📘 সিরাতে ইবন হিশাম > 📄 বদর যুদ্ধে নিহত অন্যান্য কাফির যাদের কথা ইবন ইসহাক আলোচনা করেননি

📄 বদর যুদ্ধে নিহত অন্যান্য কাফির যাদের কথা ইবন ইসহাক আলোচনা করেননি


ইব্‌ন হিশام বলেন: আমাকে আবূ উবায়দা আবূ Amr-এর সূত্রে জানিয়েছেন যে, বদরের যুদ্ধে নিহত মুশরিকদের সংখ্যা ছিল সত্তরজন এবং বন্দীর সংখ্যাও ছিল সত্তরজন। ইব্‌ন আব্বাস ও সাঈদ ইব্‌ন মুসায়্যাব (রা)-এর অভিমতও এরূপ।
আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন:
أولَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مُثْلَيْهَا - م
"কি ব্যাপার যখন তোমাদের উপর (উহুদ যুদ্ধে) মুসীবত এসে পৌঁছাল অথচ তোমরা তো তার দ্বিগুণ বিপদ (বদর যুদ্ধে শত্রুদের উপর) ঘটিয়েছিলে।" (৩: ১৬৫)
এ আয়াতে উহুদের যুদ্ধে নিহত সত্তরজনের দিকেই ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ উহুদের যুদ্ধে তোমাদের যে ক'জন নিহত হয়েছিল, বদরের যুদ্ধে তোমরা শত্রুদেরকে এর দ্বিগুণ বিপদে ফেলেছিলে, তাদের সত্তরজন নিহত এবং সত্তরজন বন্দী হয়েছিল।
আবু যায়দ আনসারী আমাকে কা'ব ইবন মালিকের এ কবিতা শুনিয়েছেন:
فا قام بالعطن المعطن منهم × سبعون عتبه منهم والاسود
"পানির গর্তে, যেখানে উট বসে, সেখানে তাদের সত্তর ব্যক্তি পড়েছিল, যার মধ্যে উতবা এবং আস্তয়াদও ছিল।"
ইবন হিশام বলেন: কবি এখানে বদর যুদ্ধে নিহত কাফিরদের প্রতি ইঙ্গিত করেছেন। এ পঙ্‌ক্তিটি তার উহুদ যুদ্ধ সংক্রান্ত একটি দীর্ঘ কবিতার অংশবিশেষ। যথাস্থানে তা ইনশা আল্লাহ্ আলোচনা করব।
ইব্‌ন হিশام বলেন: নিহত সত্তরজনের মধ্যে ইবন ইসহাক যাদের নাম উল্লেখ করেন নি, তারা হল:

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আব্দ শামস্ থেকে

📄 বনূ আব্দ শামস্ থেকে


বনূ আব্দ শামস্ ইব্‌ন্ন মানাফ এর দুই ব্যক্তি:
১. ওয়াহ্হ্ব ইবন হারিস; সে ছিল আনমার ইবন বাগীয গোত্রীয় এবং তাদের মিত্র।
২. তাদের ইয়ামানী মিত্র আমির ইবন যায়দ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আসাদ থেকে

📄 বনু আসাদ থেকে


বনূ আসাদ ইব্‌ন আবদুল উয্যার দুই ব্যক্তি:
১. তাদের ইয়ামানী মিত্র উকবা ইবন যায়দ এবং
২. তাদের আযাদকৃত গোলাম উমায়র।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আবদুদ্দার থেকে

📄 বনু আবদুদ্দার থেকে


বনূ আবদুদ্দার ইব্‌ন কুসাই-এর দুই ব্যক্তি:
১. নুবায়হ ইব্‌ন যায়দ ইবন মুলায়স ও
২. কায়স বংশীয় তাদের মিত্র উবায়দ ইবন সালীত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00