📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু হারিস থেকে

📄 বনু হারিস থেকে


ইবন ইসহাক বলেন: বনু হারিস ইব্‌ন ফিহ্‌র থেকে ছিলেন পাঁচজন:
১. আবু উবায়দা ইব্‌ন জাররাহ ওরফে আমির ইবন আবদুল্লাহ্ ইব্‌ন জাররাহ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যব্বাহ ইব্‌ন হারিস;
২. Amr ইব্‌ন হারিস ইব্‌ন যুহায়র ইব্‌ন আবু শাদ্দাদ ইব্‌ন রবী'আ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যব্বাহ ইব্‌ন হারিস;
৩. সুহায়ল ইব্‌ন ওয়াহব ইব্‌ন রবী'আ ইব্‌ন হিলাল ইব্‌ন আবূ উহায়ব ইব্‌ন যব্বাহ ইব্‌ন হারিস;
৪. তাঁর ভাই সাওয়ান ইব্‌ন ওয়াহব এরা দু'জন ছিলেন বায়যা এর ছেলে;
৫. Amr ইব্‌ন আবূ সারহ ইব্‌ন রবী'আ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যব্বাহ ইব্‌ন হারিস।
মোটকথা, যে ক'জন মুহাজির সাহাবী বদরে উপস্থিত হয়েছিলেন এবং যাদেরকে রাসূলুল্লাহ্ (সা) গনীমতের মালের অংশ ও সওয়াব প্রাপ্তির আশা দিয়েছিলেন, এঁরা সংখ্যায় ছিলেন ৮৩ জন। ইব্‌ন হিশাম বলেন: ইবন ইসহাক ব্যতীত অন্যান্য অনেক আলিম বদরে অংশগ্রহণকারী মুহাজিরদের মধ্যে বনূ আমির ইব্‌ন লুআঈ-এর ওয়াহব ইবন সা'দ ইব্‌ন আবূ সারহ ও হাতিব ইবন Amr এবং বনূ হারিস ইব্‌ন ফিহ্‌র-এর আইয়ায ইব্‌ন যুহায়র-এর নামও উল্লেখ করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00