📄 বনূ কাবীর ইব্ন গানম ইন্ন দুদান ইব্ন আসাদ-এর মিত্রদের থেকে
ইবন ইসহাক বলেন: বনূ কাবীর ইব্ন গানম ইব্ন দুদান ইব্ন আসাদ-এর মিত্রদের থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. সাকফ্ ইব্ন আমর,
২. মালিক ইব্ন আমর,
৩. মুদলিজ ইব্ন আমর, এরা তিন ভাই ছিলেন।
ইব্ন হিশাম বলেন: মিদলাজ ইব্ন আমর।
ইবন ইসহাক বলেন: এঁরা হলেন বনু হাজর-এর শাখা সুলায়ম গোত্রের লোক। আর আবু মাখশী ছিলেন তাদের মিত্র। এঁরা ছিলেন সর্বমোট ষোলজন।
ইবন হিশাম বলেন: আবু মাখশী ছিলেন তাঈ বংশের লোক। তাঁর নাম ছিল সুওয়াদ ইব্ন মাখশী।
📄 বনূ নাওফাল থেকে
ইবন ইসহাক বলেন: বনূ নাওফাল ইব্ন আব্দ মীনাফ থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. উতবা ইব্ন গাযওয়ান ইব্ন জাবির ইব্ন ওয়াহব ইব্ন মুসায়ব ইব্ন মালিক ইব্ন হারিস ইব্ন মাযিন ইব্ন মানসূর ইব্ন ইকরামা ইব্ন খাসাফা ইব্ন কায়স ইব্ন আয়লান;
২. উত্তা ইব্ন গাযওয়ান-এর আযাদকৃত গোলাম খাব্বাব।
📄 বনু আসাদ ইব্ন আবদুল উয্যা থেকে
ইবন ইসহাক বলেন: বনু আসাদ ইব্ন আবদুল উয্যা ইব্ন কুযাই-এর থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. যুবায়র ইবন আউয়াম ইব্ন খুয়ায়লিদ ইব্ন আসাদ;
২. হাতিব ইব্ন আবূ বালতা'আ;
৩. হাতিবের আযাদকৃত গোলাম সা'দ, এই তিনজন।
ইবন হিশাম বলেন: হাতিবের পিতা আবূ বালতা'আর নাম হল আমর। তিনি লাখম গোত্রের লোক ছিলেন, আর সা'দ ছিলেন কালব গোত্রের।
📄 বনূ আবদুদ্দার থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আবদুদ্দার ইব্ন কুসাই থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. মুসআব ইবন উমায়র ইব্ন হাশিম ইব্ন আব্দ মানাফ ইব্ন আবদুদ্দার ইব্ন কুসাই;
২. সুওয়াইবিত ইবন সা'দ ইব্ন হুরায়মালা ইব্ন মালিক ইবন উমায়লা ইব্ন সাব্বাক্ ইব্ন আবদুদ্দার ইন্ন কুসাই।