📄 বনু আবদুদ্দার ও তাদের মিত্রদের থেকে
বনু আবদুদ্দার ইব্ন কুসাঈ-এর দু'ব্যক্তি:
১. আবূ আযীয ইবন উমায়র ইবন হাশিম ইব্ন আব্দ মানাফ ইব্ন আবদুদ্দার এবং
২. আসওয়াদ ইব্ন আমির, তাদের মিত্র। তারা বলে: আমরা আস্তয়াদ ইব্ন আমির ইবন Amr ইবন হারিস ইবন সাব্বাকের বংশধর।
📄 বনূ আসাদ ও তাদের মিত্রদের থেকে
বনূ আসাদ ইব্ন আবদুল উয্যা ইব্ন কুসাই-এর তিন ব্যক্তি:
১. সায়িব ইব্ন আবু হুবায়শ ইব্ন মুত্তালিব ইবুন আসাদ;
২. হুয়াইরিস ইব্ন আব্বাদ ইবন উসমান ইব্ন আসাদ; ইবন হিশামের মতে সে হল হারিস ইব্ন আইয ইবন উসমান ইব্ন আসাদ।
৩. ইবন ইসহাক বলেন: সালিম ইব্ন শাম্মাখ তাদের মিত্র।
📄 বনু মাখযূম থেকে
বনু মাখযূম ইন্ন ইয়াকযা ইব্ন মুরা থেকে নয় ব্যক্তি:
১. খালিদ ইব্ন হিশام ইব্ন মুগীরা ইব্ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্ন মাখযূম;
২. উমাইয়া ইব্ন আবূ হুযায়ফা ইব্ন মুগীরা;
৩. ওয়ালীদ ইব্ন ওয়ালীদ ইব্ন মুগীরা;
৪. উসমান ইব্ন আবদুল্লাহ্ ইব্ন মুগীরা ইব্ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্ন মাখযূম;
৫. আবুল মুনযির ইব্ন আবু রিফা'আ ইব্ন আবিদ ইব্ন আবদুল্লাহ্ ইবন Amr ইব্ন মাখযূম;
৬. সায়ফী ইব্ন আবু রিফা'আ ইব্ন আবিদ ইব্ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্ন মাখযূম;
৭. আবূ আতা আবদুল্লাহ্ ইব্ন আবূ সায়ব ইব্ন আবদুল্লাহ ইবন উমর ইব্ন মাখযূম;
৮. মুত্তালিব ইব্ন হান্তাব ইবন হারিস ইবন উবায়দ ইব্ন Amr ইব্ন মাখযূম এবং
৯. খালিদ ইব্ন আলাম, তাদের মিত্র। লোকেরা তার সম্পর্কে এরূপ বলে থাকে যে, সে-ই প্রথম ব্যক্তি যে পরাজিত হয়ে পৃষ্ঠ-প্রদর্শন পূর্বক পালিয়েছিল এবং এই কবিতা আবৃত্তি করে ছিল :
ولسنا على الادبار تدمى لكومنا * ولكن على اقدامنا يقطر الدم.
"আমরা এমন যোদ্ধা নই যে, আমাদের পৃষ্ঠদেশের যখম থেকে রক্ত প্রবাহিত হবে বরং আমাদের রক্ত প্রবাহিত হয় সামনের দিক থেকে।"
ইব্ন হিশাম বলেন: অন্য বর্ণনায় لسنا على الاعقاب রয়েছে। খালিদ ইব্ন আলাম ছিল খুযা'আ গোত্রীয়। অন্য মতে সে ছিল আকীল বংশীয়।
📄 বনু সাহম থেকে
ইবন ইসহাক বলেন: বন্ সাহম ইব্ন Amr ইবন হুসায়স ইব্ন কা'ব-এর চার ব্যক্তি:
১. আবূ বিদা'আ ইব্ন যুবায়রা ইবন সাঈদ ইবন সা'দ ইব্ন সাহম; বদরের বন্দীদের মধ্যে সে ছিল প্রথম ব্যক্তি, যাকে মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়েছিল। আর তার মুক্তিপণ তার ছেলে মুত্তালিব ইব্ন আবূ বিদা'আ আদায় করেছিল।
২. ফাওয়া ইব্ন কায়স ইব্ন আদী ইব্ন হুযাফা ইবন সা'দ ইব্ন সাহম;
৩. হানযালা ইব্ন কুবায়সা ইব্ন হুযাফا ইবন সা'দ ইব্ন সাহম ও
৪. হাজ্জাজ ইব্ন কায়স ইব্ন আদী ইবন সা'দ ইব্ন সাহম।