📄 বনু মাযিন ইব্ নাজ্জার ও তাঁদের মিত্রদের থেকে
ইবন ইসহাক বলেন: বনূ মাযিন ইব্ নাজ্জার-এর শাখা বংশ বনূ আওফ ইব্ন মাবযূল ইব্ন আমর ইব্ন পান্ন ইব্ন মাযিন ইব্ নাজ্জার-এর তিন ব্যক্তি:
১. কায়স ইব্ন আবূ সা'সা'আ; আবূ সা'সা'আর নাম ছিল আমর ইব্ন যায়দ ইব্ন আওফ;
২. আবদুল্লাহ ইব্ন কা'ব ইব্ন আমর ইব্ন আওফ এবং
৩. আসাদ ইব্ন খুযায়মা বংশীয় তাঁদের মিত্র উসায়মা
📄 বনু খানসা ইব্ন মাবমূল থেকে
ইবন ইসহাক বলেন: বনূ খানসা ইব্ন মাবযূল ইব্ন আমর ইব্ন গাম ইব্ন মাযিন-এর দু'ব্যক্তি:
১. আবূ দাউদ উমায়র ইব্ন আমির ইবন মালিক ইব্ন খান্সা এবং
২. সুরাকা ইব্ন আমর ইবন আতিয়্যা ইব্ন খান্সা।
📄 বন্ধু সা'লাবা ইব্ন মাযিন থেকে
ইবন ইসহাক বলেন: বনূ সা'লাবা ইব্ন মাযিন ইব্ন নাজ্জার-এর এক ব্যক্তি:
১. কায়স ইব্ন মুখাল্লাদ ইব্ন সা'লাবা ইব্ন সাখর ইব্ন হাবীব ইব্ন হারিস ইব্ন সা'লাবা।
📄 বন্ দীনার ইন্ন নাজ্জার থেকে
ইবন ইসহাক বলেন: বনূ দীনার ইব্ন নাজ্জার-এর শাখা বংশ বনূ মাসউদ ইব্ন আবদুল আশহাল ইব্ন হারিসা ইব্ন দীনার ইব্ন নাজ্জার-এর পাঁচ ব্যক্তি:
১. নু'মান ইব্ন আব্দ আমর ইব্ন মাসউদ;
২. দাহ্হাক ইব্ন আব্দ আমর ইব্ন মাসউদ।
৩. সুলায়ম ইব্ন হারিস ইব্ন সা'লাবা ইব্ন কা'ব ইব্ন হারিসা ইব্ন দীনার। তিনি ছিলেন আব্দ আমরের দুই পুত্র দাহ্হাক ও নু'মান-এর বৈপিত্রেয় ভাই;
৪. সা'দ ইব্ন সুহায়ল ইব্ন আবদুল আশহাল এবং
৫. জাবির ইবন খালিদ ইবন আবদুল আশহাল ইবন হারিসা।