📄 বনু সাওয়াদ ও তাঁদের মিত্রদের থেকে
ইবন ইসহাক বলেন: বনু সাওয়াদ ইবন মালিক ইব্ন গানন্ম-এর দশ ব্যক্তি:
১. আউফ;
২. মুআওবিয়;
৩. মু'আয; এঁরা হলেন হারিস ইন্ন রিফা'আ ইব্ন সাওয়াদ-এর পুত্র। এঁদের মা হলেন আফ্রা। ইবন হিশাম বলেন: আফ্রা হলেন উবায়দ ইব্ন সালাবা ইবন উবায়দ ইবন সা'লাবা ইব্ন গানম ইব্ন মালিক ইব্ নাজ্জারের মেয়ে। অন্য মতে রিফা'আ হলেন হারিস ইন সাওয়াদ- এর ছেলে।
৪. ইব্ন ইসহাক বলেন: নু'মান ইবন আমর ইব্ন রিফা'আ ইব্ন সাওয়াদ; ইবন হিশাম বলেন: অন্য মতে তিনি ছিল নু'আয়মান।
৫. ইবন ইসহাক বলেন: আমির ইবন মুখাল্লাদ ইবন হারিস ইন্ন সাওয়াদ;
৬. আবদুল্লাহ্ ইব্ন কায়স ইন্ন খালিদ ইব্ন খালদা ইবন হারিস ইব্ন সাওয়াদ;
৭. আব্জা গোত্রীয় তাঁদের মিত্র-উসায়মা;
৮. জুহায়না গোত্রীয় তাঁদের মিত্র-ওয়াদী'আ ইব্ন আমর;
৯. সাবিত ইব্ন আমর ইব্ন যায়দ ইব্ন আদী ইবন সাওয়াদ এবং
১০. জনশ্রুতি এই যে, হারিস ইব্ন আফরার আযাদকৃত গোলাম আবুল হামরাও বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইবন হিশাম বলেন: আবুল হামরা ছিলেন হারিস ইন্ন রিফা'আর আযাদকৃত গোলাম।
📄 বন্ধু আমির ইবন মালিক থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আমির (ওরফে মাবযূল) ইবন মালিক ইব্ন নাজ্জার-এর শাখা বংশ বনূ উতায়ক ইব্ন আমর ইব্ন মাবযূল-এর তিন ব্যক্তি:
২১. সা'লাবা ইব্ন আমর ইব্ন মিহসান ইব্ন আমর ইব্ন উতায়ক;
২. সাহল ইব্ন উতায়ক ইব্ন আমর ইবন নু'মান ইব্ন উতায়ক এবং
৩৮৭
৩. হারিস ইব্ন সাম্মাহ ইবন আমর ইবন উতায়ক। রাওহা নামক এলাকায় তাঁর পা ভেঙ্গে গিয়েছিল। তাই রাসূলুল্লাহ্ (সা) তাঁকে গনীমতের হিস্সা দিয়েছিলেন।
📄 বনু আমর ইবন মালিক থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আম্ম ইবন মালিক ইব্ নাজ্জার (তারা বনূ হুদায়লা নামে পরিচিত) তাঁর শাখা গোত্র বনু কায়স ইবন উবায়দ ইব্ন যায়দ ইব্ন মু'আবিয়া ইবন আমর ইবন মালিক ইব্ নাজ্জার-এর দু'ব্যক্তি:
ইবন হিশাম বলেন: হুদায়লা বিন্ত মালিক ইব্ন যায়দুল্লাহ্ ইবন হাবীব ইব্ন আব্দ হারিসা ইবন মালিক ইব্ন গযব ইবন জুশাম ইব্ন খাযরাজ ছিলেন মু'আবিয়া' ইব্ন আমর ইব্ন মালিক ইব্ন নাজ্জারের মা। এ জন্যই মু'আবিয়া বংশীয়দেরকে তার দিকে সম্পর্কিত করা হয়ে থাকে।
১. ইবন ইসহাক বলেন: উবায় ইব্ন কা'ব ইব্ন কায়স এবং
২. আনাস ইব্ন মু'আয ইব্ন আনাস ইব্ন কায়স।
📄 বনূ আদী ইব্ন আমর থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আদী ইব্ন আমর ইবন মালিক ইব্ নাজ্জার-এর তিন ব্যক্তি:
ইবন হিশাম বলেন: এঁরা হলেন মাগালা বিন্ত আউফ ইব্ন আব্দ মানাত ইব্ন আমর ইবন মালিক ইন্ন কিনানা ইব্ন খুযায়মা বংশীয়।
অন্য মতে মাগালা ছিলেন যুরায়ক বংশীয়া এবং আদী ইব্ন আমর ইবন মালিক ইব্ নাজ্জার এর মাতা। এ জন্যই বনূ আদী তার দিকেই সম্পর্কিত হয়ে থাকে।
১. আওস ইন্ন সাবিত ইবন মুনযির ইবন হারাম ইবন আমর ইবন' যায়দ মানাত ইব্ আদী;
২. আবূ শায়খ উবায় ইব্ন সাবিত ইব্ন মুনযির ইব্ন হারাম ইবন আমর ইব্ন যায়দ মানাত ইব্ন আদী;
ইবন হিশাম বলেন: আবূ শায়খ উবায় ইব্ন সাবিত হল হাসান ইবন সাবিতের ভাই।
৩. ইবন ইসহাক বলেন: আবূ তালহা যায়দ ইব্ন সাহল ইব্ন আসওয়াদ ইবন হারাম ইব্ন আমর ইব্ন যায়দ মানাত ইব্ন আদী।