📄 রনু আজলান থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আজলান ইব্ন আমর ইবন আমির ইবন যুরায়ক-এর তিন ব্যক্তি:
১. রিফা'আ ইব্ন রাফি ইবন মালিক ইব্ন আজলান;
২. তাঁর ভাই খাল্লাদ ইব্ন রাফি ইবন মালিক ইব্ন আজলান এবং
৩. উবায়দ ইব্ন যায়দ ইব্ন আমির ইবন 'আজলান।
📄 বনু বায়াযা থেকে
ইবন ইসহাক বলেন: বনূ বায়াযা ইব্ন আমির ইবন যুরায়ক-এর ছয় ব্যক্তি:
১. যিয়াদ ইব্ন লাবীদ ইবন সা'লাবা ইবন সিনান ইন্ন আমির ইবন 'আদী ইব্ন উমাইয়া ইব্ন বায়াযা;
২. ফারওয়া ইন্ন আমর ইব্ন ওয়াফা ইবন উবায়দ ইবন 'আমির ইব্ন বায়াযা; ইন্ন হিশাম বলেন: মতান্তরে ওয়াদাফা।
৩. ইবন ইসহাক বলেন: খালিদ ইব্ন কায়স ইব্ন মালিক ইব্ন আজলান ইবন আমির ইব্ন বায়াযা;
৪. রুজায়লা ইবন সা'লাবা ইব্ন খালিদ ইবন সা'লাবা ইবন আমির ইব্ন বায়াযা; ইন্ন হিশাম বলেন: মতান্তরে রুখায়লা;
৫. ইব্ন ইসহাক বলেন: আতিয়্যা ইব্ন নুওয়াইবা ইব্ন আমির ইব্ন আতিয়্যা ইব্ন আমির ইব্ন বায়াযা এবং
৬. খুলায়ফা ইব্ন আদী ইব্ন আমর ইব্ন মালিক ইব্ন আমির ইব্ন ফুহায়রা ইব্ন বায়াযা। ইব্ন হিশাম বলেন: মতান্তরে উলায়ফা।
📄 বনু হাবীব থেকে
ইবন ইসহাক বলেন: বনূ হাবীব ইব্ন আব্দ হারিসা ইব্ন মালিক ইব্ন গায়ব ইব্ন জুশাম ইব্ন খাযরাজ-এর এক ব্যক্তি:
১. রাফি ইব্ন মু'আল্লা ইব্ন লাওযান ইব্ন হারিসা আদী ইব্ন যায়দ ইব্ন সা'লাবা ইব্ন যায়দ ইব্ন মানাত ইব্ন হাবীব।
📄 বনু নাজ্জার থেকে
ইবন ইসহাক বলেন: বনূ নাজ্জার তায়মুল্লাহ ইব্ন সা'লাবা ইব্ন আমর ইব্ন খাযরাজ-এর শাখা বংশ বন্-গাম ইব্ন মালিক ইব্ন নাজ্জার-এর শাখা বংশ-বনূ সা'লাবা ইব্ন আব্দ আউফ ইব্ন গান্ম-এর এক ব্যক্তি:
১. আবু আইয়ূব খালিদ ইব্ন যায়দ ইব্ন কুলায়ব ইব্ন সা'লাবা।