📄 কুরায়শদের মধ্যে আপ্যায়নকারী ব্যক্তিবর্গ
ইবন ইসহাক বলেন: আর হাজীদেরকে আহার দানকারীরা হল কুরায়শের শাখা বংশ বনূ হাশিম ইব্ন আব্দ মানাফ-এর আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব ইবন হাশিম।
বনু আব্দ শামস ইব্ন আব্দ মানাফের-এর উতবা ইব্ন রবী'আ ইব্ন আব্দ শামস্।
বনূ নাওফল ইব্ন আব্দ মানাফের হারিস ইবন আমির ইবন নাওফল ও তুআয়মা ইব্ আদি ইবন নাওফল-এর দু'জন পালাক্রমে এ দায়িত্ব পালন করত।
বনূ আসাদ ইব্ন আবদুল উয্যার আবুল বাখতারী ইব্ন হিশام ইবন হারিস ইব্ন আসাদ ও হাকীম ইব্ন হিযাম ইবন খুওয়ায়লিদ ইব্ন আসাদ-এরা পালাক্রমে এ দায়িত্ব পালন করত।
বনূ আবদুদ্দার ইব্ন কুসাই-এর নযর ইবন হারিস ইব্ন কালদা ইব্ন 'আলকামা ইব্ আব্দ মানাফ ইব্ন আবদুদ্দার।
ইবন হিশাম বলেন: মতান্তরে নাযর ইবন হারিস ইন্ন আলকামা ইব্ন কালদা ইব্ন আব্দ মানাফ ইব্ন আবদুদ্দার।
ইন্ন ইসহাক বলেন: বনূ মাখযুম ইব্ন ইয়াকযা-এর আবু জাহল ইব্ন হিশام ইব্ন মুগীরা ইব্ন আবদুল্লাহ্ ইবন উমর ইবন মাখযূম।
বনূ জুমাহ্-এর উমায়া ইব্ন খালফ ইব্ন ওয়াহব ইবন হুযাফা ইব্ন জুমাহ্।
বনূ সাহম ইব্ন Amr-এর হাজ্জাজ ইব্ন আমির ইবন হুযায়ফা ইবন সা'দ ইব্ন সাহম-এর দু'ছেলে নুযায়হ ও মুনাব্বাহ, এরা দু'জন পালাক্রমে এ দায়িত্ব পালন করত।
বনূ আমির ইব্ লুআঈ-এর সুহায়ল ইব্ন Amr ইব্ন শামস্ ইব্ন আব্দ ওদ ইব্ন নাসর ইবন মালিক ইব্ন হিস্স ইবন আমির।
📄 বদর যুদ্ধে মুসলমানদের ব্যবহৃত ঘোড়ার নাম
ইবন হিশام বলেন: জনৈক জ্ঞানী ব্যক্তি আমাকে এ তথ্য দিয়েছেন যে, বদরের যুদ্ধে مسلمانوں ব্যবহৃত ঘোড়ার নাম হল : মারসাদ ইব্ন আবূ মারসাদ গানাবী (রা)-এর ঘোড়া, তাকে 'সাবাল' বলা হত। মিকদাদ ইব্ন Amr বাহরানী (রা)-এর ঘোড়া, তাকে 'বা'যাজা' বলা হত। অনেকের মতে 'সাবাহা' বলা হত। যুবায়র ইব্ন আওয়াম (রা)-এর ঘোড়া, তাকে 'ইয়াসুব' বলা হত।
ইব্ন হিশام বলেন: পক্ষান্তরে, এ যুদ্ধে মুশরিকদের ঘোড়ার সংখ্যা ছিল একশো।
📄 সূরা আনফাল অবতরণ
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।
📄 গনীমতের মাল বন্টন সম্পর্কে যা নাযিল হয়
ইবন ইসহাক বলেন: যখন বদর যুদ্ধ শেষ হল, তখন এ সম্পর্কে আল্লাহ্ সম্পূর্ণ সূরা আনফাল নাযিল করেন। গনীমতের মাল নিয়ে সাহাবীদের মধ্যে যে মতবিরোধ সৃষ্টি হয়, সে সম্পর্কে এ আয়াত নাযিল হয়:
يَسْتَلُونَكَ عَنِ الْأَنْفَالِ قُلِ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ فَاتَّقُوا اللهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ -
"লোকে আপনাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে, আপনি বলুন, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ্ এবং রাসূলের; সুতরাং আল্লাহকে ভয় কর এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন কর এবং আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্য কর। যদি তোমরা মু'মিন হও।" (৮: ১)
আমার কাছে যে তথ্য পৌছেছে, তা হল এই যে, উবাদা ইব্ন সামিত (রা)-কে সূরা আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলতেন এ সূরাটি আমাদের বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে নাযিল হয়েছে। বদরের দিন যখন যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য দেখা দিল এবং তা জটিল আকার ধারণ করল, তখন আল্লাহ্ তা'আলা তা আমাদের হাত থেকে নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে অর্পণ করলেন এবং তিনি তা আমাদের মাঝে সমানভাবে বন্টন করে দেন। আর এর মধ্যেই নিহিত ছিল আল্লাহর ভয় ও আনুগত্য এবং তাঁর রাসূলের আনুগত্য, সেই সাথে পরস্পরের মধ্যে সুসম্পর্ক।