📄 বনু আবদুদ্দার থেকে
বনূ আবদুদ্দার ইব্ন কুসাই-এর দুই ব্যক্তি:
১. নুবায়হ ইব্ন যায়দ ইবন মুলায়স ও
২. কায়স বংশীয় তাদের মিত্র উবায়দ ইবন সালীত।
📄 বনু তায়ম থেকে
বনূ তায়ম ইব্ন মুররার দুই ব্যক্তি:
১. মালিক ইবন উবায়দুল্লাহ্ ইবন উসমান (সে ছিল তাল্হা ইবন উবায়দুল্লাহ্ ইব্ন উসমান-এর ভাই) তাকে বন্দী করা হয়েছিল এবং সে বন্দী থাকা অবস্থায় মারা যায়। এ জন্য তাঁকেও নিহতদের মধ্যে গণ্য করা হয়।
২. কারো কারো মতে, Amr ইবন আবদুল্লাহ্ ইবুন জুদ'আন।
📄 বনূ মাখযূম থেকে
বনু মাখযূম ইব্ন ইয়াকযার সাত ব্যক্তি:
১. হুযায়ফা ইব্ন আবূ হুযায়ফা ইব্ন মুগীরা; সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রা) তাকে হত্যা করেন।
২. হিশام ইব্ন আবূ হুযায়ফা ইব্ন মুগীরা; সুহায়ব ইবন সিনান (রা) তাকে হত্যা করেন।
৩. যুহায়র ইব্ন আবূ রিফা'আ; তাকে হত্যা করেন আবু উসায়দ মালিক ইবন রাবী'আ।
৪. সায়িব ইব্ন আবূ রিফা'আ; তাকে হত্যা করেন আবদুর রহমান ইবন আউফ (রা)।
৫. আয়িয ইব্ন সায়িব ইব্ন উওয়াইমির; সে বন্দী হওয়ার পর মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছিল। কিন্তু হামযা ইব্ন আবদুল মুত্তালিব (রা)-এর প্রদত্ত আঘাতের কারণে পথিমধ্যে মারা যায়।
৬. তাঈ বংশীয় তাদের মিত্র উমায়র এবং
৭. কারাহ গোত্রীয় তাদের মিত্র খিয়ার।
📄 বনূ জুমাহ থেকে
বনূ জুমাহ ইব্ন Amr এর এক ব্যক্তি :
১. তাদের মিত্র সাবরা ইবন মালিক।