📄 বনূ জুমাহ ও তাদের মিত্রদের থেকে
বনূ জুমাহ ইব্ন Amr ইবন হুসায়স ইব্ন কা'ব থেকে ছিলেন পাঁচ ব্যক্তি:
১. উসমান ইব্ন মায'উন ইবন হাবীব ইব্ন ওয়াহব ইব্ন হুযাফা ইব্ন জুমাহ;
২. তাঁর ছেলে সায়িব ইবন উসমান;
৩. কুদামাহ ইব্ন মায'উন ও ৪. আবদুল্লাহ্ ইব্ন মায'উন, এঁরা দু'জন হলেন উসমান ইব্ন মায'উন (রা)-এর ভাই।
৫. মা'মার ইবন হারিস ইব্ন মা'মার ইবন হাবীব ইব্ন ওয়াহব ইব্ন হুযাফাহ ইব্ন জুমাহ।
📄 বনু আমির থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আমির ইব্ন লুআঈ-এর শাখা বংশ বনু মালিক ইব্ন হিসল ইবন আমির থেকে ছিলেন পাঁচজন:
১. আবূ সাবরা ইব্ন আবু রুহস ইব্ন আবদুল উয্যা ইব্ন আবূ কায়স ইব্ন আব্দ ওদ্দ ইব্ন নাসর ইবন মালিক ইব্ন হিসল।
২. আবদুল্লাহ্ ইব্ন মাখরামা ইব্ন আবদুল উয্যা ইব্ন আবূ কায়স ইব্ন আব্দ ওদ্দ ইব্ন নাসর ইব্ন মালিক।
৩. আবদুল্লাহ্ ইব্ন সুহায়ল ইব্ন Amr ইবন আব্দ শাম্স ইব্ন আব্দ ওদ্দ ইব্ন নাসর ইব্ন মালিক ইব্ন হিসল। তিনি তাঁর পিতা সুহায়ল ইব্ন আমরের সাথে বের হয়েছিলেন। এরপর যখন সকলে বদর প্রান্তরে সমবেত হল, তখন তিনি পালিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে চলে আসেন এবং তাঁর সঙ্গী হয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন।
৪. সুহায়ল ইব্ন আমরের আযাদকৃত গোলাম উমায়র ইবন আউফ;
৫. আর তাঁদের মিত্র সা'দ ইব্ন খাওলা;
৬. ইব্ন হিশাম বলেন: সা'দ ইব্ন খাওলা ইয়ামানের অধিবাসী ছিলেন।
📄 বনু হারিস থেকে
ইবন ইসহাক বলেন: বনু হারিস ইব্ন ফিহ্র থেকে ছিলেন পাঁচজন:
১. আবু উবায়দা ইব্ন জাররাহ ওরফে আমির ইবন আবদুল্লাহ্ ইব্ন জাররাহ ইব্ন হিলাল ইব্ন উহায়ব ইব্ন যব্বাহ ইব্ন হারিস;
২. Amr ইব্ন হারিস ইব্ন যুহায়র ইব্ন আবু শাদ্দাদ ইব্ন রবী'আ ইব্ন হিলাল ইব্ন উহায়ব ইব্ন যব্বাহ ইব্ন হারিস;
৩. সুহায়ল ইব্ন ওয়াহব ইব্ন রবী'আ ইব্ন হিলাল ইব্ন আবূ উহায়ব ইব্ন যব্বাহ ইব্ন হারিস;
৪. তাঁর ভাই সাওয়ান ইব্ন ওয়াহব এরা দু'জন ছিলেন বায়যা এর ছেলে;
৫. Amr ইব্ন আবূ সারহ ইব্ন রবী'আ ইব্ন হিলাল ইব্ন উহায়ব ইব্ন যব্বাহ ইব্ন হারিস।
মোটকথা, যে ক'জন মুহাজির সাহাবী বদরে উপস্থিত হয়েছিলেন এবং যাদেরকে রাসূলুল্লাহ্ (সা) গনীমতের মালের অংশ ও সওয়াব প্রাপ্তির আশা দিয়েছিলেন, এঁরা সংখ্যায় ছিলেন ৮৩ জন। ইব্ন হিশাম বলেন: ইবন ইসহাক ব্যতীত অন্যান্য অনেক আলিম বদরে অংশগ্রহণকারী মুহাজিরদের মধ্যে বনূ আমির ইব্ন লুআঈ-এর ওয়াহব ইবন সা'দ ইব্ন আবূ সারহ ও হাতিব ইবন Amr এবং বনূ হারিস ইব্ন ফিহ্র-এর আইয়ায ইব্ন যুহায়র-এর নামও উল্লেখ করেছেন।