📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ নাওফাল থেকে

📄 বনূ নাওফাল থেকে


বনূ নাওফাল ইব্‌ন আব্দ মীনাফ-এর দুই ব্যক্তি:
১. হারিস ইব্‌ন আমির ইবন নাওফাল। কথিত আছে যে, তাকে হত্যা করেছিলেন বনু হারিস ইব্‌ন খাযরাজ-এর লোক খুবায়ব ইবন ইসাফ।
২. তুয়ায়মা ইব্‌ন আদী ইব্‌ন নাওফাল, তাকে হত্যা করেন আলী ইব্‌ন আবূ তালিব (রা)। মতান্তরে হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বন্টু আসাদ থেকে

📄 বন্টু আসাদ থেকে


বনূ আসাদ ইব্‌ন আবদুল উয্যা ইব্‌ন কুসাই-এর পাঁচ ব্যক্তি:
১. যাম'আ ইব্‌ন আসওয়াদ ইবন মুত্তালিব ইব্‌ন আসাদ;
ইন হিশামের মতে, তাকে হত্যা করেন বনু হারামের লোক সাবিত ইব্‌ন জিয'আ মতান্তরে হামযা, আলী ইব্‌ন আবু তালিব ও সাবিত (রা) তার হত্যায় শরীক ছিলেন।
২. ইবন ইসহাক বলেন: হারিস ইব্‌ন যাম'আ ইব্‌ন হিশামের মতে তাকে হত্যা করেন আম্মার ইবন ইয়াসির।
৩. উকায়ল ইব্‌ন আস্তয়াদ ইব্‌ন মুত্তালিব, ইব্‌ন হিশামের মতে তাকে হত্যা করেন হামযা ও আলী (রা) উভয়ে মিলে।
৪. আবুল বাখতারী আস ইবন হিশাম ইবন হারিস ইব্‌ন আসাদ, তাকে হত্যা করেন মুযায্যার ইব্‌ন যিয়াদ বালাবী।
ইব্‌ন হিশাম বলেন: আবুল বাখতারী আস ইবন হাশিম।
৫. ইবন ইসহাক বলেন: নাওফাল ইব্‌ন খুওয়ায়লিদ ইব্‌ন আসাদ, তার নাম হল ইব্‌ন আদাউইয়্যা আদী খুযাআ। আবূ বকর (রা) ও তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্ (রা) যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন সে-ই তাদেরকে এক রশিতে বেঁধেছিল, সে কারণে তাদের দু'জনকে এক রাশিতে বাঁধা দু'সাথী বলা হত। নাওফাল ছিল কুরায়শ শয়তানদের একজন। তাকে আলী ইব্‌ন আবু তালিব (রা) হত্যা করেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ আবদুদ্দার থেকে

📄 বনূ আবদুদ্দার থেকে


বনু আবদুদ্দার ইব্‌ন কুসাঈ এর দু'জন:
১. নযর ইব্‌ন হারিস ইব্‌ন কালদা ইব্‌ন আলকামা ইব্‌ন আবদ মানাফ ইব্‌ন আবদুদ্দার। কথিত আছে যে, তাকে সাফরা নামক স্থানে রাসূলুল্লাহ্ (সা)-এর সামনে বন্দী অবস্থায় আলী (রা) হত্যা করেন।
ইবন হিশাম বলেন: উসায়ল” নামক এলাকায় তাকে হত্যা করেন।
ইবন হিশাম বলেন: অনেকের মতে, নাযর ইবন হারিস ইব্‌ন আলকামা ইব্‌ন কালদা ইব্‌ন আব্দ মানাফ।
২. ইব্‌ন ইসহাক বলেন: উমায়র ইবন হাশিম ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন আবদুদ্দার-এর আযাদকৃত গোলাম যায়দ ইব্‌ন মুলায়স।
ইবন হিশাম বলেন: যায়দ ইব্‌ন মুলায়সকে আবু বকর (রা)-এর আযাদকৃত গোলাম বিলাল ইব্‌ন রবাহ হত্যা করেন। আর যায়দ ছিল বনূ মাযিন ইব্‌ন মালিক ইব্‌ন Amr ইব্‌ন তামীমের লোক এবং বনূ আবদুদ্দারের মিত্র। কথিত আছে যে, তাকে মিকদাদ ইব্‌ন Amr (রা) হত্যা করেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বন্ তায়ম ইব্‌ন মুররা থেকে

📄 বন্ তায়ম ইব্‌ন মুররা থেকে


ইবন ইসহাক বলেন: বনূ তায়ম ইব্‌ন মুররার দু' ব্যক্তি:
১. উমায়র ইবন উসমান ইবন Amr ইবন কা'ব ইবন সা'দ ইব্‌ন তীয়ম। ইন হিশাম বলেন: তাকে হত্যা করেন আলী ইব্‌ন আবূ তালিব (রা)। মতান্তরে আবদুর রহমান ইব্‌ন আউফ তাকে হত্যা করেন।

ফন্ট সাইজ
15px
17px