📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আব্দ শাম্স থেকে

📄 বনু আব্দ শাম্স থেকে


ইবন ইসহাক বলেন: বনু আব্দ শামস ইব্‌ন আব্দ মানাফ থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:

১. উসমান ইব্‌ন আফ্ফান ইব্‌ন আবুল আস ইব্‌ন উমাইয়া ইব্‌ন আব্দ শামস। তিনি তাঁর স্ত্রী রাসূলুল্লাহ্ (সা)-এর কন্যা রুকাইয়া (রা)-এর কাছে তাঁর শুশ্রূষার জন্য রয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ্ (সা) তাঁকেও মালে গনীমতের অংশ দিয়েছিলেন। তিনি আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমার সওয়াবের কি হবে? তিনি বললেন: তুমিও সওয়াব পাবে।
২. আবূ হুযায়ফা ইব্‌ন উত্তা ইব্‌ন রবী'আ ইব্‌ন আব্দ শাম্স;
৩. আবূ হুযায়ফার আযাদকৃত গোলাম সালিম; ইব্‌ন হিশাম বলেন: আবূ হুযায়ফার নাম হল মিহশাম।

ইব্‌ন হিশাম বলেন: সালিম হল সুবায়তা বিন্ত ইয়ার ইব্‌ন যায়দ ইব্‌ন ওবায়দ ইব্‌ন যায়দ ইব্‌ন মালিক ইব্‌ন আউফ ইব্‌ন আমর ইব্‌ন আউফ ইব্‌ন মালিক ইব্‌ন আওস-এর আযাদকৃত গোলাম। তাঁকে এ শর্তে আযাদ করা হয়েছিল যে, সে মনিবের উত্তরাধিকার হবে না। তিনি নিঃস্ব অবস্থা আবূ হুযায়ফার কাছে আসলে আবূ হুযায়ফা তাঁকে পোষ্যপুত্র হিসাবে গ্রহণ করেন। কথিত আছে যে, সুবায়তা বিন্ত ইয়ার আবূ হুযায়ফা ইব্‌ন উত্কার স্ত্রী ছিলেন। এজন্যই সালিমকে উল্লিখিত শর্তে আযাদ করার পর, সালিমকে আবূ হুযায়ফার আযাদকৃত গোলাম বলা হত।

৪. ইবন ইসহাক বলেন: লোকদের ধারণা যে, আবুল আস ইব্‌ন উমাইয়া ইব্‌ন আব্দ শামসের আযাদকৃত গোলাম সুবায়হও রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তারপর তিনি অসুস্থ হয়ে পড়লে আবূ সালামা ইব্‌ন আব্দ আসাদ ইব্‌ন হিলাল ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন উমর ইব্‌ন মাখযূম তাঁকে নিজের উটে বহন করে নিয়ে যান। এরপর সুবায়হ রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আসাদ ইব্‌ন খুযায়মা থেকে

📄 বনু আসাদ ইব্‌ন খুযায়মা থেকে


ইবন ইসহাক বলেন: বনূ আব্দ শামস-এর মিত্রদের শাখা বনু আসাদ ইব্‌ন খুযায়মা থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:

১. আবদুল্লাহ্ ইব্‌ন জাহ্শ ইব্‌ন রি'আব ইব্‌ন ইয়ামার ইব্‌ন সব্রা ইব্‌ন মুরা ইব্‌ন কাবীর ইব্‌ন গানম ইব্‌ন দু'দান' ইব্‌ন আসাদ;
২. উকাশা ইব্‌ন মিহসান ইব্‌ন হুরসান ইব্‌ন কায়স ইব্‌ন মুররা ইব্‌ন কাবীর ইব্‌ন গানম ইব্‌ন দু'দান ইব্‌ন আসাদ;
৩. শুজা' ইব্‌ন ওয়াহব ইব্‌ন রবী'আ ইব্‌ন আসাদ ইব্‌ন সুহায়ব ইব্‌ন মালিক ইব্‌ন কাবীর ইব্‌ন গানম ইব্‌ন দুদান ইব্‌ন আসাদ;
৪. সুজা'-র ভাই উকবা ইব্‌ন ওয়াহব;
৫. ইয়াযীদ ইব্‌ন রুকায়শ ইব্‌ন রি'আব ইব্‌ন ইয়ামার ইব্‌ন সুবরা ইব্‌ন মুররা ইব্‌ন কাবীর ইব্‌ন গানম ইব্‌ন দুদান ইব্‌ন আসাদ;
৬. আবূ সিনান ইব্‌ন মিহসান ইব্‌ন হুরসান ইব্‌ন কায়স (উকাশাহ ইব্‌ন মিহসানের ভাই);
৭. তাঁর ছেলে সিনান ইব্‌ন আবূ সিনান;
৮. মুহরিয ইব্‌ন নাযলা ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন মুররা ইব্‌ন কাবীর ইব্‌ন গানম ইব্‌ন দুদান ইব্‌ন আসাদ;
৯. রবী'আ ইব্‌ন আকসাম ইব্‌ন সাখবারা ইব্‌ন আমর লুকায়য ইব্‌ন আমির ইব্‌ন গানম ইব্‌ন দুদান ইব্‌ন আসাদ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ কাবীর ইব্‌ন গানম ইন্ন দুদান ইব্‌ন আসাদ-এর মিত্রদের থেকে

📄 বনূ কাবীর ইব্‌ন গানম ইন্ন দুদান ইব্‌ন আসাদ-এর মিত্রদের থেকে


ইবন ইসহাক বলেন: বনূ কাবীর ইব্‌ন গানম ইব্‌ন দুদান ইব্‌ন আসাদ-এর মিত্রদের থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:

১. সাকফ্ ইব্‌ন আমর,
২. মালিক ইব্‌ন আমর,
৩. মুদলিজ ইব্‌ন আমর, এরা তিন ভাই ছিলেন।
ইব্‌ন হিশাম বলেন: মিদলাজ ইব্‌ন আমর।
ইবন ইসহাক বলেন: এঁরা হলেন বনু হাজর-এর শাখা সুলায়ম গোত্রের লোক। আর আবু মাখশী ছিলেন তাদের মিত্র। এঁরা ছিলেন সর্বমোট ষোলজন।
ইবন হিশাম বলেন: আবু মাখশী ছিলেন তাঈ বংশের লোক। তাঁর নাম ছিল সুওয়াদ ইব্‌ন মাখশী।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ নাওফাল থেকে

📄 বনূ নাওফাল থেকে


ইবন ইসহাক বলেন: বনূ নাওফাল ইব্‌ন আব্দ মীনাফ থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ হলেন:

১. উতবা ইব্‌ন গাযওয়ান ইব্‌ন জাবির ইব্‌ন ওয়াহব ইব্‌ন মুসায়ব ইব্‌ন মালিক ইব্‌ন হারিস ইব্‌ন মাযিন ইব্‌ন মানসূর ইব্‌ন ইকরামা ইব্‌ন খাসাফা ইব্‌ন কায়স ইব্‌ন আয়লান;
২. উত্তা ইব্‌ন গাযওয়ান-এর আযাদকৃত গোলাম খাব্বাব।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00