📄 বনূ নাওফাল থেকে
ইবন ইসহাক বলেন: বনূ নাওফাল ইব্ন আব্দ মীনাফ থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. উতবা ইব্ন গাযওয়ান ইব্ন জাবির ইব্ন ওয়াহব ইব্ন মুসায়ব ইব্ন মালিক ইব্ন হারিস ইব্ন মাযিন ইব্ন মানসূর ইব্ন ইকরামা ইব্ন খাসাফা ইব্ন কায়স ইব্ন আয়লান;
২. উত্তা ইব্ন গাযওয়ান-এর আযাদকৃত গোলাম খাব্বাব।
📄 বনু আসাদ ইব্ন আবদুল উয্যা থেকে
ইবন ইসহাক বলেন: বনু আসাদ ইব্ন আবদুল উয্যা ইব্ন কুযাই-এর থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. যুবায়র ইবন আউয়াম ইব্ন খুয়ায়লিদ ইব্ন আসাদ;
২. হাতিব ইব্ন আবূ বালতা'আ;
৩. হাতিবের আযাদকৃত গোলাম সা'দ, এই তিনজন।
ইবন হিশাম বলেন: হাতিবের পিতা আবূ বালতা'আর নাম হল আমর। তিনি লাখম গোত্রের লোক ছিলেন, আর সা'দ ছিলেন কালব গোত্রের।
📄 বনূ আবদুদ্দার থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আবদুদ্দার ইব্ন কুসাই থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. মুসআব ইবন উমায়র ইব্ন হাশিম ইব্ন আব্দ মানাফ ইব্ন আবদুদ্দার ইব্ন কুসাই;
২. সুওয়াইবিত ইবন সা'দ ইব্ন হুরায়মালা ইব্ন মালিক ইবন উমায়লা ইব্ন সাব্বাক্ ইব্ন আবদুদ্দার ইন্ন কুসাই।
📄 বনূ যুহরা থেকে
ইবন ইসহাক বলেন: বনূ যুহরা ইব্ন কিলাব থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন আট ব্যক্তি:
১. আবদুর রহমান ইব্ন আউফ ইব্ন আব্দ আউফ ইব্ন আব্দ ইব্ন্ন হারিস ইব্ন যুহরা।
২. সা'দ ইব্ন আবূ ওয়াক্কাস, আর আবূ ওয়াক্কাসের নাম হল মালিক ইব্ন উহায়বা ইব্ন আব্দ মনাফ ইন্ন যুহরা।
৩. তাঁর ভাই উমায়র ইব্ন আবু ওয়াক্কাস।
৪. এঁদের মিত্রদের মধ্য থেকে মিকদাদ ইব্ন আমর ইবন সা'লাবা ইবন মালিক ইব্ রবী'আ ইব্ন সুমামা ইন্ন মাতরূদ ইব্ন আমর ইবন সা'দ ইব্ন্ন যুহায়র ইবন সাওর ইব্ন সা'লাবা ইব্ন মালিক ইব্ন শারীদ ইব্ন হাযল ইন্ন কায়স ইব্ন দুরায়ম ইব্ন কাঈন ইব্ আহওয়াদ ইব্ন বারা ইব্ন আমর ইব্ন হাফ ইব্ন কুযা'আ।
ইব্ন হিশাম বলেন: মতান্তরে হাযল ইবন কাস ইব্ন যর ও দাহির ইব্ন হাওর।
৫. ইবন ইসহাক বলেন: আবদুল্লাহ ইবন মাসউদ ইবন হারিস ইব্ন শামখ ইব্ন মাখযূম ইবন সাহিলা ইন্ন কাহিল ইব্ন হারিস ইন্ন তামীম ইব্ন সা'দ ইব্ন হুযায়ল।
৬. মাসউদ ইব্ন রবী'আ ইব্ন আমর ইবন সা'দ ইব্ন আবদুল উয্যা ইবন হামালা ইব্ গালিব ইব্ন মুহাল্লিম ইব্ন আয়িযা ইন্ন সুবাঈ ইব্ন হুন; কারা উপাধিধারী লোক ছিল।
ইন্ন হিশাম বলেন: কারা তাদের উপাধি ছিল। তাদের সম্পর্কেই বলা হয়েছিল: قَدْ أَنْصَفَ الْقَارَةَ مَنْ رَأَمَاهَا "এরা তীর নিক্ষেপে পারদর্শী ছিলেন।"
৭. ইবন ইসহাক বলেন: যুশ্-শিমালায়ন ইব্ন আব্দ আমর ইব্ নায়লা ইব্ন গুশান ইব্ন সুলায়ম ইব্ন মালকান ইব্ন আফসা ইবন হারিসা ইব্ন আমর ইবন আমির। তিনি ছিল খুযা'আ গোত্রের।
ইবন হিশাম বলেন, তাকে যুশ্-শিমালায়ন কলার কারণ হল-তিনি বাঁ-হাতে কাজ করতেন। তাঁর নাম ছিল উমায়র।
৮. ইবন ইসহাক বলেন: খাব্বাব ইব্ন আরাত। এরা ছিলেন আটজন। ইবন হিশাম বলেন, খাব্বাব ইব্ন আরাত ছিলেন তামীম গোত্রের লোক। তাঁর সন্তান-সন্তুতিও ছিল। আর তারা কূফায় বসবাস করলেন। অনেকের মতে তিনি খুযা'আ গোত্রের লোক ছিলেন।