📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ নাওফাল ও তাদের মিত্রদের থেকে

📄 বনূ নাওফাল ও তাদের মিত্রদের থেকে


বনূ নাওফাল ইন্ন আব্দ মানাফ-এর তিন ব্যক্তি:
১. আদী ইব্‌ন খিয়ার ইন্ন আদী ইবন নাওফাল;
২. উসমান ইব্‌ন আব্দ শামস্ ইব্‌ন উখায় গাযওয়ান ইব্‌ন জাবির (মাযিন ইব্‌ন মানসূর বংশীয় তাদের মিত্র) এবং
৩. আবূ সাওর (তাদের মিত্র)।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আবদুদ্দার ও তাদের মিত্রদের থেকে

📄 বনু আবদুদ্দার ও তাদের মিত্রদের থেকে


বনু আবদুদ্দার ইব্‌ন কুসাঈ-এর দু'ব্যক্তি:
১. আবূ আযীয ইবন উমায়র ইবন হাশিম ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন আবদুদ্দার এবং
২. আসওয়াদ ইব্‌ন আমির, তাদের মিত্র। তারা বলে: আমরা আস্তয়াদ ইব্‌ন আমির ইবন Amr ইবন হারিস ইবন সাব্বাকের বংশধর।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আসাদ ও তাদের মিত্রদের থেকে

📄 বনূ আসাদ ও তাদের মিত্রদের থেকে


বনূ আসাদ ইব্‌ন আবদুল উয্যা ইব্‌ন কুসাই-এর তিন ব্যক্তি:
১. সায়িব ইব্‌ন আবু হুবায়শ ইব্‌ন মুত্তালিব ইবুন আসাদ;
২. হুয়াইরিস ইব্‌ন আব্বাদ ইবন উসমান ইব্‌ন আসাদ; ইবন হিশামের মতে সে হল হারিস ইব্‌ন আইয ইবন উসমান ইব্‌ন আসাদ।
৩. ইবন ইসহাক বলেন: সালিম ইব্‌ন শাম্মাখ তাদের মিত্র।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু মাখযূম থেকে

📄 বনু মাখযূম থেকে


বনু মাখযূম ইন্ন ইয়াকযা ইব্‌ন মুরা থেকে নয় ব্যক্তি:
১. খালিদ ইব্‌ন হিশام ইব্‌ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্‌ন মাখযূম;
২. উমাইয়া ইব্‌ন আবূ হুযায়ফা ইব্‌ন মুগীরা;
৩. ওয়ালীদ ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন মুগীরা;
৪. উসমান ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্‌ন মাখযূম;
৫. আবুল মুনযির ইব্‌ন আবু রিফা'আ ইব্‌ন আবিদ ইব্‌ন আবদুল্লাহ্ ইবন Amr ইব্‌ন মাখযূম;
৬. সায়ফী ইব্‌ন আবু রিফা'আ ইব্‌ন আবিদ ইব্‌ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্‌ন মাখযূম;
৭. আবূ আতা আবদুল্লাহ্ ইব্‌ন আবূ সায়ব ইব্‌ন আবদুল্লাহ ইবন উমর ইব্‌ন মাখযূম;
৮. মুত্তালিব ইব্‌ন হান্তাব ইবন হারিস ইবন উবায়দ ইব্‌ন Amr ইব্‌ন মাখযূম এবং
৯. খালিদ ইব্‌ন আলাম, তাদের মিত্র। লোকেরা তার সম্পর্কে এরূপ বলে থাকে যে, সে-ই প্রথম ব্যক্তি যে পরাজিত হয়ে পৃষ্ঠ-প্রদর্শন পূর্বক পালিয়েছিল এবং এই কবিতা আবৃত্তি করে ছিল :
ولسنا على الادبار تدمى لكومنا * ولكن على اقدامنا يقطر الدم.
"আমরা এমন যোদ্ধা নই যে, আমাদের পৃষ্ঠদেশের যখম থেকে রক্ত প্রবাহিত হবে বরং আমাদের রক্ত প্রবাহিত হয় সামনের দিক থেকে।"
ইব্‌ন হিশাম বলেন: অন্য বর্ণনায় لسنا على الاعقاب রয়েছে। খালিদ ইব্‌ন আলাম ছিল খুযা'আ গোত্রীয়। অন্য মতে সে ছিল আকীল বংশীয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00