📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ মাখযূম থেকে

📄 বনূ মাখযূম থেকে


২. ইব্‌ন ইসহাক বলেন: উসমান ইব্‌ন মালিক ইব্‌ন উবায়দুল্লাহ ইব্‌ন উসমান-ইব্‌ন Amr ইব্‌ন কা'ব, তাকে হত্যা করেন সুহায়ব ইব্‌ন সিনান।
বনু মাখযূম ইব্‌ন ইয়াকযা ইব্‌ন মুররার সতের ব্যক্তি:
১. আবু জাহল ইব্‌ন হিশام, তার নাম হল Amr ইব্‌ন হিশام ইব্‌ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন Amr ইব্‌ন মাখযূম। মু'আয ইব্‌ন Amr ইব্‌ন জামূহ (রা) তার পা কেটে দিয়েছিলেন। ইকরামা ইব্‌ন আবু জাহল আক্রমণ করে মু'আয-এর হাত ছিন্ন করে দিয়েছিল। এরপর মু'আওয়ায ইব্‌ন আফরা মারাত্মকভাবে আক্রমণ করে আবু জাহলকে মাটিতে ফেলে দেন। তখনও তার দেহে প্রাণের স্পন্দন ছিল। এরপর রাসূলুল্লাহ্ (সা) তাকে নিহতদের মধ্যে তালাশ করার নির্দেশ দিলে আবদুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রা) তার মাথা কেটে নেন।
২. আস ইব্‌ন হিশام ইব্‌ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন উমর ইব্‌ন মাখযূম, তাকে হত্যা করেন উমর ইব্‌ন খাত্তাব (রা)।
৩. ইয়াযীদ ইব্‌ন আবদুল্লাহ্ তামীম বংশীয় এবং বনু মাখযূমের মিত্র ছিল। ইবন হিশام বলেন: সে বনু তামীম-এর শাখা বংশ বনু Amr ইব্‌ন তামীমের লোক ছিল এবং সে বীর যোদ্ধা ছিল। তাকে হত্যা করেন আম্মার ইব্‌ন ইয়াসির (রা)।
৪. ইব্‌ন ইসহাক বলেন: তাদের মিত্র আবু মুসাফিহ আশ'আরী। ইব্‌ন হিশামের মতে তাকে হত্যা করেন আবু দুজানা সাঈদী (রা)।
৫. তাদের মিত্র হারমালা ইব্‌ন Amr; ইবন হিশাম বলেন: তাকে ইব্‌ন হারিস ইব্‌ন খাযরাজ-এর ভাই খারিজা ইব্‌ন যায়দ ইব্‌ন আবূ যুহায়র হত্যা করেন। মতান্তরে আলী ইব্‌ন আবূ তালিব (রা) তাকে হত্যা করেন। আর হারমালা ছিল আসাদ বংশীয়।
৬. ইব্‌ন ইসহাক বলেন: মাসউদ ইব্‌ন আবূ উমাইয়া ইব্‌ন মুগীরা; ইব্‌ন হিশামের মতে তাকে হত্যা করেন আলী ইব্‌ন আবূ তালিব (রা)।
৭. আবু কায়স ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন মুগীরা; ইবন হিশাম বলেন: তাকে হত্যা করেন হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব (রা)।
৮. ইব্‌ন ইসহাক বলেন: আবু কায়স ইব্‌ন ফাকিহ ইব্‌ন মুগীরা; ইবন হিশামের মতে তাকে হত্যা করেন আলী ইব্‌ন আবু তালিব (রা)। ভিন্ন মতে, তাকে হত্যা করেন আম্মার ইব্‌ন ইয়াসির (রা)।
৯. ইব্‌ন ইসহাক বলেন: রিফা'আ ইব্‌ন আবু রিফা'আ ইব্‌ন আবিদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন উমর ইব্‌ন মাখযূম। ইবন হিশামের মতে, তাকে হত্যা করেছিলেন বালাহারিস ইব্‌ন খাযরাজ-এর ভাই সা'দ ইব্‌ন রবী'।
১০. মুনযির ইব্‌ন আবূ রিফা'আ ইব্‌ন আবিদ; ইবন হিশামের মতে তাকে হত্যা করেছিলেন বনূ উবায়দ ইব্‌ন যায়দ ইবন মালিক ইব্‌ন আউফ ইব্‌ন Amr ইবন আউফ-এর মিত্র মা'ন ইব্‌ন আদী ইব্‌ন আদী জাদ্দ ইব্‌ন আজলান।
১১. আবদুল্লাহ্ ইব্‌ন মুনযির ইব্‌ন আবূ রিফা'আ ইব্‌ন আবিদ; ইন্ন হিশামের মতে তাকে হত্যা করেন আলী ইব্‌ন আবু তালিব (রা)।
১২. ইবন ইসহাক বলেন: সায়িব ইব্‌ন আবূ সায়িব ইব্‌ন আবিদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন উমর ইব্‌ন মাখযুম; ইব্‌ন হিশাম বলেন: সায়িব ইব্‌ন আবু সায়িব রাসূলুল্লাহ্ (সা)-এর ব্যবসায়ে শরীক ছিল। তার সম্পর্কেই হাদীস শরীফে রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেছেন: نعم الشريك السائب لا يشارى ولا يماري
"সায়িব অত্যন্ত উত্তম শরীক। না সে কোন প্রকার হঠকারিতা করে, আর না সে ঝগড়া করে।"
আমাদের পাওয়া তথ্যমতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং মুসলিম হিসাবে ভাল মুসলমান ছিলেন। আল্লাহই ভাল জানেন। ইন শিহাব যুহরী, উবায়দুল্লাহ্ ইব্‌ন উত্কার সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে উল্লেখ করেছেন যে, সায়িব ইব্‌ন আবূ সায়িব ইব্‌ন আবিদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন উমর ইব্‌ন মাখযূম রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে বায়'আত গ্রহণকারী কুরায়שদের অন্যতম ছিলেন। রাসূলুল্লাহ্ (সা) তাঁকে যী'রানার দিন হুনায়নের গনীমতের মালের হিস্সা প্রদান করেছিলেন। ইন হিশام বলেন: ইবন ইসহাক ছাড়াও অনেকে উল্লেখ করেছেন যে, তাকে যুবায়র ইব্‌ন আওয়ام হত্যা করেছিলেন।
১৩. ইবন ইসহাক বলেন: আসওয়াদ ইব্‌ন আবদুল আসাদ ইবন হিলাল ইবন আবদুল্লাহ্ ইবন উমর ইব্‌ন মাখযূম; তাকে হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) হত্যা করেন।
১৪. হাজিব ইব্‌ন সায়িব ইব্‌ন উওয়াইমির ইব্‌ন Amr ইব্‌ন আইয ইব্‌ন আব্দ ইন্ন ইমরান ইবন মাখযূম; ইন্ন হিশام বলেন: অন্য মতে আইয ছিল ইমরান ইব্‌ন মাখযূমের ছেলে। আর অনেকের মতে হাজি ইব্‌ন সায়িব। হাজিব ইব্‌ন সায়িবকে আলী ইব্‌ন আবূ তালিব (রা) হত্যা করেন।
১৫. ইবন ইসহাক বলেন: উওয়াইমির ইবন সায়িব ইব্‌ন উওয়াইমির; ইবন হিশামের মতে, তাকে নু'মান ইবন মালিক মল্লযুদ্ধে হত্যা করেন।
১৬. Amr ইব্‌ন সুফইয়ান;
১৭. জাবির ইব্‌ন সুফইয়ান-এরা দু'জন তাদের তাঈ বংশীয় মিত্র ছিল। ইবন হিশামের মতে Amrকে ইয়াযীদ ইব্‌ন রুকায়শ ও জাবিরকে আবূ বুরদা ইব্‌ন নায়‍্যার (রা) হত্যা করেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ সাহম থেকে

📄 বনূ সাহম থেকে


বনূ সাহম ইব্‌ন Amr ইব্‌ন হুসায়স ইব্‌ন হুদায়দ ইব্‌ন কা'ব ইব্‌ন লুআঈ এর পাঁচজন:
১. মুনাব্বিহ ইব্‌ন হাজ্জাজ ইব্‌ন আমির ইবন হুযায়ফা ইবন সা'দ ইব্‌ন সাহম। তাকে বন্ সালিমার লোক আবুল ইয়াসার (রা) হত্যা করেন।
২. তার ছেলে, আস ইন্ন মুনাব্বিহ ইব্‌ন হাজ্জাজ; ইন্ন হিশামের মতে তাকে আলী ইব্‌ন আবূ তালিব (রা) হত্যা করেন।
৩. নুবায়হ ইব্‌ন হাজ্জাজ ইব্‌ন আমির; ইবন হিশামের মতে তাকে হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব ও সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) সম্মিলিতভাবে হত্যা করেন।
৪. আবুল আস ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইবন সা'দ ইব্‌ন সাহম; ইন্ন হিশাম বলেন: তাকে আলী ইব্‌ন আবু তালিব (রা) হত্যা করেন। অন্যমতে তাকে নু'মান ইব্‌ন মালিক কাওকালী (রা) হত্যা করেন। ভিন্ন মতে আবূ দুজানা (রা) তাকে হত্যা করেন।
৫. ইবন ইসহাক বলেন: আসিম ইব্‌ন আউফ ইব্‌ন যুবায়রা ইন্ন সুআঈদ ইবন সা'দ ইবন সাহম। ইবন হিশামের মতে তাকে বনূ সালিমার লোক আবুল ইয়াসার (রা) হত্যা করেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু জুমাহ থেকে

📄 বনু জুমাহ থেকে


বনূ জুমাহ ইব্‌ন Amr ইবন হুসায়স ইব্‌ন কা'ব ইব্‌ন লুআঈ-এর তিন ব্যক্তি:
১. উমাইয়া ইব্‌ন খালফ ইব্‌ন ওয়াহব ইবন হুযাফا ইব্‌ন জুমাহ; তাকে মাযিন বংশীয় জনৈক আনসার সাহাবী হত্যা করেন। ইব্‌ন হিশام বলেন: বরং তাকে মু'আয ইব্‌ন আফরা, খারিজা ইব্‌ন যায়দ ও খুবায়ব ইব্‌ ইসাফ সম্মিলিতভাবে হত্যা করেন।
২. ইবন ইসহাক বলেন তার ছেলে আলী ইবন উমাইয়া ইব্‌ন খালফ; তাকে আম্মার ইন্ন ইয়াসির (রা) হত্যা করেন।
৩. আওস ইব্‌ন মি'য়ার ইন্ন লাওযান ইবন সা'দ ইব্‌ন জুমাহ; ইন হিশামের মতে তাকে আলী ইব্‌ন আবূ তালিব (রা) হত্যা করেন। অন্যমতে হুসায়ন ইবন হারিস ইবন মুত্তালিব ও উসমান ইবন মায'উন (রা) সম্মিলিতভাবে তাকে হত্যা করেন। ইবন হিশام এরূপ বলেছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আমির থেকে

📄 বনু আমির থেকে


বনূ আমির ইব্‌ন লুআঈ-এর দুই ব্যক্তি:
১. আব্দ কায়স বংশীয় তাদের মিত্র মু'আবিয়া ইব্‌ন আমির;
ইব্‌ন হিশামের মতে তাকে হত্যা করেন আলী ইব্‌ন আবূ তালিব (রা), মতান্তরে উক্বাশা ইব্‌ন মিহসান তাকে হত্যা করেন। ইব্‌ন হিশাম এরূপ বলেছেন।
২. ইবন ইসহাক বলেন: কালব ইব্‌ন আউফ ইব্‌ন কা'ব; আমির ইব্‌ন লায়স বংশীয় তাদের মিত্র মা'বাদ ইব্‌ন ওয়াহ্হাব।
ইবন হিশামের মতে তাকে বুকায়রের দু'ছেলে খালিদ ও ইয়াস মতান্তরে আবূ দুজানা হত্যা করেন। ইব্‌ন হিশাম এরূপ বলেছেন।
ইব্‌ন হিশام বলেন: আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী বদরে নিহত কুরায়שদের সর্বমোট সংখ্যা ছিল পঞ্চাশজন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00