📄 বনূ আব্দ শামস্ থেকে
বদরে যেসব মুশরিক নিহত হয়েছিল, তারা হল: কুরায়শের শাখা বংশ বনু আব্দ শামস্ ইব্ন আব্দ মানাফ-এর ১২. ব্যক্তি:
১. হানযালা ইব্ন আবূ সুফইয়ান ইব্ন হারব ইবন উমাইয়া ইব্ন আব্দ শাম্স; ইবন হিশামের মতে: তাকে রাসূলুল্লাহ্ (সা)-এর আযাদকৃত গোলাম যায়দ ইব্ন হারিসা হত্যা করেছিলেন।
ইব্ন হিশাম আরও বলেন: অনেকের মতে, তাকে হামযা, আলী ও যায়দ (রা) সম্মিলিতভাবে হত্যা করেছিলেন।
২. ইবন ইসহাক বলেন: হারিস ইবন হাযরামী;
৩. আমির ইব্ন হাযরামী; শেষোক্ত দু'জন ছিল তাদের মিত্র। ইব্ন হিশام বলেন: আমিরকে আম্মার ইব্ন ইয়াসির (রা) আর হারিসকে আওস গোত্রের মিত্র নু'মান ইব্ন আসর হত্যা করেন।
৪-৫ উমায়র ইব্ন আবূ উমায়র ও তার ছেলে-এরা দু'জন ছিল তাদের আযাদকৃত গোলাম। ইবন হিশামের মতে উমায়র ইব্ন আবূ উমায়রকে হত্যা করেন আবূ হুযায়ফার আযাদকৃত গোলাম সালিম।
৬. ইবন ইসহাক বলেন: উবায়দা ইব্ন সাঈদ ইব্ন আ'স ইবন উমাইয়া ইব্ন আব্দ শামস, তাকে হত্যা করেছিলেন যুবায়র ইব্ন আওয়ام (রা)।
৭. আস ইব্ন সাঈদ ইবন উমাইয়া, তাকে হত্যা করেছিলেন আলী ইব্ন আবু তালিব (রা)।
'উকবা ইব্ন মুঈত ইব্ন আবূ Amr ইবন উমাইয়া ইব্ন আব্দ শাম্স, তাকে বনু Amr ইব্ন আউফ-এর লোক আসিম ইব্ন সাবিত ইব্ন আবুল আফলাহ বন্দী অবস্থায় হত্যা করেছিলেন।
ইব্ন হিশام বলেন: মতান্তরে তাকে হত্যা করেছিলেন আলী ইব্ন আবূ তালিব (রা)।
৯. ইবন ইসহাক বলেন: উতবা ইব্ন রবী'আ ইব্ন আব্দ শামস; তাকে হত্যা করেছিলেন উবায়দা ইবন হারিস ইন্ন মুত্তালিব।
ইবন হিশামের মতে: তাঁকে উবায়দা, হামযা ও আলী (রা) মিলে হত্যা করেছিলেন।
১০. ইবন ইসহাক বলেন: শায়বা ইন্ন রবী'আ ইব্ন আব্দ শামস্, তাকে হামযা ইব্ন আবদুল মুত্তালিব (রা) হত্যা করেছিলেন।
১১. ওয়ালীদ ইব্ন উতবা ইব্ন রবী'আ, তাকে হত্যা করেন আলী ইব্ন আবূ তালিব (রা)।
১২. আম্মার ইব্ন বাগীয বংশীয় তাদের মিত্র আমির ইব্ন আবদুল্লাহ। তাকে হত্যা করেন আলী ইব্ন আবু তালিব (রা)
📄 বনূ নাওফাল থেকে
বনূ নাওফাল ইব্ন আব্দ মীনাফ-এর দুই ব্যক্তি:
১. হারিস ইব্ন আমির ইবন নাওফাল। কথিত আছে যে, তাকে হত্যা করেছিলেন বনু হারিস ইব্ন খাযরাজ-এর লোক খুবায়ব ইবন ইসাফ।
২. তুয়ায়মা ইব্ন আদী ইব্ন নাওফাল, তাকে হত্যা করেন আলী ইব্ন আবূ তালিব (রা)। মতান্তরে হামযা ইব্ন আবদুল মুত্তালিব।
📄 বন্টু আসাদ থেকে
বনূ আসাদ ইব্ন আবদুল উয্যা ইব্ন কুসাই-এর পাঁচ ব্যক্তি:
১. যাম'আ ইব্ন আসওয়াদ ইবন মুত্তালিব ইব্ন আসাদ;
ইন হিশামের মতে, তাকে হত্যা করেন বনু হারামের লোক সাবিত ইব্ন জিয'আ মতান্তরে হামযা, আলী ইব্ন আবু তালিব ও সাবিত (রা) তার হত্যায় শরীক ছিলেন।
২. ইবন ইসহাক বলেন: হারিস ইব্ন যাম'আ ইব্ন হিশামের মতে তাকে হত্যা করেন আম্মার ইবন ইয়াসির।
৩. উকায়ল ইব্ন আস্তয়াদ ইব্ন মুত্তালিব, ইব্ন হিশামের মতে তাকে হত্যা করেন হামযা ও আলী (রা) উভয়ে মিলে।
৪. আবুল বাখতারী আস ইবন হিশাম ইবন হারিস ইব্ন আসাদ, তাকে হত্যা করেন মুযায্যার ইব্ন যিয়াদ বালাবী।
ইব্ন হিশাম বলেন: আবুল বাখতারী আস ইবন হাশিম।
৫. ইবন ইসহাক বলেন: নাওফাল ইব্ন খুওয়ায়লিদ ইব্ন আসাদ, তার নাম হল ইব্ন আদাউইয়্যা আদী খুযাআ। আবূ বকর (রা) ও তালহা ইব্ন উবায়দুল্লাহ্ (রা) যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন সে-ই তাদেরকে এক রশিতে বেঁধেছিল, সে কারণে তাদের দু'জনকে এক রাশিতে বাঁধা দু'সাথী বলা হত। নাওফাল ছিল কুরায়শ শয়তানদের একজন। তাকে আলী ইব্ন আবু তালিব (রা) হত্যা করেন।
📄 বনূ আবদুদ্দার থেকে
বনু আবদুদ্দার ইব্ন কুসাঈ এর দু'জন:
১. নযর ইব্ন হারিস ইব্ন কালদা ইব্ন আলকামা ইব্ন আবদ মানাফ ইব্ন আবদুদ্দার। কথিত আছে যে, তাকে সাফরা নামক স্থানে রাসূলুল্লাহ্ (সা)-এর সামনে বন্দী অবস্থায় আলী (রা) হত্যা করেন।
ইবন হিশাম বলেন: উসায়ল” নামক এলাকায় তাকে হত্যা করেন।
ইবন হিশাম বলেন: অনেকের মতে, নাযর ইবন হারিস ইব্ন আলকামা ইব্ন কালদা ইব্ন আব্দ মানাফ।
২. ইব্ন ইসহাক বলেন: উমায়র ইবন হাশিম ইব্ন আব্দ মানাফ ইব্ন আবদুদ্দার-এর আযাদকৃত গোলাম যায়দ ইব্ন মুলায়স।
ইবন হিশাম বলেন: যায়দ ইব্ন মুলায়সকে আবু বকর (রা)-এর আযাদকৃত গোলাম বিলাল ইব্ন রবাহ হত্যা করেন। আর যায়দ ছিল বনূ মাযিন ইব্ন মালিক ইব্ন Amr ইব্ন তামীমের লোক এবং বনূ আবদুদ্দারের মিত্র। কথিত আছে যে, তাকে মিকদাদ ইব্ন Amr (রা) হত্যা করেন।