📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু হাবীব থেকে

📄 বনু হাবীব থেকে


ইবন ইসহাক বলেন: বনূ হাবীব ইব্‌ন আব্দ হারিসা ইব্‌ন মালিক ইব্‌ন গায়ব ইব্‌ন জুশাম ইব্‌ন খাযরাজ-এর এক ব্যক্তি:

১. রাফি ইব্‌ন মু'আল্লা ইব্‌ন লাওযান ইব্‌ন হারিসা আদী ইব্‌ন যায়দ ইব্‌ন সা'লাবা ইব্‌ন যায়দ ইব্‌ন মানাত ইব্‌ন হাবীব।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু নাজ্জার থেকে

📄 বনু নাজ্জার থেকে


ইবন ইসহাক বলেন: বনূ নাজ্জার তায়মুল্লাহ ইব্‌ন সা'লাবা ইব্‌ন আমর ইব্‌ন খাযরাজ-এর শাখা বংশ বন্-গাম ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার-এর শাখা বংশ-বনূ সা'লাবা ইব্‌ন আব্দ আউফ ইব্‌ন গান্ম-এর এক ব্যক্তি:

১. আবু আইয়ূব খালিদ ইব্‌ন যায়দ ইব্‌ন কুলায়ব ইব্‌ন সা'লাবা।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উসায়রা থেকে

📄 উসায়রা থেকে


ইবন ইসহাক বলেন: বনূ উসায়রা ইব্‌ন আব্দ আউফ ইব্‌ন গান্ম-এর এক ব্যক্তি:

১. সাবিত ইব্‌ন খালিদ ইব্‌ন নু'মান ইব্‌ন খানসা ইব্‌ন উসায়রা। ইব্‌ন হিশাম বলেন: কেউ কেউ উসায়রাকে উশায়রা বলেছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আমর থেকে

📄 বনু আমর থেকে


ইবন ইসহাক বলেন: বনু আমর ইব্‌ন আব্দ আউফ ইব্‌ন গান্ম-এর দু'ব্যক্তি:

১. উমারা ইব্‌ন হাযম্ ইব্‌ন যায়দ ইব্‌ন লাওযান ইব্‌ন আমর এবং
২. সুরাকা ইব্‌ন কা'ব ইব্‌ন আবদুল উয্যা ইব্‌ন গাযিয়া ইব্‌ন আমর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00