📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ মাখযূম থেকে

📄 বনূ মাখযূম থেকে


বনু মাখযূম ইব্‌ন ইয়াকযার সাত ব্যক্তি:
১. হুযায়ফা ইব্‌ন আবূ হুযায়ফা ইব্‌ন মুগীরা; সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) তাকে হত্যা করেন।
২. হিশام ইব্‌ন আবূ হুযায়ফা ইব্‌ন মুগীরা; সুহায়ব ইবন সিনান (রা) তাকে হত্যা করেন।
৩. যুহায়র ইব্‌ন আবূ রিফা'আ; তাকে হত্যা করেন আবু উসায়দ মালিক ইবন রাবী'আ।
৪. সায়িব ইব্‌ন আবূ রিফা'আ; তাকে হত্যা করেন আবদুর রহমান ইবন আউফ (রা)।
৫. আয়িয ইব্‌ন সায়িব ইব্‌ন উওয়াইমির; সে বন্দী হওয়ার পর মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছিল। কিন্তু হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব (রা)-এর প্রদত্ত আঘাতের কারণে পথিমধ্যে মারা যায়।
৬. তাঈ বংশীয় তাদের মিত্র উমায়র এবং
৭. কারাহ গোত্রীয় তাদের মিত্র খিয়ার।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ জুমাহ থেকে

📄 বনূ জুমাহ থেকে


বনূ জুমাহ ইব্‌ন Amr এর এক ব্যক্তি :
১. তাদের মিত্র সাবরা ইবন মালিক।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু সাহম থেকে

📄 বনু সাহম থেকে


বনূ সাহম ইব্‌ন Amr এর দুই ব্যক্তি:
১. হারিস ইন্ন মুনাবব্বিহ ইব্‌ন হাজ্জাজ; তাকে হত্যা করেন সুহায়ব ইবন সিনান।
২. আসিম ইব্‌ন যুবায়রার ভাই আমির ইবন আউফ ইব্‌ন যুবায়রা; তাকে হত্যা করেন আবদুল্লাহ্ ইব্‌ন সালামা আজলানী। মতান্তরে আবূ দুজানা 'তাকে হত্যা করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00