📄 বনু আসাদ ইব্ন খুযায়মা থেকে
ইবন ইসহাক বলেন: বনূ আব্দ শামস-এর মিত্রদের শাখা বনু আসাদ ইব্ন খুযায়মা থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. আবদুল্লাহ্ ইব্ন জাহ্শ ইব্ন রি'আব ইব্ন ইয়ামার ইব্ন সব্রা ইব্ন মুরা ইব্ন কাবীর ইব্ন গানম ইব্ন দু'দান' ইব্ন আসাদ;
২. উকাশা ইব্ন মিহসান ইব্ন হুরসান ইব্ন কায়স ইব্ন মুররা ইব্ন কাবীর ইব্ন গানম ইব্ন দু'দান ইব্ন আসাদ;
৩. শুজা' ইব্ন ওয়াহব ইব্ন রবী'আ ইব্ন আসাদ ইব্ন সুহায়ব ইব্ন মালিক ইব্ন কাবীর ইব্ন গানম ইব্ন দুদান ইব্ন আসাদ;
৪. সুজা'-র ভাই উকবা ইব্ন ওয়াহব;
৫. ইয়াযীদ ইব্ন রুকায়শ ইব্ন রি'আব ইব্ন ইয়ামার ইব্ন সুবরা ইব্ন মুররা ইব্ন কাবীর ইব্ন গানম ইব্ন দুদান ইব্ন আসাদ;
৬. আবূ সিনান ইব্ন মিহসান ইব্ন হুরসান ইব্ন কায়স (উকাশাহ ইব্ন মিহসানের ভাই);
৭. তাঁর ছেলে সিনান ইব্ন আবূ সিনান;
৮. মুহরিয ইব্ন নাযলা ইব্ন আবদুল্লাহ্ ইব্ন মুররা ইব্ন কাবীর ইব্ন গানম ইব্ন দুদান ইব্ন আসাদ;
৯. রবী'আ ইব্ন আকসাম ইব্ন সাখবারা ইব্ন আমর লুকায়য ইব্ন আমির ইব্ন গানম ইব্ন দুদান ইব্ন আসাদ।
📄 বনূ কাবীর ইব্ন গানম ইন্ন দুদান ইব্ন আসাদ-এর মিত্রদের থেকে
ইবন ইসহাক বলেন: বনূ কাবীর ইব্ন গানম ইব্ন দুদান ইব্ন আসাদ-এর মিত্রদের থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. সাকফ্ ইব্ন আমর,
২. মালিক ইব্ন আমর,
৩. মুদলিজ ইব্ন আমর, এরা তিন ভাই ছিলেন।
ইব্ন হিশাম বলেন: মিদলাজ ইব্ন আমর।
ইবন ইসহাক বলেন: এঁরা হলেন বনু হাজর-এর শাখা সুলায়ম গোত্রের লোক। আর আবু মাখশী ছিলেন তাদের মিত্র। এঁরা ছিলেন সর্বমোট ষোলজন।
ইবন হিশাম বলেন: আবু মাখশী ছিলেন তাঈ বংশের লোক। তাঁর নাম ছিল সুওয়াদ ইব্ন মাখশী।
📄 বনূ নাওফাল থেকে
ইবন ইসহাক বলেন: বনূ নাওফাল ইব্ন আব্দ মীনাফ থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. উতবা ইব্ন গাযওয়ান ইব্ন জাবির ইব্ন ওয়াহব ইব্ন মুসায়ব ইব্ন মালিক ইব্ন হারিস ইব্ন মাযিন ইব্ন মানসূর ইব্ন ইকরামা ইব্ন খাসাফা ইব্ন কায়স ইব্ন আয়লান;
২. উত্তা ইব্ন গাযওয়ান-এর আযাদকৃত গোলাম খাব্বাব।
📄 বনু আসাদ ইব্ন আবদুল উয্যা থেকে
ইবন ইসহাক বলেন: বনু আসাদ ইব্ন আবদুল উয্যা ইব্ন কুযাই-এর থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:
১. যুবায়র ইবন আউয়াম ইব্ন খুয়ায়লিদ ইব্ন আসাদ;
২. হাতিব ইব্ন আবূ বালতা'আ;
৩. হাতিবের আযাদকৃত গোলাম সা'দ, এই তিনজন।
ইবন হিশাম বলেন: হাতিবের পিতা আবূ বালতা'আর নাম হল আমর। তিনি লাখম গোত্রের লোক ছিলেন, আর সা'দ ছিলেন কালব গোত্রের।