📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ তাঁয়ম ইব্‌ন মুররা থেকে

📄 বনূ তাঁয়ম ইব্‌ন মুররা থেকে


ইবন ইসহাক বলেন: বনূ তায়ম ইব্‌ন মুররা থেকে ছিল পাঁচজন:
১. আবু বকর সিদ্দীক (রা) ওরফে আতীক ইব্‌ন উসমান ইব্‌ন আমির ইব্‌ন আমর ইব্‌ন কা'ব ইব্‌ন সা'দ ইব্‌ন তায়ম;
ইব্‌ন হিশাম বলেন: আবূ বকর (রা)-এর নাম ছিল আবদুল্লাহ্; আর আতীক ছিল তাঁর উপাধি। সৌন্দর্য ও আভিজাত্যের কারণে তিনি এ উপাধি লাভ করেন।
২. ইবন ইসহাক বলেন: আবূ বকর (রা)-এর আযাদকৃত গোলাম বিলাল (রা)। তিনি ছিল বনু জুমাহ-এর ক্রীতদাস। বিলালের পিতার নাম ছিল রাবাহ। আবূ বকর (রা) তাঁকে উমাইয়া ইব্‌ন খাল্‌ল্ফ থেকে খরিদ করেছিলেন। তাঁর কোন সন্তান ছিল না।
৩. আমির ইব্‌ন ফুহায়রা; ইবন হিশাম বলেন: তিনি বনূ আসাদের ক্রীতদাস ছিলেন। আবু বকর (রা) তাঁকে তাদের থেকে খরিদ করেছিলেন;
৪. ইবন ইসহাক বলেন: সুহায়ব ইব্‌ন সিনান। তিনি নামর ইবন কাসিতের বংশধর ছিলেন।
ইবন হিশাম বলেন: النمر হল কাসিত ইব্‌ন হানব ইব্‌ন আস্সা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ ইব্‌ন রবী'আ ইব্‌ন নাযরের পুত্র। মতান্তরে আসা ইব্‌ন দু'মী ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ ইব্‌ন রবী'আ ইব্‌ন নাযর।
অনেকের মতে সুহায়ব হলেন আবদুল্লাহ ইব্‌ন জুদ'আন ইব্‌ন Amr ইব্‌ন কা'ব ইব্‌ন সা'দ ইব্‌ন তায়ম-এর আযাদকৃত গোলাম। অনেকের মতে তিনি ছিলেন রোম দেশীয়। ভিন্ন মতে তিনি ছিলেন নামর ইবন কাসিত বংশীয়। তিনি রোমকদের হাতে বন্দী হয়ে ছিলেন। তাদের কাছ থেকেই তাকে খরিদ করা হয়েছিল। হাদীস শরীফে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত আছে: صحیب سابق الروم "সুহায়ব সকল রোমীয়র মধ্যেই অগ্রগামী।"
৫. ইব্‌ন ইসহাক বলেন: তালহা ইবন উবায়দুল্লাহ্ ইবন উসমান ইবন Amr ইব্‌ন কা'ব ইব্‌ন সা'দ ইব্‌ন তায়ম, তিনি সিরিয়ায় ছিলেন। রাসূলুল্লাহ্ (সা) বদর থেকে ফিরে আসার পর, তিনি মদীনায় আগমন করেন এবং তাঁর সাথে আলোচনা করলে তিনি তাকে গনীমতের অংশ দেন। তিনি আরয করেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমার সওয়াবের কি হবে? তিনি বলেন: তুমি অবশ্যই সওয়াব পাবে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু মাখযূম থেকে

📄 বনু মাখযূম থেকে


ইবন ইসহাক বলেন: বনূ মাখযূম ইব্‌ন ইয়াক্যা ইন্ন মুররা থেকে পাঁচ ব্যক্তি:
১. আবূ সালামা ইব্‌ন আবদুল আসাদ ওরফে আবদুল্লাহ্ ইব্‌ন আবদুল আসাদ ইব্‌ন হিলাল ইব্‌ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্‌ন মাখযূম;
২. শাম্মাস ইব্‌ন উসমান ইব্‌ন শারীদ ইব্‌ন সুওয়াইদ ইব্‌ন হারমী ইব্‌ন আমির ইব্‌ মাখযূম;

📘 সিরাতে ইবন হিশাম > 📄 শাম্মাস নামকরণের কারণ

📄 শাম্মাস নামকরণের কারণ


ইব্‌ন হিশাম বলেন: শাম্মাসের নাম ছিল উসমান। শাম্মাস নামকরণের কারণ হল, জাহিলী যুগে শাম্মামীসাহ বংশীয় এক ব্যক্তি মক্কায় এসেছিল। সে খুবই সুন্দর ছিল। লোকেরা তার সৌন্দর্যে অভিভূত হল। শাম্মাসের মামা উত্ত্বা ইন্ন বরী'আ বললেন: আমি তোমাদের কাছে এর চেয়েও সুন্দর একজন শাম্মাস নিয়ে আসছি। এই বলে তিনি তার ভাগ্নে উসমান ইব্‌ উসমানকে নিয়ে এলেন। সেখান থেকেই তার নাম হল শাম্মাস। ইব্‌ন শিহাব যুহরী প্রমুখ এ তথ্য শুনিয়েছেন।
৩. ইবন ইসহাক বলেন: আরকাম ইব্‌ন আবুল আরকাম, আবুল আরকামের নাম হল আব্দ মানাফ ইব্‌ন আসাদ। আসাদের কুনিয়াত ছিল আবূ জুন্দুব। তিনি আবদুল্লাহ্ ইব্‌ন Amr ইন্ন মাখযূমের ছেলে।
৪. আম্মার ইব্‌ন ইয়াসির। ইবন হিশাম বলেন: আম্মার ইবন ইয়াসির আনাসী ছিলেন মাদহাজ গোত্রের লোক।
৫. ইব্‌ন ইসহাক বলেন: মুআত্তিব ইব্‌ন আউফ ইব্‌ন আমির ইব্‌ন ফাযল ইব্‌ন আফীফ ইব্‌ন কুলায়ব ইব্‌ন হুশিয়া ইব্‌ন সালূল ইন্ন কা'ব ইব্‌ন Amr। তিনি ছিলেন খুযা'আ বংশীয়, বনু মাখযূমের হালীফ। তাকেই আয়হামা বলা হত।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আদী ইব্‌ন কা'ব থেকে

📄 বনূ আদী ইব্‌ন কা'ব থেকে


বনূ আদী ইব্‌ন কা'ব থেকে ছিলেন চৌদ্দজন:
১. উমর ইবন খাত্তাব ইব্‌ নূফায়ল ইব্‌ন আবদুল উযযা ইন্ন রিয়াহ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন কুরত ইব্‌ন রাযাহ ইব্‌ন আদী (রা);
২. তাঁর ভাই যায়দ ইবন খাত্তাব (রা);
৩. উমর ইবন খাত্তাব (রা)-এর আযাদকৃত গোলাম মিহজা'। তিনি ছিল ইয়ামানবাসী। উভয় কাতারের মুসলমানদের প্রথম শহীদ। তাঁর গায়ে তীরের আঘাত লেগেছিল।
ইবন হিশাম বলেন: মিহজা' হলেন আক্ ইব্‌ন আদনান বংশীয়।
৪. ইব্‌ন ইসহাক বলেন: Amr ইব্‌ন সুরাকা ইব্‌ন মু'তামির ইব্‌ন আনাস ইব্‌ন আযাত ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন কুরত ইব্‌ন রিয়াহ ইব্‌ন রাযাহ ইব্‌ন আদী ইব্‌ন কা'ব;
৫. তাঁর ভাই আবদুল্লাহ্ ইব্‌ন সুরাকা;
৬. ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন আরীন ইবন সা'লাবা ইব্‌ন ইয়ারবু' ইবন হানযালা ইবন মালিক ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন তামীম। ইনি ছিলেন তাদের মিত্র।
৭. খাউলী ইব্‌ন আবূ খাউলী;
৮. এবং মালিক ইব্‌ন আবূ খাউলী-এরা দু'জন তাদের মিত্র ছিলেন। ইব্‌ন হিশাম বলেন: আবু খাওলা ছিলেন আজল ইব্‌ন লুযায়ম ইবন সা'ব ইব্‌ন আলী ইব্‌ন বকর ইব্‌ন ওয়ায়ল বংশীয়।
৯. ইবন ইসহাক বলেন: আমির ইন্ন রবী'আ, ইনি ছিলেন খাত্তাব পরিবারের মিত্র এবং আন্য ইব্‌ন ওয়ায়ল বংশীয়।
ইবন হিশাম বলেন: আন্য ইব্‌ন ওয়ায়ল ইন্ন কাসিত ইব্‌ন হান্ন ইন্ন আফসা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ ইব্‌ন রবী'আ ইব্‌ন নাযর। মতান্তরে আস্সা ইব্‌ন দু'মী ইব্‌ন জাদীলা।
১০. ইবন ইসহাক বলেন: আমির ইব্‌ন বুকায়র ইব্‌ন আব্দ ইয়ালায়ল ইব্‌ন নাশিব ইব্‌ন গাইরা, ইনি ছিলেন সা'দ ইব্‌ন লায়স বংশীয়।
১১. আকীল ইব্‌ন বুকায়র;
১২. খালিদ ইব্‌ন বুকায়র;
১৩. ইয়াস ইব্‌ন বুকায়র; এঁরা ছিলেন আদী ইব্‌ন্ন কা'ব গোত্রের মিত্র।
১৪. সাঈদ ইব্‌ন যায়দ ইব্‌ন Amr ইব্‌ন নুফায়ল ইব্‌ন আবদুল উয্যা ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন কুত ইব্‌ন রিয়াহ ইব্‌ন রাযাহ ইব্‌ন আদী ইব্‌ন কা'ব। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর বদর থেকে ফেরার পর সিরিয়া থেকে আগমন করেন এবং তাঁর কাছে আরয করলে তিনি তাঁকে গনীমতের মালের অংশ প্রদান করেন। তিনি বলেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)। আমিও কি সওয়াব পাব? তিনি বলেন: হ্যাঁ, তুমি অবশ্যই সওয়াব পাবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00