📄 বনু কায়স থেকে
ইবন ইসহাক বলেন: বনু কায়স ইব্ন মালিক ইব্ন কা'ব ইব্ন হারিসা ইব্ন দীনার ইব্ন নাজ্জার-এর দুই ব্যক্তি:
১. কা'ব ইব্ন যাযদ ইব্ন কায়স এবং
২. তাঁদের মিত্র, বুজায়র ইব্ন আবু বুজায়র। ইবন হিশাম বলেন: বুজায়র ছিলেন বনু আব্স্ ইব্ন বাগীয ইব্ন রায়স ইব্ন গাতফান-এর শাখা গোত্র বনূ জাযীমা ইব্ন রাওয়াহা বংশীয়। ইবন ইসহাক বলেন: খাযরাজ বংশের যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাঁরা সংখ্যায় ছিলেন একশ সত্তরজন।
📄 আরো কিছু বদরী সাহাবী (রা)
ইবন হিশাম বলেন: অধিকাংশ আলিম খাযরাজ বংশীয় বদরে অংশগ্রহণকারী আরও কিছু সাহাবীর কথা উল্লেখ করেছেন তাঁরা হলেন:
বনূ 'আজলান ইব্ন যায়দ ইব্ন গানম ইব্ন সালিম ইব্ন আউফ ইব্ন আমর ইব্ন আউফ ইব্ন খাযরাজ-এর:
১. ইতবান ইব্ন মালিক ইব্ন আমর ইব্ন আজলান;
২. মুলায়ল ইব্ন ওবারা ইব্ন খালিদ ইব্ন আজলান;
৩. ইসমা ইবন হুসায়ন ইবন ওবারা ইব্ন খালিদ ইব্ন আজলান।
আর বনূ হাবীব ইব্ন আবদ হারিসা ইব্ন মালিক ইব্ন গযব ইব্ন জুশাম ইব্ন খাযরাজ-এর শাখা বংশ বনূ যুরায়ক-এর হিলাল ইব্ন মু'আল্লা ইব্ন লাওযান ইব্ন হারিসা ইব্ন আদী ইব্ন যায়দ ইবন সা'লাবা ইবন মালিক ইব্ন যায়দ মানাত ইব্ন হাবীব।
📄 বদরী সাহাবীদের সর্বমোট সংখ্যা
ইবন ইসহাক বলেন: বদরের যুদ্ধে মুসলমান মুহাজির ও আনসারদের মধ্যে যাঁরা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং যাঁরা গনীমত ও সওয়াবপ্রাপ্ত হয়েছিলেন, তাঁরা ছিল সর্বমোট তিনশত চৌদ্দজন।
এঁদের মধ্যে তিরাশিজন ছিলেন মুহাজির, একষট্টিজন ছিলেন আওস গোত্রের এবং একশ' সত্তর জন ছিলেন খাযরাজ গোত্রের।
ইবন ইসহাক বলেন: বদরের যুদ্ধে মুসলমান মুহাজির ও আনসারদের মধ্যে যাঁরা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং যাঁরা গনীমত ও সওয়াবপ্রাপ্ত হয়েছিলেন, তাঁরা ছিল সর্বমোট তিনশত চৌদ্দজন।
এঁদের মধ্যে তিরাশিজন ছিলেন মুহাজির, একষট্টিজন ছিলেন নআওস গোত্রের এবং একশ' সত্তর জন ছিলেন খাযরাজ গোত্রের।
📄 বদরের যুদ্ধে যাঁরা শহীদ হয়েছিলেন
ইবন ইসহাক বলেন: বদরের যুদ্ধে রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে অংশগ্রহণকারীদের মধ্যে যাঁরা শহীদ হয়েছিলেন, তাঁরা হলেন:
বনূ আবদুল মুত্তালিব থেকে:
১. উবায়দা ইন্ন হারিস ইবন মুত্তালিব, তাঁকে উত্ত্বা ইব্ন্ন রবী'আ শহীদ করেছিল। উত্ত্বা তাঁর পা কেটে দিয়েছিল; ফলে তিনি সাফ্রা নামক স্থানে ইন্তিকাল করেন।
বনূ জুহরা থেকে:
১. উমায়র ইব্ন আবু ওয়াক্কাস ইব্ন উহায়ব ইব্ন আব্দ মানাফ ইবন জুহুরা; ইন্ন হিশামের মতে: তিনি ছিলেন সা'দ ইব্ন আবু ওয়াক্কাসের ভাই।
২. বনু খুযা'আর শাখা বংশ গুশান বংশীয় তাঁদের মিত্র যুশ-শিমালায়ন ইব্ন আব্দ আমর ইন্ন নাফ্লা।