূ বিদা'আ ইব্ন যুবায়রা ইবন সাঈদ ইবন সা'দ ইব্ন সাহম; বদরের বন্দীদের মধ্যে সে ছিল প্রথম ব্যক্তি, যাকে মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়েছিল। আর তার মুক্তিপণ তার ছেলে মুত্তালিব ইব্ন আবূ বিদা'আ আদায় করেছিল।
২. ফাওয়া ইব্ন কায়স ইব্ন আদী ইব্ন হুযাফা ইবন সা'দ ইব্ন সাহম;
৩. হানযালা ইব্ন কুবায়সা ইব্ন হুযাফا ইবন সা'দ ইব্ন সাহম ও
৪. হাজ্জাজ ইব্ন কায়স ইব্ন আদী ইবন সা'দ ইব্ন সাহম।
📄 বনু জুমাহ থেকে
বনূ জুমাহ ইব্ন Amr ইবন হুসায়স ইব্ন কা'ব-এর পাঁচ ব্যক্তি:
১. আবদুল্লাহ্ ইব্ন উবায় ইব্ন খালফ ইবন ওয়াহব ইবন হুযাফا ইব্ন জুমাহ;
২. আবূ ইয্যা Amr ইব্ন আবদ ইব্ন উসমান ইব্ন উহীব ইব্ন হুযাফا ইবন জুমাহ;
৩. ফাকিহ, উমাইয়া ইব্ন খালফ-এর আযাদকৃত গোলাম। তার আযাদ হওয়ার পর রাবাহ ইবন মুস্তারিফ তাকে নিজের বংশভুক্ত বলে দাবি করে। আর সে নিজে দাবি করত যে, সে শাম্মাখ ইব্ন মুহারিব ইন্ন ফিহর বংশের লোক। অনেকের মতে, ফাকিহ ছিল জারওল ইন্ন হিযম ইব্ন আওফ ইব্ন গাযব ইব্ন শাম্মাখ ইব্ন মুহারিব ইন্ন ফিহরের পুত্র;
৪. ওয়াহব ইবন উমায়র ইব্ন ওয়াহব ইব্ন খালফ ইব্ন ওয়াহব ইবন হুযাফا ইব্ন জুমাহ ও
৫. রবী'আ ইব্ন দারাজ ইব্ন আনবাস ইব্ন উহবান ইব্ন ওয়াহব ইব্ন হুযাফا ই জুমাহ।
📄 বনূ আমির থেকে
ইবন ইসহাক বলেন: বনু আমির ইব্ন লুআঈ থেকে বন্দী হয়েছিলেন তিন ব্যক্তি:
১. সুহায়ল ইব্ন আমর ইব্ন আব্দ শামস্; ইব্ন আব্দ 'উদ্দ' ইব্ন নযর ইবন মালিক ইন হিস্স ইব্ন আমির; তাকে বন্দী করেছিলেন সালিম ইব্ন আউফ বংশীয় মালিক ইব্ন দুখুম।
২. আব্দ ইব্ন যাম'আ ই কায়স ইব্ন আব্দ শামস্ ইব্ন আব্দ 'উদ্দ ইব্ন নযর ইন্ন মালিক ইবন হিস্স ইবন আমির এবং
৩. আবদুর রহমান ইব্ন মাশনু ইব্ন ওয়াকদান ইব্ন কায়স ইব্ন আব্দ শামস্ ইব্ন আব্দ 'উদ্দ ইব্ন নযর ইন্ন মালিক ইব্ন হিসল ইবন 'আমির।
📄 বনু হারিস থেকে
ইবন ইসহাক বলেন: বনু হারিস ইন ফিহরের দু'ব্যক্তি:
১. তুফায়ল ইব্ন আবূ কুনায় ও
২. উতবাহ ইব্ন আমর ইবন জাহ্দাম্।