📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু জুমাহ থেকে

📄 বনু জুমাহ থেকে


বনূ জুমাহ ইব্‌ন Amr ইবন হুসায়স ইব্‌ন কা'ব ইব্‌ন লুআঈ-এর তিন ব্যক্তি:
১. উমাইয়া ইব্‌ন খালফ ইব্‌ন ওয়াহব ইবন হুযাফا ইব্‌ন জুমাহ; তাকে মাযিন বংশীয় জনৈক আনসার সাহাবী হত্যা করেন। ইব্‌ন হিশام বলেন: বরং তাকে মু'আয ইব্‌ন আফরা, খারিজা ইব্‌ন যায়দ ও খুবায়ব ইব্‌ ইসাফ সম্মিলিতভাবে হত্যা করেন।
২. ইবন ইসহাক বলেন তার ছেলে আলী ইবন উমাইয়া ইব্‌ন খালফ; তাকে আম্মার ইন্ন ইয়াসির (রা) হত্যা করেন।
৩. আওস ইব্‌ন মি'য়ার ইন্ন লাওযান ইবন সা'দ ইব্‌ন জুমাহ; ইন হিশামের মতে তাকে আলী ইব্‌ন আবূ তালিব (রা) হত্যা করেন। অন্যমতে হুসায়ন ইবন হারিস ইবন মুত্তালিব ও উসমান ইবন মায'উন (রা) সম্মিলিতভাবে তাকে হত্যা করেন। ইবন হিশام এরূপ বলেছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আমির থেকে

📄 বনু আমির থেকে


বনূ আমির ইব্‌ন লুআঈ-এর দুই ব্যক্তি:
১. আব্দ কায়স বংশীয় তাদের মিত্র মু'আবিয়া ইব্‌ন আমির;
ইব্‌ন হিশামের মতে তাকে হত্যা করেন আলী ইব্‌ন আবূ তালিব (রা), মতান্তরে উক্বাশা ইব্‌ন মিহসান তাকে হত্যা করেন। ইব্‌ন হিশাম এরূপ বলেছেন।
২. ইবন ইসহাক বলেন: কালব ইব্‌ন আউফ ইব্‌ন কা'ব; আমির ইব্‌ন লায়স বংশীয় তাদের মিত্র মা'বাদ ইব্‌ন ওয়াহ্হাব।
ইবন হিশামের মতে তাকে বুকায়রের দু'ছেলে খালিদ ও ইয়াস মতান্তরে আবূ দুজানা হত্যা করেন। ইব্‌ন হিশাম এরূপ বলেছেন।
ইব্‌ন হিশام বলেন: আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী বদরে নিহত কুরায়שদের সর্বমোট সংখ্যা ছিল পঞ্চাশজন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বদর যুদ্ধে নিহত অন্যান্য কাফির যাদের কথা ইবন ইসহাক আলোচনা করেননি

📄 বদর যুদ্ধে নিহত অন্যান্য কাফির যাদের কথা ইবন ইসহাক আলোচনা করেননি


ইব্‌ন হিশام বলেন: আমাকে আবূ উবায়দা আবূ Amr-এর সূত্রে জানিয়েছেন যে, বদরের যুদ্ধে নিহত মুশরিকদের সংখ্যা ছিল সত্তরজন এবং বন্দীর সংখ্যাও ছিল সত্তরজন। ইব্‌ন আব্বাস ও সাঈদ ইব্‌ন মুসায়্যাব (রা)-এর অভিমতও এরূপ।
আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন:
أولَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مُثْلَيْهَا - م
"কি ব্যাপার যখন তোমাদের উপর (উহুদ যুদ্ধে) মুসীবত এসে পৌঁছাল অথচ তোমরা তো তার দ্বিগুণ বিপদ (বদর যুদ্ধে শত্রুদের উপর) ঘটিয়েছিলে।" (৩: ১৬৫)
এ আয়াতে উহুদের যুদ্ধে নিহত সত্তরজনের দিকেই ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ উহুদের যুদ্ধে তোমাদের যে ক'জন নিহত হয়েছিল, বদরের যুদ্ধে তোমরা শত্রুদেরকে এর দ্বিগুণ বিপদে ফেলেছিলে, তাদের সত্তরজন নিহত এবং সত্তরজন বন্দী হয়েছিল।
আবু যায়দ আনসারী আমাকে কা'ব ইবন মালিকের এ কবিতা শুনিয়েছেন:
فا قام بالعطن المعطن منهم × سبعون عتبه منهم والاسود
"পানির গর্তে, যেখানে উট বসে, সেখানে তাদের সত্তর ব্যক্তি পড়েছিল, যার মধ্যে উতবা এবং আস্তয়াদও ছিল।"
ইবন হিশام বলেন: কবি এখানে বদর যুদ্ধে নিহত কাফিরদের প্রতি ইঙ্গিত করেছেন। এ পঙ্‌ক্তিটি তার উহুদ যুদ্ধ সংক্রান্ত একটি দীর্ঘ কবিতার অংশবিশেষ। যথাস্থানে তা ইনশা আল্লাহ্ আলোচনা করব।
ইব্‌ন হিশام বলেন: নিহত সত্তরজনের মধ্যে ইবন ইসহাক যাদের নাম উল্লেখ করেন নি, তারা হল:

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আব্দ শামস্ থেকে

📄 বনূ আব্দ শামস্ থেকে


বনূ আব্দ শামস্ ইব্‌ন্ন মানাফ এর দুই ব্যক্তি:
১. ওয়াহ্হ্ব ইবন হারিস; সে ছিল আনমার ইবন বাগীয গোত্রীয় এবং তাদের মিত্র।
২. তাদের ইয়ামানী মিত্র আমির ইবন যায়দ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00