📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আদী ইব্‌ন কা'ব থেকে

📄 বনূ আদী ইব্‌ন কা'ব থেকে


বনূ আদী ইব্‌ন কা'ব থেকে ছিলেন চৌদ্দজন:
১. উমর ইবন খাত্তাব ইব্‌ নূফায়ল ইব্‌ন আবদুল উযযা ইন্ন রিয়াহ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন কুরত ইব্‌ন রাযাহ ইব্‌ন আদী (রা);
২. তাঁর ভাই যায়দ ইবন খাত্তাব (রা);
৩. উমর ইবন খাত্তাব (রা)-এর আযাদকৃত গোলাম মিহজা'। তিনি ছিল ইয়ামানবাসী। উভয় কাতারের মুসলমানদের প্রথম শহীদ। তাঁর গায়ে তীরের আঘাত লেগেছিল।
ইবন হিশাম বলেন: মিহজা' হলেন আক্ ইব্‌ন আদনান বংশীয়।
৪. ইব্‌ন ইসহাক বলেন: Amr ইব্‌ন সুরাকা ইব্‌ন মু'তামির ইব্‌ন আনাস ইব্‌ন আযাত ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন কুরত ইব্‌ন রিয়াহ ইব্‌ন রাযাহ ইব্‌ন আদী ইব্‌ন কা'ব;
৫. তাঁর ভাই আবদুল্লাহ্ ইব্‌ন সুরাকা;
৬. ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন আরীন ইবন সা'লাবা ইব্‌ন ইয়ারবু' ইবন হানযালা ইবন মালিক ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন তামীম। ইনি ছিলেন তাদের মিত্র।
৭. খাউলী ইব্‌ন আবূ খাউলী;
৮. এবং মালিক ইব্‌ন আবূ খাউলী-এরা দু'জন তাদের মিত্র ছিলেন। ইব্‌ন হিশাম বলেন: আবু খাওলা ছিলেন আজল ইব্‌ন লুযায়ম ইবন সা'ব ইব্‌ন আলী ইব্‌ন বকর ইব্‌ন ওয়ায়ল বংশীয়।
৯. ইবন ইসহাক বলেন: আমির ইন্ন রবী'আ, ইনি ছিলেন খাত্তাব পরিবারের মিত্র এবং আন্য ইব্‌ন ওয়ায়ল বংশীয়।
ইবন হিশাম বলেন: আন্য ইব্‌ন ওয়ায়ল ইন্ন কাসিত ইব্‌ন হান্ন ইন্ন আফসা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ ইব্‌ন রবী'আ ইব্‌ন নাযর। মতান্তরে আস্সা ইব্‌ন দু'মী ইব্‌ন জাদীলা।
১০. ইবন ইসহাক বলেন: আমির ইব্‌ন বুকায়র ইব্‌ন আব্দ ইয়ালায়ল ইব্‌ন নাশিব ইব্‌ন গাইরা, ইনি ছিলেন সা'দ ইব্‌ন লায়স বংশীয়।
১১. আকীল ইব্‌ন বুকায়র;
১২. খালিদ ইব্‌ন বুকায়র;
১৩. ইয়াস ইব্‌ন বুকায়র; এঁরা ছিলেন আদী ইব্‌ন্ন কা'ব গোত্রের মিত্র।
১৪. সাঈদ ইব্‌ন যায়দ ইব্‌ন Amr ইব্‌ন নুফায়ল ইব্‌ন আবদুল উয্যা ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন কুত ইব্‌ন রিয়াহ ইব্‌ন রাযাহ ইব্‌ন আদী ইব্‌ন কা'ব। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর বদর থেকে ফেরার পর সিরিয়া থেকে আগমন করেন এবং তাঁর কাছে আরয করলে তিনি তাঁকে গনীমতের মালের অংশ প্রদান করেন। তিনি বলেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)। আমিও কি সওয়াব পাব? তিনি বলেন: হ্যাঁ, তুমি অবশ্যই সওয়াব পাবে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ জুমাহ ও তাদের মিত্রদের থেকে

📄 বনূ জুমাহ ও তাদের মিত্রদের থেকে


বনূ জুমাহ ইব্‌ন Amr ইবন হুসায়স ইব্‌ন কা'ব থেকে ছিলেন পাঁচ ব্যক্তি:
১. উসমান ইব্‌ন মায'উন ইবন হাবীব ইব্‌ন ওয়াহব ইব্‌ন হুযাফা ইব্‌ন জুমাহ;
২. তাঁর ছেলে সায়িব ইবন উসমান;
৩. কুদামাহ ইব্‌ন মায'উন ও ৪. আবদুল্লাহ্ ইব্‌ন মায'উন, এঁরা দু'জন হলেন উসমান ইব্‌ন মায'উন (রা)-এর ভাই।
৫. মা'মার ইবন হারিস ইব্‌ন মা'মার ইবন হাবীব ইব্‌ন ওয়াহব ইব্‌ন হুযাফাহ ইব্‌ন জুমাহ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আমির থেকে

📄 বনু আমির থেকে


ইবন ইসহাক বলেন: বনূ আমির ইব্‌ন লুআঈ-এর শাখা বংশ বনু মালিক ইব্‌ন হিসল ইবন আমির থেকে ছিলেন পাঁচজন:
১. আবূ সাবরা ইব্‌ন আবু রুহস ইব্‌ন আবদুল উয্যা ইব্‌ন আবূ কায়স ইব্‌ন আব্দ ওদ্দ ইব্‌ন নাসর ইবন মালিক ইব্‌ন হিসল।
২. আবদুল্লাহ্ ইব্‌ন মাখরামা ইব্‌ন আবদুল উয্যা ইব্‌ন আবূ কায়স ইব্‌ন আব্দ ওদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক।
৩. আবদুল্লাহ্ ইব্‌ন সুহায়ল ইব্‌ন Amr ইবন আব্দ শাম্স ইব্‌ন আব্দ ওদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হিসল। তিনি তাঁর পিতা সুহায়ল ইব্‌ন আমরের সাথে বের হয়েছিলেন। এরপর যখন সকলে বদর প্রান্তরে সমবেত হল, তখন তিনি পালিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে চলে আসেন এবং তাঁর সঙ্গী হয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন।
৪. সুহায়ল ইব্‌ন আমরের আযাদকৃত গোলাম উমায়র ইবন আউফ;
৫. আর তাঁদের মিত্র সা'দ ইব্‌ন খাওলা;
৬. ইব্‌ন হিশাম বলেন: সা'দ ইব্‌ন খাওলা ইয়ামানের অধিবাসী ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু হারিস থেকে

📄 বনু হারিস থেকে


ইবন ইসহাক বলেন: বনু হারিস ইব্‌ন ফিহ্‌র থেকে ছিলেন পাঁচজন:
১. আবু উবায়দা ইব্‌ন জাররাহ ওরফে আমির ইবন আবদুল্লাহ্ ইব্‌ন জাররাহ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যব্বাহ ইব্‌ন হারিস;
২. Amr ইব্‌ন হারিস ইব্‌ন যুহায়র ইব্‌ন আবু শাদ্দাদ ইব্‌ন রবী'আ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যব্বাহ ইব্‌ন হারিস;
৩. সুহায়ল ইব্‌ন ওয়াহব ইব্‌ন রবী'আ ইব্‌ন হিলাল ইব্‌ন আবূ উহায়ব ইব্‌ন যব্বাহ ইব্‌ন হারিস;
৪. তাঁর ভাই সাওয়ান ইব্‌ন ওয়াহব এরা দু'জন ছিলেন বায়যা এর ছেলে;
৫. Amr ইব্‌ন আবূ সারহ ইব্‌ন রবী'আ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যব্বাহ ইব্‌ন হারিস।
মোটকথা, যে ক'জন মুহাজির সাহাবী বদরে উপস্থিত হয়েছিলেন এবং যাদেরকে রাসূলুল্লাহ্ (সা) গনীমতের মালের অংশ ও সওয়াব প্রাপ্তির আশা দিয়েছিলেন, এঁরা সংখ্যায় ছিলেন ৮৩ জন। ইব্‌ন হিশাম বলেন: ইবন ইসহাক ব্যতীত অন্যান্য অনেক আলিম বদরে অংশগ্রহণকারী মুহাজিরদের মধ্যে বনূ আমির ইব্‌ন লুআঈ-এর ওয়াহব ইবন সা'দ ইব্‌ন আবূ সারহ ও হাতিব ইবন Amr এবং বনূ হারিস ইব্‌ন ফিহ্‌র-এর আইয়ায ইব্‌ন যুহায়র-এর নামও উল্লেখ করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00