📄 উসায়রা থেকে
ইবন ইসহাক বলেন: বনূ উসায়রা ইব্ন আব্দ আউফ ইব্ন গান্ম-এর এক ব্যক্তি:
১. সাবিত ইব্ন খালিদ ইব্ন নু'মান ইব্ন খানসা ইব্ন উসায়রা। ইব্ন হিশাম বলেন: কেউ কেউ উসায়রাকে উশায়রা বলেছেন।
📄 বনু আমর থেকে
ইবন ইসহাক বলেন: বনু আমর ইব্ন আব্দ আউফ ইব্ন গান্ম-এর দু'ব্যক্তি:
১. উমারা ইব্ন হাযম্ ইব্ন যায়দ ইব্ন লাওযান ইব্ন আমর এবং
২. সুরাকা ইব্ন কা'ব ইব্ন আবদুল উয্যা ইব্ন গাযিয়া ইব্ন আমর।
📄 বন্ধু উবায়দ ইবন সা'লাবা থেকে
ইবন ইসহাক বলেন: বনূ উবায়দ ইব্ন সা'লাবা ইব্ন গান্ম-এর দু ব্যক্তি:
১. হারিসা ইব্ন নু'মান ইব্ন যায়দ ইব্ন উবায়দ এবং
২. সুলায়ম ইব্ন কায়স ইব্ন কাহাদ, কাহাদ হলেন: খালিদ ইব্ন কায়স ইব্ন উবায়দ। ইব্ন হিশাম বলেন: হারিসা ইব্ন নু'মান ইব্ন নাফ্ ইব্ন যায়দ।
📄 বনু 'আয়িয ও তাঁর মিত্রদের থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আয়িয ইবন সা'লাবা ইব্ন গাম-এর দু'ব্যক্তি; ইব্ন হিশামের মতে আয়িযের পরিবর্তে আবিদ। এঁরা হলেন:
১. সুহায়ল ইব্ন রাফি' ইব্ন আবূ আমর ইব্ন আয়িয এবং
২. জুহায়না বংশীয় তাঁদের মিত্র-আদী ইব্ন যাবা।