📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আমর থেকে

📄 বনূ আমর থেকে


ইবন ইসহাক বলেন: বনূ Amr ইব্‌ন আউফ ইবন মালিক ইব্‌ন আউসের শাখা বংশ যুবায়'আহ ইব্‌ন যায়দ ইবন মালিক ইব্‌ন আউফ ইব্‌ন Amr ইবন আউফ-এর পাঁচ ব্যক্তি:
১. আসিম ইবন সাবিত ইব্‌ন কায়স-ওরফে আবুল আফলাহ ইব্‌ন ইসমাঈল মালিক ইব্‌ন আমাহ ইব্‌ন যুবায়আহ;
২. মুআত্তিব ইব্‌ন কুশায়র ইবন মুলায়ল ইব্‌ন আত্মাফ ইব্‌ন যুবায়আ;
৩. আবূ মুলায়ল ইব্‌ন আয'আর ইব্‌ন যায়দ ইব্‌ন আত্তাফ ইব্‌ন যুবায়আ;
৪. Amr ইব্‌ন মা'বাদ ইব্‌ন আয'আর ইব্‌ন আত্মাফ ইব্‌ন যুবায়আ; ইবন হিশামের মতে উমায়ব ইব্‌ন মা'বাদ।
৫. ইবন ইসহাক বলেন: সাহল ইব্‌ন হানীফ ইব্‌ন ওয়াহিব ইবন আল-উকায়ম ইব্‌ সা'লাবা ইব্‌ন মাজদাআ ইবন হারিস ইব্‌ন Amr ওরফে বাহযাজ ইব্‌ন হানাস ইব্‌ন আউফ ইবন Amr ইবন আউফ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু উমাইয়া থেকে

📄 বনু উমাইয়া থেকে


বনু উমাইয়া ইব্‌ন যায়দ ইবন মালিকের নয় ব্যক্তি:
১. মুবাশশির ইবন আবদুল মুনযির ইব্‌ন যামবর ইব্‌ন যায়দ ইবন উমাইয়া;
২. রিফা'আ ইব্‌ন আবদুল মুনযির ইব্‌ন যامবর;
৩. সা'দ ইব্‌ন উবায়দ ইব্‌ন নু'মান ইব্‌ন কায়স ইব্‌ন Amr ইব্‌ন যায়দ ইবন উমাইয়া;
৪. উয়ায়ম ইব্‌ন সাঈদা;
৫. রাফি' ইব্‌ন 'আনজাদা; (ইন হিশামের মতে 'আনজাদা তাঁর মা ছিলেন);
৬. উবায়দ ইব্‌ন আবু উবায়দ;
৭. সা'লাবা ইবন হাতিব;
৮. আবু লুবাবা ইব্‌ন আবদুল মুন্যির এবং
৯. হারিস ইব্‌ন হাতিব।
বর্ণিত আছে যে, শেষোক্ত দু'জন রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে বের হয়েছিলেন। কিন্তু তিনি তাঁদেরকে ফিরিয়ে দেন এবং আবু লুবাবা (রা)-কে মদীনার শাসনকর্তা নিয়োগ করেন এবং বদরী সাহাবীদের সাথে এ দু'জনকেও দু'টি হিস্সা প্রদান করেন।
ইব্‌ন হিশাম বলেন: এঁদেরকে রাওহা এলাকা থেকে ফিরিয়ে দিয়েছিলেন।
ইব্‌ন হিশাম বলেন: হাতিব ছিলেন Amr ইবন উবায়দ ইবন উমাইয়ার ছেলে। আর আবু লুবাবার নাম ছিল বশীর।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ উবায়দ ও তাঁদের মিত্রদের থেকে

📄 বনূ উবায়দ ও তাঁদের মিত্রদের থেকে


ইবন ইসহাক বলেন: উবায়দ ইব্‌ন যায়দ ইবন মালিক বংশের সাতজন:
১. উনায়স ইব্‌ন কাতাদা ইন্ন রবী'আ ইন্ন খালিদ ইব্‌ন হারিস ইবন উবায়দ;
২. তাঁদের মিত্রদের থেকে বালী বংশীয় মা'আন ইব্‌ন আদী ইব্‌ন জাদ্দ ইব্‌ন আজলান ইব্‌ন যুবায়'আ;
৩. সাবিত ইব্‌ন আকরাম ইবন সা'লাবা ইব্‌ন আদী ইব্‌ন আজলান;
৪. আবদুল্লাহ্ ইব্‌ন সালামা ইবন মালিক ইবন হারিস ইব্‌ন আদী ইব্‌ন আজলান;
৫. যায়দ ইব্‌ন আসলাম ইবন সা'লাবা ইব্‌ন আদী ইব্‌ন আজলান;
৬. রিবঈ ইন্ন রাফি' ইন্ন যায়দ ইব্‌ন হারিসা ইন্ন জাদ্দ ইব্‌ন আজলান;
৭. আসিম ইব্‌ন আদী ইব্‌ন জাদ্দ ইব্‌ন আজলানও বের হয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ্ (সা) তাঁকে ফিরিয়ে দেন এবং বদরী সাহাবীদের সাথে তাঁকে গনীমতের হিস্সা প্রদান করেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু সা'লাবা থেকে

📄 বনু সা'লাবা থেকে


বনূ সা'লাবা ইব্‌ন Amr ইবন আউফ-এর সাতজন :
১. আবদুল্লাহ ইব্‌ন জুবায়র ইব্‌ নু'মান ইবন উমাইয়া ইন্ন বারক-ওরফে ইমরাউল কায়স ইবন সা'লাবা;
২. আসিম ইব্‌ন কায়স;
ইবন হিশাম বলেন: আসিম ইব্‌ন কায়স ইব্‌ন সাবিত ইব্‌ নু'মান ইবন উমাইয়া ইব্‌ন ইমরাউল কায়স ইবন সা'লাবা;
৩. ইবন ইসহাক বলেন: আবু যাইয়‍্যাহ ইব্‌ন সাবিত ইব্‌ নু'মান ইবন উমাইয়া ইব্‌ন ইমরাউল কায়স ইবন সা'লাবা;
৪. আবূ হান্নাহ;
ইব্‌ন হিশাম বলেন: তিনি ছিল আবূ যাইয়্যাহ্-এর ভাই। মতান্তরে তাকে আবূ হাব্বাহ বলা হত। ইমরাউল কায়সকে বুরক ইবন সা'লাবা বলা হত।
৫. ইবন ইসহাক বলেন: সালিম ইবন উমায়র ইবন সাবিত ইব্‌ নু'মান ইবন উমাইয়া ইন্ন ইমরাউল কায়স ইবন সা'লাবা;
ইবন হিশাম বলেন: মতান্তরে সাবিত ইব্‌ন Amr ইবন সা'লাবা।
৬. ইবন ইসহাক বলেন: হারিস ইব্‌ নু'মান ইবন উমাইয়া ইব্‌ন ইমরাউল কায়স ইবন সা'লাবা;
৭. খাওওয়াত ইব্‌ন জুবায়র ইব্‌ নু'মান। একে রাসূলুল্লাহ্ (সা) বদরী সাহাবীদের সঙ্গে গনীমতের হিস্সা দিয়েছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00