📘 সিরাতে ইবন হিশাম > 📄 বন্ধু সা'লাবা ইব্‌ন মাযিন থেকে

📄 বন্ধু সা'লাবা ইব্‌ন মাযিন থেকে


ইবন ইসহাক বলেন: বনূ সা'লাবা ইব্‌ন মাযিন ইব্‌ন নাজ্জার-এর এক ব্যক্তি:

১. কায়স ইব্‌ন মুখাল্লাদ ইব্‌ন সা'লাবা ইব্‌ন সাখর ইব্‌ন হাবীব ইব্‌ন হারিস ইব্‌ন সা'লাবা।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বন্ দীনার ইন্ন নাজ্জার থেকে

📄 বন্ দীনার ইন্ন নাজ্জার থেকে


ইবন ইসহাক বলেন: বনূ দীনার ইব্‌ন নাজ্জার-এর শাখা বংশ বনূ মাসউদ ইব্‌ন আবদুল আশহাল ইব্‌ন হারিসা ইব্‌ন দীনার ইব্‌ন নাজ্জার-এর পাঁচ ব্যক্তি:

১. নু'মান ইব্‌ন আব্দ আমর ইব্‌ন মাসউদ;
২. দাহ্হাক ইব্‌ন আব্দ আমর ইব্‌ন মাসউদ।
৩. সুলায়ম ইব্‌ন হারিস ইব্‌ন সা'লাবা ইব্‌ন কা'ব ইব্‌ন হারিসা ইব্‌ন দীনার। তিনি ছিলেন আব্দ আমরের দুই পুত্র দাহ্হাক ও নু'মান-এর বৈপিত্রেয় ভাই;
৪. সা'দ ইব্‌ন সুহায়ল ইব্‌ন আবদুল আশহাল এবং
৫. জাবির ইবন খালিদ ইবন আবদুল আশহাল ইবন হারিসা।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু কায়স থেকে

📄 বনু কায়স থেকে


ইবন ইসহাক বলেন: বনু কায়স ইব্‌ন মালিক ইব্‌ন কা'ব ইব্‌ন হারিসা ইব্‌ন দীনার ইব্‌ন নাজ্জার-এর দুই ব্যক্তি:

১. কা'ব ইব্‌ন যাযদ ইব্‌ন কায়স এবং
২. তাঁদের মিত্র, বুজায়র ইব্‌ন আবু বুজায়র। ইবন হিশাম বলেন: বুজায়র ছিলেন বনু আব্‌স্ ইব্‌ন বাগীয ইব্‌ন রায়স ইব্‌ন গাতফান-এর শাখা গোত্র বনূ জাযীমা ইব্‌ন রাওয়াহা বংশীয়। ইবন ইসহাক বলেন: খাযরাজ বংশের যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাঁরা সংখ্যায় ছিলেন একশ সত্তরজন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আরো কিছু বদরী সাহাবী (রা)

📄 আরো কিছু বদরী সাহাবী (রা)


ইবন হিশাম বলেন: অধিকাংশ আলিম খাযরাজ বংশীয় বদরে অংশগ্রহণকারী আরও কিছু সাহাবীর কথা উল্লেখ করেছেন তাঁরা হলেন:

বনূ 'আজলান ইব্‌ন যায়দ ইব্‌ন গানম ইব্‌ন সালিম ইব্‌ন আউফ ইব্‌ন আমর ইব্‌ন আউফ ইব্‌ন খাযরাজ-এর:
১. ইতবান ইব্‌ন মালিক ইব্‌ন আমর ইব্‌ন আজলান;
২. মুলায়ল ইব্‌ন ওবারা ইব্‌ন খালিদ ইব্‌ন আজলান;
৩. ইসমা ইবন হুসায়ন ইবন ওবারা ইব্‌ন খালিদ ইব্‌ন আজলান।

আর বনূ হাবীব ইব্‌ন আবদ হারিসা ইব্‌ন মালিক ইব্‌ন গযব ইব্‌ন জুশাম ইব্‌ন খাযরাজ-এর শাখা বংশ বনূ যুরায়ক-এর হিলাল ইব্‌ন মু'আল্লা ইব্‌ন লাওযান ইব্‌ন হারিসা ইব্‌ন আদী ইব্‌ন যায়দ ইবন সা'লাবা ইবন মালিক ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন হাবীব।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00